-
ওপেক প্লাস রাশিয়ার সঙ্গে হাত মিলিয়েছে: হোয়াইট হাউস
অক্টোবর ০৬, ২০২২ ০৯:৫৮হোয়াইট হাউস বলেছে, তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাস রাশিয়ার সঙ্গে হাত মিলিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ানোর লক্ষ্যে প্রতিদিন বিশ লাখ ব্যারেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেয়ার পর হোয়াইট হাউস এই মন্তব্য করল। মার্কিন চাপ উপেক্ষা করে ওপেক প্লাস এই তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
-
ব্রিটিশ প্রধানমন্ত্রী লিস ট্রাসের ঘোষণা: আমি একজন 'কট্টর ইহুদিবাদী'
অক্টোবর ০৫, ২০২২ ১৫:৫৩লিজ ট্রাস যিনি প্রায় এক মাস আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন শুরু করেছিলেন সম্প্রতি এক বক্তৃতায় নিজেকে 'কট্টর ইহুদিবাদী' হিসাবে আখ্যায়িত করেছেন। একইসঙ্গে ইহুদিবাদী ইসরাইল এবং ব্রিটেনের মধ্যে আরো গভীর সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
-
পাকিস্তানের অর্থনীতিকে ধ্বংসের জন্য ইমরান খান দায়ী: শাহবাজ শরিফ
অক্টোবর ০৫, ২০২২ ১৫:২০পাকিস্তানের অর্থনীতিকে ধ্বংস করার জন্য সেদেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দায়ী করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।
-
ইউক্রেনের চার অঞ্চল সংযুক্তকরণের চূড়ান্ত চুক্তিতে পুতিনের সই
অক্টোবর ০৫, ২০২২ ১৫:১৬ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার চূড়ান্ত চুক্তিতে সই করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই স্বাক্ষরের মধ্যদিয়ে এই চুক্তি মূলত আইনে পরিণত হলো।
-
বিমানে করে আফগানিস্তানে ওষুধ পাঠাল ইরান; আহতদের স্থানান্তর
অক্টোবর ০৫, ২০২২ ১৩:০৮আফগানিস্তানে বিমানে করে ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এ তথ্য জানিয়েছেন ইরানের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি হাসান কাজেমি কৌমি।
-
আর যদি ইউক্রেনকে অস্ত্র দেয়া হয় তবে আমেরিকার সাথে সরাসরি সংঘাত
অক্টোবর ০৫, ২০২২ ১২:০৯রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইউক্রেনের কাছে আরও অস্ত্র পাঠানোর ব্যাপারে মার্কিন সরকারের সিদ্ধান্ত মস্কোর জন্য আশু হুমকি সৃষ্টি করেছে এবং এতে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি বেড়ে গেছে।
-
রাশিয়ার যে আট গুণ ক্ষতির মুখে পড়বে ইউক্রেনের অর্থনীতি: বিশ্ব ব্যাংক
অক্টোবর ০৫, ২০২২ ০৫:০৬বিশ্ব ব্যাংক পূর্বাভাস দিয়েছে যে, রাশিয়ার সাথে চলমান সংঘাতের কারণে ইউক্রেন অর্থনৈতিকভাবে ধারণার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
-
ইরানের সাম্প্রতিক নৈরাজ্যে সমর্থনের কথা প্রকাশ্যে স্বীকার করলো আমেরিকা
অক্টোবর ০৪, ২০২২ ১৪:৩০মার্কিন কেন্দ্রিয় গোয়েন্দা সংস্থা-সিআইএ-র প্রধান ইরানে সংঘটিত নৈরাজ্যে প্রকাশ্য সমর্থন দেওয়ার কথা স্বীকার করেছেন।
-
জাপানের উপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া
অক্টোবর ০৪, ২০২২ ০৭:৩৫উত্তর কোরিয়া আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। জাপানের উত্তর অংশের উপর দিয়ে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে জাপানের উত্তরাঞ্চলের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয় এবং সাময়িকভাবে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়।
-
রুশ ফেডারেশনে ইউক্রেনের চার অঞ্চলের অন্তর্ভুক্তি অনুমোদন দিল দুমা
অক্টোবর ০৪, ২০২২ ০৪:৪১ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া সর্বসম্মত রায়ে অনুমোদন করেছে রাশিয়ার সংসদের নিম্নকক্ষ দুমা। গত সপ্তাহে ওই চার অঞ্চলে অনুষ্ঠিত গণভোটের জের ধরে এক ডিক্রি জারি করে আনুষ্ঠানিকভাবে অঞ্চলগুলোকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।