-
লেনদেন থেকে ডলার বাদ দেয়া একটি অবশ্যম্ভাবী বিষয়: পুতিন
সেপ্টেম্বর ১৪, ২০২২ ০৩:০১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বৈশ্বিক অর্থনীতি ও লেনদেন থেকে মার্কিন ডলার বাদ দেয়া এখন অবশ্যম্ভাবী একটি জরুরি বিষয়ে পরিণত হয়েছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক ও প্রযুক্তিগত আগ্রাসন চালাচ্ছে তখন প্রেসিডেন্ট পুতিন ডলার বাদ দেয়ার এ আহ্বান জানালেন।
-
পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ‘নমনীয়’ হোন: জাতিসংঘ
সেপ্টেম্বর ১৪, ২০২২ ০২:২৯ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় সব পক্ষকে ‘নমনীয়তা’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এই বিশ্ব সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্ব শক্তিগুলোর সঙ্গে ২০১৫ সালে ইরানের স্বাক্ষরিত এই সমঝোতার প্রতি নিজের অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখার কথা ঘোষণা করেছেন।
-
আজারবাইজানের সঙ্গে সংঘর্ষে আর্মেনিয়ার ৪৯ সেনা নিহত; সংঘর্ষ থামাতে তৎপর রাশিয়া
সেপ্টেম্বর ১৩, ২০২২ ১৩:০৭আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে আবারও ভয়াবহ সংঘর্ষ হয়েছে। নতুন করে এই সংঘর্ষের জেরে পুরোদমে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছে ইয়েরেভান ও বাকু।
-
‘আমেরিকা ও তার অনুচরেরা ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়’
সেপ্টেম্বর ১৩, ২০২২ ০৫:৫০রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা নিকোলাই প্যাতরুশেভ বলেছেন, ‘আমেরিকা ও তার অনুচর বাহিনী’ ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়।তিনি সোমবার মস্কোয় এক বক্তব্যে বলেন, সার্বিকভাবে ইউক্রেনের চলমান ঘটনাপ্রবাহ প্রমাণ করে আমেরিকা ও তার অনুচরেরা ইউক্রেনে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের ঢল নামিয়ে চলমান যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়।এসব সমরাস্ত্র পরবর্তীতে ইউক্রেনের নিরীহ জনগণকে দমনের কাজে ব্যবহৃত হবে।
-
ইরানের জবাব চূড়ান্ত চুক্তির পথে অন্তরায় নয়: রাশিয়া
সেপ্টেম্বর ১৩, ২০২২ ০৩:৩৩পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে উত্থাপিত খসড়া চুক্তির যে জবাব ইরান দিয়েছে তা চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের পথে ‘গুরুতর অন্তরায়’ নয় বলে মন্তব্য করেছে রাশিয়া। ভিয়েনায় পরমাণু সমঝোতা সংক্রান্ত আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন।
-
রাশিয়ায় তুর্কি পণ্য রপ্তানি দ্বিগুণ হয়েছে
সেপ্টেম্বর ১২, ২০২২ ১৫:৫৫রাশিয়ায় তুরস্কের পণ্য রপ্তানির পরিমাণ বেড়েই চলেছে, শুধুমাত্র আগস্ট মাসে তুরস্ক রাশিয়ায় ৭৩ কোটি ৮০ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে। রাশিয়ার বার্তা সংস্থা তাস তুরস্কের এক্সপোর্ট অ্যাসেম্বলির তথ্যের বরাত দিয়ে এ খবর দিয়েছে।
-
যুদ্ধ ট্যাংক পেতে মরিয়া ইউক্রেন; সরাসরি প্রত্যাখ্যান জার্মানির
সেপ্টেম্বর ১২, ২০২২ ১৫:৪৬ইউক্রেন যুদ্ধ ট্যাংক পেতে মরিয়া হলেও তা দেশটিকে সরবরাহ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জার্মানি।
-
রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা হিতে বিপরীত হয়েছে: গ্রিস
সেপ্টেম্বর ১২, ২০২২ ১৪:৪৮ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নজিরবিহীনভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়ার কঠোর সমালোচনা করেছে গ্রিস। দেশটি বলছে, ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপের জন্য এখন হিতে বিপরীত অবস্থা তৈরি হয়েছে।
-
রাশিয়ার সঙ্গে এখন আর আলোচনা চান না ইউক্রেনের প্রেসিডেন্ট
সেপ্টেম্বর ১২, ২০২২ ১৪:২৯ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি এখন আর রাশিয়ার সঙ্গে আলোচনা চান না।
-
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু: গ্রেট ব্রিটেন থেকে কি আলাদা হচ্ছে অস্ট্রেলিয়া?
সেপ্টেম্বর ১২, ২০২২ ১৩:৫৯ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গ্রেট ব্রিটেন থেকে পুরোপুরি স্বাধীনতা অর্জনের বিষয়টি অস্ট্রেলিয়ার রাজনৈতিক অঙ্গনে আবারো আলোচনা শুরু হয়েছে। গ্রেট ব্রিটেন থেকে একটি স্বাধীন প্রজাতন্ত্র হওয়ার জন্য ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ায় একটি গণভোট অনুষ্ঠিত হয়েছিল কিন্তু সেই গণভোটে ৫৫ ভাগ মানুষ এর বিরোধিতা করেছিল।