ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরে আসছে মার্কিন বিমানবাহী রণতরী
https://parstoday.ir/bn/news/world-i84957-ইরানের_সঙ্গে_উত্তেজনার_মধ্যে_পারস্য_উপসাগরে_আসছে_মার্কিন_বিমানবাহী_রণতরী
মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজকে পারস্য উপসাগরে ফিরিয়ে আনা হচ্ছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ২৮, ২০২০ ১৮:৪৬ Asia/Dhaka
  • মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ
    মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজকে পারস্য উপসাগরে ফিরিয়ে আনা হচ্ছে।

আমেরিকার একজন সামরিক কর্মকর্তা সিএনএন টেলিভিশনকে জানান, বিমানবাহী রণতরী মোতায়েনের অর্থ হবে ইরাক এবং আফগানিস্তান থেকে যেসব মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে তাদেরকে কমব্যাট সাপোর্ট এবং এয়ার কভার  দেয়া। আগামী ‌১৫ জানুয়ারির আগে আফগানিস্তান এবং ইরান থেকে সেনা প্রত্যাহার করে নিতে চায় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

মার্কিন কর্মকর্তা বলেন, ইরানের শীর্ষ পর্যায়ের পদার্থবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে শুক্রবার শহীদ হওয়ার আগে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। আমেরিকার এ পদক্ষেপ ইরানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের বার্তা দেবে বলে ওই কর্মকর্তা মন্তব্য করেন।

গতকাল (শুক্রবার) ইরানের রাজধানী তেহরানের কাছে বিখ্যাত বিজ্ঞানী ও গবেষককে সন্ত্রাসী হামলার মাধ্যমে শহীদ করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে ইসরাইল জড়িত বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ প্রথম থেকেই জোরালো সন্দেহ প্রকাশ করেছেন।

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০১৮ সালের একটি অনুষ্ঠানে ইরান-বিরোধী আলোচনা করতে গিয়ে বিজ্ঞানী ফাখরিযাদের নাম বার বার উল্লেখ করেছিলেন। সে সময় তিনি হুমকি দিয়ে বলেছিলেন- "স্মরণ রাখবেন নামটি হচ্ছে ফাখরিজাদে"।#

পার্সটুডে/এসআইবি/২৮