ইরানের পরমাণু কর্মসূচির বিস্তার ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের ফল: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i90472-ইরানের_পরমাণু_কর্মসূচির_বিস্তার_সর্বোচ্চ_চাপ’_প্রয়োগের_ফল_রাশিয়া
রাশিয়া বলেছে, ইরানের বিরুদ্ধে আমেরিকার কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আর আমেরিকার এই ব্যর্থ নীতির কারণেই ইরান ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার সীমারেখা অতিক্রম করে অনেক বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২২, ২০২১ ০০:৪৫ Asia/Dhaka
  • মিখাইল উলিয়ানোভ
    মিখাইল উলিয়ানোভ

রাশিয়া বলেছে, ইরানের বিরুদ্ধে আমেরিকার কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আর আমেরিকার এই ব্যর্থ নীতির কারণেই ইরান ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার সীমারেখা অতিক্রম করে অনেক বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।

জাতিসংঘের ইউরোপীয় দপ্তরগুলোতে নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন।

ওই পোস্টে তিনি লিখেছেন, “বিশ্বের প্রায় সব দেশ কেন পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার প্রতি সমর্থন জানাচ্ছে? কারণ, পরমাণু অস্ত্র বিস্তার রোধ করার আন্তর্জাতিক মাপকাঠির একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি রয়েছে। এই সমঝোতা আবার সক্রিয় করতে পারলে ইরানের পরমাণু কর্মসূচি যে শান্তিপূর্ণ লক্ষ্যে পরিচালিত হচ্ছে সে সম্পর্কে নিশ্চিন্ত হওয়া যাবে।”

তিনি আরো লিখেছেন, “কেউ কেউ পরমাণু সমঝোতাকে পুনরায় সক্রিয় করার বিরোধী। কিন্তু আমার প্রশ্ন- এই সমঝোতার কি কোনো বুদ্ধিবৃত্তিক বিকল্প আছে? নেই। আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে এবং এর ফলে ইরানের পরমাণু কর্মসূচি ২০১৫ সালে নির্ধারিত সীমারেখা অতিক্রম করেছে। এটি হচ্ছে বাস্তবতা। কেউ কি চান এই প্রক্রিয়া চলমান থাকুক?”#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।