তালেবান হামলায় ১ সপ্তাহে ৪০০ নিরাপত্তা বাহিনীর সদস্য হতাহত: আফগানিস্তান
https://parstoday.ir/bn/news/world-i80688-তালেবান_হামলায়_১_সপ্তাহে_৪০০_নিরাপত্তা_বাহিনীর_সদস্য_হতাহত_আফগানিস্তান
আফগান সরকার জানিয়েছে, উগ্রবাদী তালেবান গেরিলাদের হামলায় এক সপ্তাহের মধ্যে ৪০০’র বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য হতাহত হয়েছে। গতকাল (রোববার) রাজধানী কাবুলে সরকারি কর্মকর্তা তারেক আরিয়ান এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৫, ২০২০ ০৬:১৭ Asia/Dhaka
  • তালেবান গেরিলাদের হামলা
    তালেবান গেরিলাদের হামলা

আফগান সরকার জানিয়েছে, উগ্রবাদী তালেবান গেরিলাদের হামলায় এক সপ্তাহের মধ্যে ৪০০’র বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য হতাহত হয়েছে। গতকাল (রোববার) রাজধানী কাবুলে সরকারি কর্মকর্তা তারেক আরিয়ান এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, গত এক সপ্তাহের মধ্যে তালেবান গেরিলারা সরকারি বাহিনীর ওপর ২২২ বার হামলা চালিয়েছে এবং নিরাপত্তা বাহিনীর ৪২২ জন সদস্য হতাহত হয়েছে।

তারেক আরিয়ান আরো বলেছেন, সরকারের ওপর বাড়তি চাপ সৃষ্টির জন্য তালেবান ধর্মীয় নেতাদের ওপর হামলা বাড়িয়েছে। তিনি জানান, গত দুই সপ্তাহ ধরে তালেবান এই অপতৎপরতা শুরু করেছে।

তালেবানের হামলা

গত শুক্রবার রাজধানী কাবুলের একটি মসজিদে তালেবান বোমা হামলা চালায় এবং তাতে অন্তত চারজন নিহত হন। এর এক সপ্তাহ আগে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ কাবুলের কঠোর নিরাপত্তাবেষ্টিত কূটনৈতিক জোনের একটি মসজিদে হামলা চালায়। ওই হামলায় আফগানিস্তানের একজন প্রখ্যাত আলেম নিহত হন।#

পার্সটুডে/এসআইবি/১৫