ট্রাম্পের হাত রক্তে রঞ্জিত: নিউ ইয়র্কের সরকারি কর্মকর্তা
-
বক্তব্য রাখছেন স্কট স্ট্রিঞ্জার (ফাইল ফটো)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত রক্তে রঞ্জিত বলে মন্তব্য করেছেন নিউইয়র্কের একজন সরকারি কর্মকর্তা। প্রাণঘাতী করোনাভাইরাসে মায়ের মৃত্যুর পর ওই সরকারি কর্মকর্তা প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ করে এ মন্তব্য করেন।
নিউ ইয়র্ক সিটি কম্পট্রোলার স্কট স্ট্রিঞ্জার সিএনএন টেলিভিশনকে গতকাল (সোমবার) বলেন, “নিউইয়র্ক শহরের বহু পরিবার করোনাভাইরাসের সঙ্গে লড়াই করছে এবং আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলতে বাধ্য হচ্ছি যে আপনার হাত রক্তে রঞ্জিত।”
করোনাভাইরাস ইস্যুতে মার্কিন সরকারের দুর্বল প্রচেষ্টারও কঠোর সমালোচনা করেন স্কট স্ট্রেঞ্জার।
ট্রাম্প প্রশাসনের দুর্বলতার কারণেই মূলত আমেরিকাতে করোনা মোকাবেলার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। এ নিয়ে পুরো মার্কিন সমাজে মারাত্মক রকমের অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
আমেরিকায় করোনা ভাইরাসে এ পর্যন্ত তিন লাখ ৬৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং প্রায় ১১ হাজার মারা গেছে।#
পার্সটুডে/এসআইবি/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।