‘পাকিস্তান পরমাণু বোমা তৈরির কর্মসূচি থেকে সরে আসবে না’
https://parstoday.ir/bn/news/world-i9646-পাকিস্তান_পরমাণু_বোমা_তৈরির_কর্মসূচি_থেকে_সরে_আসবে_না’
পাকিস্তান পরমাণু বোমা তৈরির কর্মসূচি থেকে সরে আসবে না । বোমা বানানোর কাজে ব্যবহৃত পরমাণু উপাদান তৈরি বন্ধ রাখার বিষয়ে আলোচনার মার্কিন দাবি নাকচ করে দিয়ে এ কথা জানিয়েছে ইসলামাবাদ। পরমাণু অস্ত্র বিস্তার রোধ ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনার পর এ তথ্য প্রকাশিত হলো।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মে ১৮, ২০১৬ ০৮:৪০ Asia/Dhaka
  • পাকিস্তানের পরমাণু বোমাবহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ
    পাকিস্তানের পরমাণু বোমাবহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ

পাকিস্তান পরমাণু বোমা তৈরির কর্মসূচি থেকে সরে আসবে না । বোমা বানানোর কাজে ব্যবহৃত পরমাণু উপাদান তৈরি বন্ধ রাখার বিষয়ে আলোচনার মার্কিন দাবি নাকচ করে দিয়ে এ কথা জানিয়েছে ইসলামাবাদ। পরমাণু অস্ত্র বিস্তার রোধ ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনার পর এ তথ্য প্রকাশিত হলো।

পরমাণু কর্মসূচি বন্ধের মার্কিন চাপ দীর্ঘদিন ধরেই প্রতিহত করছে পাকিস্তান। পরমাণু অস্ত্র তৈরির উপাদান উৎপাদন বন্ধ সংক্রান্ত বিতর্কিত 'ফিসেল ম্যাটেরিয়েল কাট-অফ ট্রিটি' বা এফএমসিটি চুক্তি করতে পাকিস্তানকে চাপ দিচ্ছে আমেরিকা। পাকিস্তানের সঙ্গে এ চুক্তি করা সম্ভব হলে দেশটির পরমাণু অস্ত্র তৈরির উপাদান সংক্রান্ত কর্মসূচি বন্ধ করতে পারবে আমেরিকা।

সাম্প্রতিক বৈঠকেও নিরাপত্তা, কৌশলগত স্থিতিশীলতা ও পরমাণু অস্ত্র বিস্তার সংক্রান্ত পাক-মার্কিন ওয়াকিং গ্রুপের বৈঠকেও এ নিয়ে চাপ দেয় মার্কিন প্রতিনিধি দল। বৈঠকে যুগ্মভাবে সভাপতিত্ব করেন পাক পররাষ্ট্র সচিব আইজাজ আহমেদ চৌধুরী এবং মার্কিন অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি রোজ গোটেনমোলার।#

পার্সটুডে/মূসা রেজা/১৮