মার্কিন এফ-২২ জঙ্গিবিমান বিধ্বস্ত
https://parstoday.ir/bn/news/world-i79950-মার্কিন_এফ_২২_জঙ্গিবিমান_বিধ্বস্ত
আমেরিকার উন্নত প্রযুক্তিতে নির্মিত একটি এফ-২২ স্টিলথ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। আমেরিকার ফ্লোরিডার এগলিন এয়ার ফোর্স ঘাঁটিতে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানের পাইলট নিরাপদে বের হতে পেরেছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৬, ২০২০ ১৮:৫৮ Asia/Dhaka
  • এফ-২২ স্টিলথ জঙ্গিবিমান
    এফ-২২ স্টিলথ জঙ্গিবিমান

আমেরিকার উন্নত প্রযুক্তিতে নির্মিত একটি এফ-২২ স্টিলথ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। আমেরিকার ফ্লোরিডার এগলিন এয়ার ফোর্স ঘাঁটিতে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানের পাইলট নিরাপদে বের হতে পেরেছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন সামরিক বাহিনী বিমানের পাইলটের নাম প্রকাশ করে নি তবে জানিয়েছে যে, সামরিক ঘাঁটির হাসপাতলে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

মার্কিন বিমান বাহিনী তাদের বিবৃতিতে বলেছে, ১৫ কোটি ডলার দামের বিমানটি এগলিন ঘাঁটি থেকে ১২ মাইল উত্তর-পূর্বে ট্রেনিং রেঞ্জের ভেতরে বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত বিমান

বিবৃতিতে বলা হয়েছে, এফ-২২ বিমান বিধ্বস্তের ঘটনায় কেউ মারা যায় নি কিংবা বেসরকারি কোনো সহায় সম্পত্তির ক্ষতি হয় নি।

কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা নিয়ে তদন্ত চলছে। উন্নত প্রযুক্তির জন্য এফ-২২ জঙ্গিবিমান নিয়ে আমেরিকা অনেকটা গর্ব করে থাকে।#

পার্সটুডে/এসআইবি/১৬