-
পাশ্চাত্যের সঙ্গে মস্কোর সংঘাতের আশঙ্কা বেড়ে গেছে: রাশিয়া
আগস্ট ২০, ২০২২ ০৭:৪২পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর সংঘাতের আশঙ্কা বেড়ে গেছে বলে খবর দিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ। তিনি পোল্যান্ডের সীমান্তবর্তী রুশ শহর কালিনিনগ্রাদে শব্দের চেয়ে ১০ গুণ বেশি যুদ্ধবিমান ও হেলিকপ্টার মোতায়েন করার পর নাচায়েভ এ মন্তব্য করলেন।
-
ইরানের পরমাণু সমঝোতা নিয়ে চুক্তির সম্ভাবনা প্রবল: রাশিয়া
আগস্ট ২০, ২০২২ ০৪:৪৫একজন রুশ কূটনীতিক জানিয়েছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে আলোচনা চলছে তা থেকে একটি চুক্তি বের করে আনার সম্ভাবনা প্রবল হয়েছে। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ও ইরান সংক্রান্ত আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ এ তথ্য জানিয়েছেন।
-
কালিনিগ্রাদে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও মিগ-৩১ যুদ্ধবিমান মোতায়ন করল রাশিয়া
আগস্ট ১৯, ২০২২ ১৪:১৭রাশিয়ার সামরিক বাহিনী বালটিক প্রজাতন্ত্র লিথুয়ানিয়ার কাছে কালিনিগ্রাদ উপকূলে পরমাণু অস্ত্র বহনে সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান মোতায়েন করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘন্টা যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে এসব যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলো।
-
দ. কোরিয়ার প্রেসিডেন্টের যে কথায় খেপেছেন উ. কোরিয়ার নেতার বোন
আগস্ট ১৯, ২০২২ ১৪:১৫দক্ষিণ কোরিয়ার এক প্রস্তাবে ভীষণ খেপেছে উত্তর কোরিয়া। এ অবস্থায় দক্ষিণ কোরিয়াকে মুখ বন্ধ রাখতে বলেছেন উত্তর কোরিয়ার নেতার বোন কিম ইয়ো জং।
-
জি-২০ সম্মেলনে যোগ দেবে চীন এবং রাশিয়ার প্রেসিডেন্ট
আগস্ট ১৯, ২০২২ ১২:২৮রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জি-টুয়েন্টি সম্মেলনে যোগদানের পরিকল্পনা করছেন। আগামী নভেম্বর মাসে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে এই সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।
-
ইরানের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করলেন রুশদির ওপর হামলাকারী হাদি
আগস্ট ১৯, ২০২২ ১১:৪৮মুরতাদ লেখক সালমান রুশদির ওপর হামলাকারী হাদি মাতার বলেছেন, ইরানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে হাদি মাতারের সম্পর্ক রয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের মিথ্যাচারের পর তা প্রত্যাখ্যান করলেন খোদ হাদি মাতার।
-
ক্রিমিয়া ব্রিজের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে রাশিয়া
আগস্ট ১৯, ২০২২ ১০:৫৪কের্চ শহরের কাছে ক্রিমিয়া ব্রিজের নিরাপত্তার জন্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে রাশিয়ার সামরিক বাহিনী। কয়েকদিন আগে ইউক্রেন এই ব্রিজ ধ্বংসের হুমকি দিয়েছে।
-
ইউক্রেন যুদ্ধের মাধ্যমে পশ্চিমা বলদর্পিতার অবসান হতে পারে: হাঙ্গেরি
আগস্ট ১৯, ২০২২ ০৫:৩২হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, তিনি বিশ্বাস করেন না ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা জিততে পারবে। পাশাপাশি তিনি আবারো বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে আরোপ করা পশ্চিমা নিষেধাজ্ঞা ব্যর্থ হচ্ছে।
-
মস্কোভিত্তিক ইহুদি এজেন্সি বন্ধ করে দিতে পারে রাশিয়া
আগস্ট ১৯, ২০২২ ০৫:০১রাশিয়ায় তৎপর কথিত ইহুদি সংস্থা বন্ধ করে দিতে পারে মস্কো। এই সংস্থা রাশিয়া থেকে অভিবাসী হিসেবে ইসরাইলে চলে যাওয়ার জন্য রুশ ইহুদিদেরকে উৎসাহিত করে থাকে। রাশিয়া বলছে, মস্কোভিত্তিক ইহুদি এজেন্সি দেশের নিজস্ব আইন লঙ্ঘন করছে।
-
আমেরিকা গ্যাং স্টার ও গুণ্ডা: চীন
আগস্ট ১৮, ২০২২ ১৫:৪৯চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে গ্যাং স্টার এবং গুণ্ডা। তিনি মার্কিন ইন্দো-প্যাসিফিক কোঅর্ডিনেটর কার্ট ক্যাম্পবেলের এক মন্তব্যের জবাবে এ কথা বলেন।