ইন্দোনেশিয়ার নিরাপত্তা মন্ত্রীকে ছুরিকাঘাত, পাকস্থলীতে ২ ক্ষত সৃষ্টি
https://parstoday.ir/bn/news/world-i74367-ইন্দোনেশিয়ার_নিরাপত্তা_মন্ত্রীকে_ছুরিকাঘাত_পাকস্থলীতে_২_ক্ষত_সৃষ্টি
ইন্দোনেশিয়ার নিরাপত্তাবিষয়ক মন্ত্রী উইরানতোকে ছুরিকাঘাত করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) দেশটির জাভা দ্বীপের বেনতেন প্রদেশের একটি শহরে গাড়ি থেকে নেমে হেলিকপ্টারের উঠার আগে তিনি আক্রমণের শিকার হন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১০, ২০১৯ ১৫:৪৪ Asia/Dhaka
  • উইরানতো
    উইরানতো

ইন্দোনেশিয়ার নিরাপত্তাবিষয়ক মন্ত্রী উইরানতোকে ছুরিকাঘাত করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) দেশটির জাভা দ্বীপের বেনতেন প্রদেশের একটি শহরে গাড়ি থেকে নেমে হেলিকপ্টারের উঠার আগে তিনি আক্রমণের শিকার হন।

এই ঘটনায় মন্ত্রীর পাশাপাশি একজন পুলিশ কর্মকর্তাও আহত হন। আর অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে এক নারী ও এক পুরুষকে। ঘটনার পরপরই মন্ত্রী উইরানতোকে হেলিকপ্টার যোগে রাজধানী জাকার্তায় একটি হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে তার পাকস্থলীতে দু'টি ক্ষতের সৃষ্টি হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল। এর আগের উইরানতো দেশটির সেনা প্রধান ও ২০০৪ সালে প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে তিনি তৃতীয় হয়েছিলেন।

উইরানতো ২০১৬ সাল থেকে ইন্দোনেশিয়ার নিরাপত্তাবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জোকো উইদোদো প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মাথায় হামলার এই ঘটনা ঘটল। #

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।