-
করোনার অবসান দৃশ্যমান হয়ে উঠছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
সেপ্টেম্বর ১৫, ২০২২ ১১:০৪সারা বিশ্বে কোভিড-১৯ এ মহামারি অবসানের দ্বারপ্রান্তে রয়েছে। কোভিড মহামারি শুরুর পর কখনো এতোটা ভালো অবস্থানে আসতে পারেনি বিশ্ব। এমনটাই জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহা-পরিচালক টেড্রস আধানম। গতকাল (বুধবার) জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
-
ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা খুবই ক্ষীণ: জাতিসংঘ মহাসচিব
সেপ্টেম্বর ১৫, ২০২২ ০৮:৩৯জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যুদ্ধের বর্তমান যে পরিস্থিতি তাতে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা খুবই ক্ষীণ। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে গতকাল (বুধবার) টেলিফোনে আলাপের পর এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব তার এই হতাশার কথা প্রকাশ করেন।
-
মাসুদ আজহারকে আশ্রয় দেয়ার দাবি প্রত্যাখ্যান করল তালেবান
সেপ্টেম্বর ১৫, ২০২২ ০২:০৯আফগানিস্তানের তালেবান সরকার দেশটিতে পাকিস্তানের জইশ-ই-মোহাম্মাদ গোষ্ঠীর নেতা মাসুদ আজহারকে আশ্রয় দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। গতকাল বুধবার পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে ভারত ও পাকিস্তানের গণমাধ্যমগুলোতে এ খবর প্রচারিত হয় যে, মাসুদ আজহার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার অথবা নানগারহার প্রদেশে আশ্রয় নিয়েছেন।
-
জ্বালানি সংকটের কারণে দ্রুত নিভে যাবে আইফেল টাওয়ারের আলো
সেপ্টেম্বর ১৪, ২০২২ ১৪:৫৮ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্সেও জ্বালানি সমস্যা তীব্র হয়ে উঠছে। বেড়ে গেছে বিদ্যুতের দাম। এই প্রবণতা অব্যাহত থাকবে বলে বিভিন্ন সূত্র থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।
-
এবার পাল্টা অভিযোগ; বিদেশি রাজনীতিতে হস্তক্ষেপে রাশিয়ার ব্যয় ৩০ কোটি ডলার
সেপ্টেম্বর ১৪, ২০২২ ১৪:১৯আমেরিকা দাবি করেছে, বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে গোপনে ৩০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ ব্যয় করেছে রাশিয়া।
-
সমরখন্দে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট; পুতিনের সঙ্গে বৈঠক হবে
সেপ্টেম্বর ১৪, ২০২২ ১৩:৪৮সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও'র দুই দিনের শীর্ষ সম্মেলনের অবকাশে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দ্বিপক্ষীয় বৈঠক হবে। রুশ প্রেসিডেন্টের দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
-
পশ্চিমা বিশ্বকে মহাপ্রলয়ের হুঁশিয়ারি দিলেন মেদভেদেভ
সেপ্টেম্বর ১৪, ২০২২ ১৩:১৩রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান প্রধান দিমিত্রি মেদভেদেভ মহাপ্রলয়ের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমা বোকা গবেষণা সংস্থাগুলোর আধা পাগলের দল তাদের দেশগুলোকে মস্কোর বিরুদ্ধে পরমাণু যুদ্ধের অনিবার্য পরিণতির দিকে ঠেলে দিচ্ছে।
-
যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বান
সেপ্টেম্বর ১৪, ২০২২ ১০:০০জাতিসংঘের মধ্যস্থতায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি লঙ্ঘনের ব্যাপারে যখন দুই পক্ষ পরস্পরকে অভিযুক্ত করছে তখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইয়েমেন এবং সৌদি আরব দুই পক্ষকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য আহবান জানিয়েছে। জাতিসংঘ মনে করে এই যুদ্ধবিরতি এক পর্যায়ে স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটাতে সহায়তা করবে।
-
ফ্রান্সের ৬০ ভাগ মানুষ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা-বিরোধী
সেপ্টেম্বর ১৪, ২০২২ ০৯:০৪ফ্রান্সের ষাট ভাগ মানুষ রাশিয়ার ওপর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধী। রুশ-বিরোধী নিষেধাজ্ঞার ফলে ফ্রান্সের ওপরে যে অর্থনৈতিক নেতিবাচক প্রভাব পড়েছে মূলত তার কারণেই ফরাসি জনগণ এই নিষেধাজ্ঞা-বিরোধী হয়ে উঠেছে।
-
‘পাল্টা হামলা অব্যাহত রাখতে আরো অস্ত্র দিচ্ছে আমেরিকা’
সেপ্টেম্বর ১৪, ২০২২ ০৮:২৬রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের সেনারা সম্প্রতি যে জোরালো পাল্টা হামলা চালিয়েছে তার গতি ঠিক রাখতে আরো অস্ত্র দেয়ার পরিকল্পনা করেছে আমেরিকা।