ইরান-বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে মার্কিন প্রস্তাব
https://parstoday.ir/bn/news/world-i80901-ইরান_বিরোধী_অস্ত্র_নিষেধাজ্ঞার_মেয়াদ_বাড়াতে_মার্কিন_প্রস্তাব
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি নতুন প্রস্তাব উত্থাপন করেছে আমেরিকা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৩, ২০২০ ১৫:২৫ Asia/Dhaka
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সম্মেলন কক্ষ (ফাইল ফটো)
    জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সম্মেলন কক্ষ (ফাইল ফটো)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি নতুন প্রস্তাব উত্থাপন করেছে আমেরিকা।

নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানিয়ে আমেরিকা বলেছে, ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব পড়তে পারে । সৌদি আরবের আরামকো তেল স্থাপনার ওপর ২০১৯ সালে যে হামলা হয়েছিল তার জন্য ইরানকে দায়ী করে আসছে আমেরিকা।

ইরানের কাছে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অস্ত্র সরবরাহ, বিক্রি কিংবা পরিবহন নিষিদ্ধ করার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। ইরানের বিরুদ্ধে মার্কিন সরকার যে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে আসছে তার অংশ হিসেবে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে চায় ওয়াশিংটন।

আমেরিকার এই মনোভাবের প্রতি সমর্থন দিয়েছে ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি। গত শুক্রবার এই তিন দেশ যৌথ বিবৃতিতে বলেছে, ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার ওপর মারাত্মক প্রভাব পড়বে। অন্যদিকে, চীন ও রাশিয়া ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিপক্ষে অবস্থান নিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৩