পাকিস্তানে লে. জেনারেলসহ ১২ সেনা কর্মকর্তা বহিষ্কার
https://parstoday.ir/bn/news/world-i7393-পাকিস্তানে_লে._জেনারেলসহ_১২_সেনা_কর্মকর্তা_বহিষ্কার
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ দুর্নীতির দায়ে আজ(বৃহস্পতিবার) ১২ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। দেশটিতে নজিরবিহীন ভাবে বরখাস্তকৃত সেনা কর্মকর্তাদের মধ্যে একজন মেজর জেনারেল, পাঁচজন বিগ্রেডিয়ার এবং তিনজন কর্নেল রয়েছেন বলে জানা গেছে। বহিষ্কৃত মেজর জেনারেলে নাম এলাহি শহীদ এবং বহিষ্কৃত লে. জেনারেল ওবায়দুল্লাহ পাক সেনাবাহিনীর জেনারেল হেডকোয়াটার্সে আর্মস অ্যান্ড উইপন্স বিভাগের মহাপরিচালকের দায়িত্ব ছিলেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
এপ্রিল ২১, ২০১৬ ১২:৫০ Asia/Dhaka
  • পাকিস্তানে লে. জেনারেলসহ ১২ সেনা কর্মকর্তা বহিষ্কার

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ দুর্নীতির দায়ে আজ(বৃহস্পতিবার) ১২ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। দেশটিতে নজিরবিহীন ভাবে বরখাস্তকৃত সেনা কর্মকর্তাদের মধ্যে একজন মেজর জেনারেল, পাঁচজন বিগ্রেডিয়ার এবং তিনজন কর্নেল রয়েছেন বলে জানা গেছে। বহিষ্কৃত মেজর জেনারেলে নাম এলাহি শহীদ এবং বহিষ্কৃত লে. জেনারেল ওবায়দুল্লাহ পাক সেনাবাহিনীর জেনারেল হেডকোয়াটার্সে আর্মস অ্যান্ড উইপন্স বিভাগের মহাপরিচালকের দায়িত্ব ছিলেন।

পাক সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হলেও এখনো এ বিষয়টি সরকারি ভাবে নিশ্চিত করা হয় নি। এর আগে জেনারেল রাহিল বলেছিলেন, পাকিস্তানের সংহতি, অখণ্ডতা এবং অগ্রগতির জন্য বৃহত্তর জবাবদিহিতার প্রয়োজন রয়েছে। তিনি আরো বলেছিলেন, দুর্নীতিকে উৎখাত করা না গেলে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হওয়া যাবে না।

পানামা পেপার্সে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছেলে-মেয়েদের নাম প্রকাশের ঘটনা নিয়ে যখন দেশটিতে তোলপাড় চলছে তখন বৃহত্তর জবাবদিহিতার আহ্বান জানিয়ে এ বক্তব্য দেন জেনারেল রাহিল।

আর তার এ বক্তব্য প্রকাশিত হওয়ার দু’দিনের মধ্যেই সেনাবাহিনীর এক ডজন কর্মকর্তাকে বহিষ্কার করা হলো।#

মূসা রেজা/২১