ইরানবিরোধী কোনো প্রস্তাবের সম্ভাবনা নেই
https://parstoday.ir/bn/news/world-i97278-ইরানবিরোধী_কোনো_প্রস্তাবের_সম্ভাবনা_নেই
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র বোর্ড অব গভর্নর্সের যে বৈঠক আগামীকাল (সোমবার) শুরু হবে তাতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব উত্থাপনের সম্ভাবনা নেই।
(last modified 2026-02-27T09:00:49+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০২১ ১৪:৩৫ Asia/Dhaka
  • ভিয়েনায় আইএইএ ভবন
    ভিয়েনায় আইএইএ ভবন

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র বোর্ড অব গভর্নর্সের যে বৈঠক আগামীকাল (সোমবার) শুরু হবে তাতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব উত্থাপনের সম্ভাবনা নেই।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা ‘নূর নিউজ’ জানিয়েছে, আসন্ন এ বৈঠক ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব গ্রহণ করবে না। নূর নিউজ বলছে, আইএইএ'র আসন্ন বৈঠকের এজেন্ডায় ইরান বিরোধী কোনো প্রস্তাব নেই।

মিখাইল উলিয়ানভ

অন্যদিকে পশ্চিমা গণমাধ্যম খবর দিয়েছে যে, আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি সম্প্রতি ইরানকে জড়িয়ে একটি রিপোর্ট দিয়েছে। এরপর ইরান-বিরোধী প্রস্তাব উত্থাপনের জল্পনা শুরু হয়।

বেশ কয়েকবার আমেরিকা ও ইসরাইলের চাপের মুখে আইএইএ রিপোর্ট করেছে যে, ইরানের পরমাণু সংস্থার কয়েকটি স্থানে ইউরেনিয়ামের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। আইএইএ'র এমন তৎপরতার কারণে ভিয়েনায় নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ গত শুক্রবার বলেছেন, আইএইএ'র বোর্ড অব গভর্নরসের বৈঠকে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের প্রস্তাব উত্থাপন করা হলে তাতে ভেটো দেবে মস্কো।#

পার্সটুডে/এসআইবি/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।