-
সর্বশেষ পরমাণু চুল্লি বন্ধ করলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলয
এপ্রিল ১৫, ২০২৩ ১৪:৫৯জার্মান সরকার সর্বশেষ পরমাণু চুল্লি বন্ধ করে দিয়েছে। এর ফলে দেশটি পরমাণু জ্বালানির সরবরাহ থেকে চূড়ান্তভাবে বিচ্ছিন্ন হলো এবং রাশিয়ার প্রাকৃতিক গ্যাস হারানোর পরেও তারা পরমাণু চুল্লির এই পদক্ষেপ নিলো।
-
কিয়েভকে মার্কিন অস্ত্র সহায়তা যুদ্ধকে দীর্ঘতর করবে: রুশ কূটনীতিক
এপ্রিল ১৫, ২০২৩ ১৪:১০কিয়েভকে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা অব্যাহত রাখার ব্যাপারে প্রতিক্রিয়া জানালেন আমেরিকার নিযুক্ত রুশ রাষ্ট্রদূত। আনাতোলি আন্তোনোভ সতর্ক করে দিয়ে বলেছেনে: ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ঘটনায় কেবল সংঘাতই যে দীর্ঘতর হবে না তা নয় বরং চলমান পরিস্থিতিতে অর্থবহ কোনো পরিবর্তনও আসবে না।
-
জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার জনসভায় স্মোকবোমা দিয়ে হামলা
এপ্রিল ১৫, ২০২৩ ১১:৫০জাপানের বন্দরনগরী ওয়াকায়ামায় একটি জনসভায় প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বক্তৃতা দেয়ার সময় স্মোকবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
-
‘মার্কিন অর্থ যেন ইসরাইলের ইহুদি বসতি স্থাপনে ব্যয় না হয়’
এপ্রিল ১৫, ২০২৩ ১১:৪১ইসরাইলে অবৈধ ইহুদি বসতি নির্মাণে আমেরিকার দেয়া অর্থ যেন তেল আবিব খরচ না করে তা নিশ্চিত করার জন্য একদল আইনপ্রণেতা প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
বেইজিং- ব্রাসিলিয়া সম্পর্ককে অসাধারণ বলে প্রশংসা
এপ্রিল ১৫, ২০২৩ ১০:৫৪চীন সফররত ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা বেইজিংয়ের সঙ্গে তার দেশের সম্পর্ককে অসাধারণ বলে প্রশংসা করেছেন। সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সময় চীনের সঙ্গে ব্রাজিলের সম্পর্কে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। সেই অবস্থা দূর করাই লুলা ডি সিলভার এই সফরের মূল লক্ষ্য।
-
উচ্চ সতর্কতায় রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর, চালিয়েছে আকস্মিক মহড়া
এপ্রিল ১৫, ২০২৩ ১০:৩৭রাশিয়ার সামরিক বাহিনী তার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরকে উচ্চ সতর্কতায় রেখেছে। এর অংশ হিসেবে এই বাহিনী আকস্মিকভাবে সামরিক মহড়া চালিয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যখন প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে এবং ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার দ্বন্দ্ব চলছে তখন এই মহড়া চালানো হলো।
-
'আল-কুদস ইস্যুতে মুসলিম উম্মাহ এক; এ বিষয়ে কারো সাথে কোনো সমঝোতা নয়'
এপ্রিল ১৪, ২০২৩ ১৪:৪৪শ্রোতাবন্ধুরা! স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপনে আমি গাজী আবদুর রশীদ। আশা করছি সবাই ভালো আছেন। আজ বিশ্ব কুদস দিবস। প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার পালিত হয়ে থাকে এ দিবসটি, যা ১৯৭৯ সালে ইরানে শুরু হয়েছিল ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনীর ঘোষণার মধ্য দিয়ে।
-
ইউক্রেনে মার্কিন জীবাণু গবেষণাগার সম্পর্কে তদন্তের আহ্বান জানাল ইরান
এপ্রিল ১৪, ২০২৩ ১৩:২৫ইউক্রেনে মার্কিন সেনাবাহিনীর জীবাণু অস্ত্রের গবেষণাগার সম্পর্কে তদন্তের আহ্বান জানিয়েছে ইরান। এসব কেন্দ্রের প্রাণঘাতী তৎপরতার ব্যাপারে তেহরান গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
-
ফিলিস্তিনের প্রতি সংহতি প্রদর্শন করে নৌমহড়া চালাল আইআরজিসি
এপ্রিল ১৪, ২০২৩ ১১:০১ফিলিস্তিনি জনগণের প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করতে ইরানের উত্তর ও দক্ষিণাঞ্চলের পানিসীমায় মহড়া চালিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌশাখা। একইসঙ্গে এই মহড়ার মাধ্যমে নির্যাতিত ফিলিস্তিনি জাতির প্রতি ইহুদিবাদী ইসরাইল সরকারের নির্দয় ও পাশবিক নির্যাতনের নিন্দা জানানো হয়েছে।
-
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া; জাপানে আতঙ্ক
এপ্রিল ১৩, ২০২৩ ১৪:৩৫'নতুন ধরনের' একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র দাবি করেছে, 'নতুন ধরনের' ক্ষেপণাস্ত্রটিতে খুব সম্ভবত উন্নতমানের কঠিন জ্বালানি ব্যবহার করা হয়েছে। উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রটি ছোড়ার পর জাপানের উত্তরাঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এমনকি হোক্কাইডো অঞ্চলের অধিবাসীদের আত্মরক্ষামূলক অবস্থান নেয়ারও পরামর্শ দেয়া হয়েছিল, কিন্তু পরে কোনো বিপদ ছাড়াই সবকিছু শেষ হয়।