ডিল অব দ্য সেঞ্চুরিতে গোলানের মানচিত্র: রাশিয়ার প্রতিবাদ
https://parstoday.ir/bn/news/world-i77077-ডিল_অব_দ্য_সেঞ্চুরিতে_গোলানের_মানচিত্র_রাশিয়ার_প্রতিবাদ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যকার চলমান দ্বন্দ্ব-সংঘাত নিরসনের নামে কথিত যে শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রকাশ করেছেন তাতে ইহুদিবাদী ইসরাইল অধিকৃত গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে দেখানো হয়েছে। এর কড়া প্রতিবাদ জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভেসেলি নেবেনজিয়া।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ৩০, ২০২০ ১৮:১৬ Asia/Dhaka
  • গোলান মালভূমি নিয়ে ইসরাইল ও সিরিয়ার মধ্যে দ্বন্দ্ব চলছেই, সিরিয়া বলেছে গোলান উদ্ধার করবে তারা
    গোলান মালভূমি নিয়ে ইসরাইল ও সিরিয়ার মধ্যে দ্বন্দ্ব চলছেই, সিরিয়া বলেছে গোলান উদ্ধার করবে তারা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যকার চলমান দ্বন্দ্ব-সংঘাত নিরসনের নামে কথিত যে শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রকাশ করেছেন তাতে ইহুদিবাদী ইসরাইল অধিকৃত গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে দেখানো হয়েছে। এর কড়া প্রতিবাদ জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভেসেলি নেবেনজিয়া।

রাশিয়ার রাষ্ট্রদূত সুস্পষ্ট করে বলেছেন, মনে রাখতে হবে যে, গোলান মালভূমি হচ্ছে সিরিয়ার অংশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি পরিকল্পনা প্রকাশের পর এক টুইটার বার্তায় গোলান মালভূমিকে ইসরাইলের অংশ দেখিয়ে একটি মানচিত্র প্রকাশ করেন।

ভ্যাসিলি নেবেনজিয়া

এ বিষয়ের প্রতি ইঙ্গিত করে নেবেন জিয়া বলেন, “মঙ্গলবার ওয়াশিংটন তাদের মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তি পরিকল্পনা প্রকাশ করেছে তবে আমরা বিষয়টি উল্লেখ না করে পারছি না যে, ট্রাম্প প্রকাশিত মানচিত্রে গোলান মালভূমিকে ইসরাইলের অংশ দেখানো হয়েছে। যিনি এই মানচিত্র তৈরি করেছেন আমরা সেই ভূগোলবিদকে স্মরণ করিয়ে দিতে চাই যে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব এবং আমরা গোলানের ওপর ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকার করি না।”

গোলান মালভূমিতে মোাতয়েন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী

১৯৬৭ সালে ছয়দিনের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইহুদিবাদী ইসরাইল গোলান মালভূমির একটি অংশ দখল করে নেয়। ১৯৮১ সালে এটি ইসরাইলের অংশ হিসেবে সংযুক্ত করে তবে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলি পদক্ষেপকে স্বীকৃতি দেয় নি। ওই বছরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে গোলানের সংযুক্তিকরণকে অবৈধ বলে ৪৯৭ নম্বর প্রস্তাব পাস করে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ২০১৯ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব উপেক্ষা করে গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেন।#

পার্সটুডে/এসআইবি/৩০