কাবুলে যেন হঠাৎ রকেট বৃষ্টি; আঘাত লেগেছে ইরান দূতাবাসেও
https://parstoday.ir/bn/news/world-i84791-কাবুলে_যেন_হঠাৎ_রকেট_বৃষ্টি_আঘাত_লেগেছে_ইরান_দূতাবাসেও
আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত ইরানি দূতাবাস প্রাঙ্গনে আজ (শনিবার) রকেট আঘাত হেনেছে। তবে কেউ হতাহত হয়নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২১, ২০২০ ১৩:৩২ Asia/Dhaka
  • ইরান দুতাবাস
    ইরান দুতাবাস

আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত ইরানি দূতাবাস প্রাঙ্গনে আজ (শনিবার) রকেট আঘাত হেনেছে। তবে কেউ হতাহত হয়নি।

ইরান দূতাবাস এক টুইটার বার্তায় বলেছে, ইরান দূতাবাসের খোলা প্রাঙ্গনে একটি রকেট এসে পড়েছে। এর ফলে কেউ হতাহত না হলেও মূল ভবনের কিছুটা ক্ষতি হয়েছে।

আজ হঠাৎই আফগানিস্তানের রাজধানী কাবুলের বিভিন্ন এলাকায় রকেট আঘাত হানতে শুরু করে। শহরের বিভিন্ন স্থানে অন্তত ২৩ টি রকেট আঘাত এনেছে। এর ফলে অন্তত ৮ নিহত এবং অনেকেই আহত হয়েছে।

তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা ব্যক্তি হামলার দায় স্বীকার করেনি।

তালেবানের সঙ্গে শান্তি আলোচনার নানা উদ্যোগ নেয়া হলেও এখন পর্যন্ত এর কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না।

আফগানিস্তানে এখনো হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তারা শান্তি প্রতিষ্ঠার কথা বলে সেদেশে আগ্রসন শুরু করলেও এখন পর্যন্ত সেখানে শান্তি ফিরে আসেনি।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।