-
“ইউরোপকে অনুসারী করার মার্কিন চাপ প্রতিরোধ করতে হবে”
এপ্রিল ১০, ২০২৩ ০৬:৪২তাইওয়ান প্রশ্নে চীনের সঙ্গে আমেরিকা যে যুদ্ধংদেহী নীতি গ্রহণ করেছে তার থেকে নিজেকে দূরে রাখছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি গতকাল (রোববার) মার্কিন নিউজ সাইট পলিটিকোকে বলেছেন, পশ্চিম ইউরোপের অবশ্যই কৌশলগত স্বাধীন নীতি অনুসরণ করা উচিত এবং আমেরিকার পক্ষে সংঘাতে জড়িয়ে পড়া থেকে বিরত থাকা উচিত।
-
'রুশ যুদ্ধবিমান ব্রিটিশ গোয়েন্দা বিমানকে প্রায় ভূপাতিত করে ফেলেছিল'
এপ্রিল ১০, ২০২৩ ০৬:১১রাশিয়া এবং ন্যাটো সামরিক জোট বছরখানেক আগে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। সে সময় রাশিয়ার একটি যুদ্ধবিমান ব্রিটেনের একটি গোয়েন্দা বিমানকে প্রায় ভূপাতিত করে ফেলে। ব্রিটিশ যুদ্ধবিমানটি ভূপাতিত হলেই রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেত।
-
রাশিয়া-ইউক্রেন আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ০৯, ২০২৩ ১০:৩৬মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি দাবি করেন, গঠনমূলক আলোচনার ব্যাপারে রাশিয়ার কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না।
-
এবারও বিশ্ব কুদস দিবসে মিছিল সমাবেশ নিষিদ্ধ করলো জার্মানি
এপ্রিল ০৯, ২০২৩ ১০:১২জার্মানির কর্মকর্তারা পরপর তৃতীয় বছরের মতো সেদেশে বিশ্ব কুদস দিবসের মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আগামী ১৫ এপ্রিল বিশ্ব কুদস দিবস পালিত হবে। জার্মানির পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে বিশ্ব কুদস দিবসের মিছিলে রাজধানী বার্লিনে অন্তত দুই হাজার মানুষ অংশ নেবে।
-
‘কমিউনিস্ট রাষ্ট্র চীনের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত আমেরিকা’
এপ্রিল ০৯, ২০২৩ ০৮:৫১মার্কিন প্রতিনিধি পরিষদের প্রভাবশালী সদস্য এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককল বলেছেন, চীন যদি তাইওয়ানের বিরুদ্ধে হামলা শুরু করে তাহলে আমেরিকা বেইজিংয়ের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। মার্কিন ফক্স নিউজ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে টেক্সাসের এ কংগ্রেসম্যান একথা বলেন।
-
সমুদ্রতলে পরমাণু বোমা বহনে সক্ষম ২য় ড্রোনের পরীক্ষা চালালো উ. কোরিয়া
এপ্রিল ০৯, ২০২৩ ০৬:৩৩উত্তর কোরিয়া দ্বিতীয় দফায় সমুদ্র তলে পরমাণু বোমা বহনে সক্ষম ড্রোনের পরীক্ষা চালিয়েছে। একই ধরনের প্রথম ড্রোন পরীক্ষার দুই সপ্তাহ পর নতুন করে এই পরীক্ষার কথা ঘোষণা করল পিয়ং ইয়ং।
-
ওআইসি: আল-আকসা মসজিদ মুসলিমদের ইবাদতের একটি বিশেষায়িত স্থান
এপ্রিল ০৯, ২০২৩ ০৬:২৮জর্দান নদীর পশ্চিম তীরের জেরুজালেম আল-কুদস শহরে অবস্থিত আল-আকসা মসজিদে রাতের অন্ধকারে ইহুদিবাদী সেনাদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। সংস্থাটি বলেছে, এই মসজিদ মুসলিম মুসল্লিদের ইবাদতের জন্য একটি বিশেষায়িত স্থান।
-
শান্তি আলোচনায় নতুন বিশ্ব ব্যবস্থা সৃষ্টির বিষয়টিকে গুরুত্ব দিতে হবে
এপ্রিল ০৮, ২০২৩ ১৬:৫৮রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে যেকোনো ধরনের শান্তি আলোচনা শুরু করতে হলে অবশ্যই নতুন বিশ্ব ব্যবস্থা সৃষ্টির বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি রাশিয়ার স্বার্থ ও উদ্বেগকে বিবেচনায় নিতে হবে।
-
তাইওয়ান প্রণালীতে তিন দিনের যুদ্ধমহড়া শুরু করেছে চীন
এপ্রিল ০৮, ২০২৩ ১৩:২১তাইওয়ান প্রণালীতে তিন দিনের যুদ্ধমহড়া শুরু করেছে গণপ্রজাতন্ত্রী চীন। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইন-ওয়েন সম্প্রতি আমেরিকা সফর করেছেন এবং দেশটির প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেন। এর বিরুদ্ধে কঠোর জবাব হিসেবে এই মহড়া পরিচালনা করা হচ্ছে বলে চীন জানিয়েছে।
-
সিরিয়ায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ইরানের মানবিক ত্রাণ
এপ্রিল ০৮, ২০২৩ ১১:৩৮সিরিয়ার রাজধানীর দামেস্কের আল-ইয়ারমুখ শরণার্থী শিবিরে বসবাসরত ফিলিস্তিনিদের জন্য কয়েক টন মানবিক ত্রাণসামগ্রী পাঠিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।