-
বিএনপি বহিরাগত অস্ত্রধারী গুণ্ডাদের ঢাকায় জড়ো করছে: কাদের
জানুয়ারি ২৮, ২০২০ ১৬:৫১বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন সামনে রেখে বিএনপি বহিরাগত অস্ত্রধারী গুণ্ডাদের ঢাকায় জড়ো করছে। তারা বিভিন্ন স্থানে মহড়া দিচ্ছে।
-
আওয়ামী লীগের মামলা: তাপসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইশরাকের চিঠি
জানুয়ারি ২৬, ২০২০ ২২:১৬বাংলাদেশের রাজধানীর পুরান ঢাকার গোপীবাগে নির্বাচনী প্রচারণা চলাকালে দক্ষিণ সিটি করপোরেশনের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস এবং ধানের শীষের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে ওয়ারী থানায় মামলা দায়ের করা হয়েছে।
-
পরাজয় জেনেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি : কাদের
জানুয়ারি ১৮, ২০২০ ১৪:০৮আওয়ামী লীগ স্বচ্ছ প্রার্থী মনোনয়ন দেয়ায় তাদের পক্ষে জনতার ঢল নেমেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে তিনি বলেন, ঢাকা সিটিতে জয়ের জন্য কোন বাস্তব পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি বিএনপি। নিশ্চিত পরাজয় জেনেই তারা ইভিএম নিয়ে বিষোদগার করছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
-
সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন হলে আপত্তি নেই: কাদের
জানুয়ারি ১৭, ২০২০ ১৩:০২বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের যে কোনো বিষয়ে দায়দায়িত্ব নির্বাচন কমিশনের। এখানে সরকারের কিছুই করার নেই। নির্বাচনের তারিখ তারাই নির্ধারণ করেছে, এটা তাদেরই এখতিয়ার। এখন নির্বাচন কমিশন ভোটের তারিখ পরিবর্তন করতে চাইলে সরকার বা আওয়ামী লীগের কোনো আপত্তি নেই।
-
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে নির্দেশ প্রধানমন্ত্রীর
জানুয়ারি ১৪, ২০২০ ১২:০৪মুসলিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার করতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার রাতে আবুধাবির শাংগ্রি-লা হোটেলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের এক সম্মেলনে এ কথা বলেন
-
রাজনীতিতে বিভেদের দেয়াল তৈরি করেছিল বিএনপি: সেতুমন্ত্রী
জানুয়ারি ০৪, ২০২০ ১৫:৫০জাতীয় পার্টির ত্রিবার্ষিক কাউন্সিলে অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রশ্ন তুলেছেন, বিএনপির সঙ্গে রাজনীতির অলঙ্ঘিত দেয়াল কীভাবে ভাঙবেন তা নিয়ে।
-
ঢাকা সিটি নির্বাচনে ইভিএম চায় না বিএনপি
ডিসেম্বর ২৯, ২০১৯ ১১:৫০আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার চায় না বিএনপি। ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশনের অনড় অবস্থানের সমালোচনা করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় নির্বাচনে নজিরবিহীন কেলেঙ্কারির পর ঢাকা সিটি নির্বাচনেও সরকারের ইচ্ছে পূরণে সক্রিয় হয়ে উঠেছে নির্বাচন কমিশন। ইভিএম মেশিনের মাধ্যমে কারসাজি করে সরকারের পক্ষে রায় নেয়ার জন্য জনগণের ইচ্ছের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সিইসি।
-
বিতর্কিতরা ঢাকা সিটি নির্বাচনে মনোনয়ন পাবে না: ওবায়দুল কাদের
ডিসেম্বর ২৭, ২০১৯ ১২:২৭আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে এখনো কাউকে দলীয় মনোনয়ন দেয়া হয়নি। ক্লিন ইমেজের ব্যক্তিরাই এখনে মনোনয়ন পাবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
অপকর্মের রেকর্ড নেই, এমন ব্যক্তিরাই মনোনয়ন পাবেন: ওবায়দুল কাদের
ডিসেম্বর ২৭, ২০১৯ ১২:২৪সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৭ ডিসেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
আওয়ামী লীগের আমলেই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বেশি হয়েছে: বিএনপি
ডিসেম্বর ২৪, ২০১৯ ১৪:৪৪বিএনপি দাবী করেছে, বাংলাদেশে তাদের শাসনামলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা ঘটেনি। উপরন্তু আওয়ামী লীগের আমলেই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে বহুগুণ।এখনো প্রায় প্রতিদিনই সংবাদপত্রে সংখ্যালঘুদের বাড়ী-ঘর দখল, উচ্ছেদ বা মুর্তি ভাঙ্গার যত খবর প্রকাশিত হচ্ছে সব ঘটাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালীরা।