-
ইউক্রেনের কারাগার থেকে থেকে রাশিয়ার তিন পাইলট মুক্ত, দেশে ফিরেছেন
মে ০৭, ২০২৩ ০৮:৩৬ইউক্রেনের কারাগার থেকে রাশিয়ার তিন পাইলট মুক্তি লাভ করেছেন এবং তারা এরইমধ্যে দেশে ফিরে গেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (শনিবার) একথা ঘোষণা করেছে। এদিকে, কিয়েভ জানিয়েছে, রাশিয়া থেকে তাদের ৫০ জন যোদ্ধা দেশে ফিরেছেন যাদের সবাই ন্যাশনাল গার্ডের সদস্য।
-
পশ্চিম কানাডায় নিয়ন্ত্রণের বাইরে ভয়াবহ দাবানল, ২৫ হাজার মানুষ পালিয়েছে
মে ০৭, ২০২৩ ০৮:২৬কানাডার আলবার্টা প্রদেশে ভয়াবহ দাবানলের কারণে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রদেশ জুড়ে অন্তত ১০৩টি দাবানল চলছে যা এরইমধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দাবানলের ভয়াবহতার মুখে আলবার্টা প্রদেশের ২৫ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালিয়েছে। শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তারা একে ‘নজিরবিহীন সংকট’ বলে উল্লেখ করেছেন।
-
টেক্সাসে বন্দুক সহিংসতায় অন্তত ৮ জন নিহত, আহত ৭
মে ০৭, ২০২৩ ০৮:১৯আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের কাছে একটি শপিংমলে একজন বন্দুকধারীর নির্বিচার গুলিবর্ষণে অন্তত আটজন নিহত ও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুও রয়েছে।
-
চীনের বিরোধিতা সত্ত্বেও তাইওয়ানকে ৫০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে আমেরিকা
মে ০৭, ২০২৩ ০৫:২৫চীনের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ানকে বিপুল পরিমাণ সমরাস্ত্র সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। ওয়াশিংটন তাইওয়ানকে ‘বারুদের গুদামে’ পরিণত করছে বলে বেইজিং হুঁশিয়ারি উচ্চারণ করার পর মার্কিন সরকারের এ প্রস্তুতির খবর প্রকাশিত হলো।
-
সামরিক মহড়া চালাতে গিয়ে মার্কিন এফ-১৬ ধ্বংস হলো দক্ষিণ কোরিয়ায়
মে ০৬, ২০২৩ ১৫:২৩দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছে বিধ্বস্ত হয়েছে আমেরিকার একটি এফ-১৬ জঙ্গিবিমান। আজ (শনিবার) সকালে দেশটির ওসান বিমানঘাঁটির কাছাকাছি কৃষিক্ষেত্রে বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্তের সময় এটি সামরিক মহড়ায় অংশ নিচ্ছিল। স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিমানটি মাটিতে আছড়ে পড়ে।
-
ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার পর গোলাবারুদের স্বল্পতায় ভুগছে ইতালি
মে ০৬, ২০২৩ ১২:৫৪ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার পর মারাত্মক রকমের গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের স্বল্পতায় ভুগছে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ পর্যায়ের সদস্য দেশ ইতালি। এ পর্যন্ত দেশটি ইউক্রেনকে ছয়টি অস্ত্রের চালান পাঠিয়েছে।
-
রাশিয়ায় যাত্রীবাহী গাড়ি বিক্রি বেড়েছে প্রায় ৩ গুণ
মে ০৬, ২০২৩ ১২:৪৯রাশিয়ায় এপ্রিল মাসে যাত্রীবাহী গাড়ি বিক্রির পরিমাণ ব্যাপকভাবে বেড়ে গেছে। গত বছরের একই সময়ের চেয়ে চলতি বছরের এপ্রিল মাসে গাড়ি বিক্রির পরিমাণ বেড়েছে ২.৭ গুণ। রাশিয়ার তথ্য বিশ্লেষণকারী সংস্থা আভতোস্তা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
-
পাকিস্তানে হাজারো মানুষের উপস্থিতি অনুষ্ঠিত হলো ৭ শিয়া স্কুলশিক্ষকের জানাজা
মে ০৬, ২০২৩ ১০:৪১পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খায়বার-পাখতুনখোয়া প্রদেশে উগ্র সন্ত্রাসীদের বন্দুক হামলায় নিহত শিয়া সম্প্রদায়ের সাত শিক্ষকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত ওই জানাজা অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন।
-
নিউইয়র্কের সাবওয়েতে এক কৃষ্ণাঙ্গ নাগরিককে শ্বাস রোধ করে হত্যা
মে ০৬, ২০২৩ ১০:১১নিউইয়র্ক শহরের সাবওয়েতে এক গৃহহীন কৃষ্ণাঙ্গ নাগরিককে শ্বাস রোধ করে হত্যা করেছে এক যুদ্ধফেরত শ্বেতাঙ্গ মেরিন সেনা। এ ঘটনায় আমেরিকার বিভিন্ন শহরে ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ প্রতিবাদ ছড়িয়ে পড়েছে।
-
ইউক্রেন সংঘাতের বিস্তৃতি ঘটাতে ওয়াশিংটন বাজি ধরেছে: রিয়াবকভ
মে ০৬, ২০২৩ ০৬:০১মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া ‘সরাসরি সামরিক সংঘাতের’ দ্বারপ্রান্তে রয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। তিনি বলেছেন, “আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ককে একটি সরাসরি সশস্ত্র সংঘাতের হাত থেকে রক্ষা করার জন্য কাজ করছি।”