-
‘সৌদি আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহার হলেই ইয়েমেনিরা অভিযান থামাবে’
মে ০৮, ২০২১ ১৬:৫৪ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আল-বুখাইতি বলেছেন, সৌদি আরব এবং তার মিত্ররা যখন ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন বন্ধ করবে এবং সর্বাত্মক অবরোধ তুলে নেবে তখন তার দেশের সামরিক বাহিনীও সৌদি আরবের বিরুদ্ধে হামলা বন্ধ করবে।
-
সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটিতে ইয়েমেনিদের ড্রোন হামলা
এপ্রিল ২৮, ২০২১ ১০:১৮ইয়েমেনিরা আজ (বুধবার) ভোরে আবারও সৌদি আরবের আসির প্রদেশের কিং খালিদ বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এ তথ্য জানিয়েছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি।
-
রমজানেও থেমে নেই সৌদি আগ্রাসন; বোমায় ২ ইয়েমেনি শিশু নিহত
এপ্রিল ১৫, ২০২১ ০৬:৩৭পবিত্র রমজান মাসেও দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসন অব্যাহত রয়েছে।
-
আবারো সৌদি বিমানবন্দরে ইয়েমেনিদের ড্রোন হামলায়
এপ্রিল ১১, ২০২১ ১৪:৩৮ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আবারো সৌদি আরবের দুটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। আজ (রোববার) সকালে সৌদি আরবের জিজান প্রদেশের কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ বিমানবন্দর এবং আসির প্রদেশের কিং খালিদ বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়।
-
মার্কিন আগ্রাসন বিশ্বকে বিপর্যয়ের মুখে নিয়ে গেছে: চীনা মানবাধিকার সংস্থা
এপ্রিল ১০, ২০২১ ০৯:০৯চীনের একটি মানবাধিকার সংস্থা বলেছে, সারাবিশ্বে আমেরিকা দীর্ঘদিন ধরে যে যুদ্ধ চাপিয়ে দিয়ে আসছে এবং তারা যে বলদর্পী আকাঙ্ক্ষা পোষণ করছে এতে পুরো বিশ্ব ভয়াবহ বিপর্যয়ের মুখে চলে গেছে।
-
সৌদি আগ্রাসনে ইয়েমেনের কৃষিখাতে ক্ষতি ১১ হাজার ১০০ কোটি ডলার
মার্চ ২৯, ২০২১ ০৪:০৭দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সামরিক আগ্রাসনের গত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গত ছয় বছরে কৃষি খাতে অন্তত ১১ হাজার ১০০কোটি ডলারের ক্ষতি হয়েছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন ন্যাশনাল সালভেশন সরকারের কৃষি ও সেচ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
-
ইয়েমেনে যে-কোনো শান্তি পরিকল্পনাকে সমর্থন দেবে ইরান
মার্চ ২৩, ২০২১ ১৩:০৮ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইয়েমেনে যে-কোনো শান্তি পরিকল্পনাকে সমর্থন ও সহায়তা দেবে। বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে ইয়েমেনে সৌদি জোটের সামরিক আগ্রাসনের সপ্তম বর্ষে দেওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ কথা বলা হয়েছে। বিবৃতিতে আরও এসেছে আগ্রাসন বন্ধ, যুদ্ধ বিরতি, দখলদারিত্বের অবসান, অর্থনৈতিক অবরোধ তুলে নেয়া, রাজনৈতিক সংলাপ শুরু করাসহ ইয়েমেনিদের হাতে তাদের দেশের ভবিষ্যত নির্ধারণের সিদ্ধান্ত নেয়ার অধিকার ফিরিয়ে দেওয়ার যে-কোনো পরিকল্পনাকে সমর্থন ও সহায়তা দেবে ইরান।
-
ইয়েমেন যুদ্ধের জন্য অবশ্যই আমেরিকাকে জবাবদিহি করতে হবে: ইরান
মার্চ ০৪, ২০২১ ০৯:১৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ইয়েমেন যুদ্ধের জন্য অন্য কোনো দেশকে অভিযুক্ত না করে বরং আমেরিকাকে এর দায়-দায়িত্ব নিতে হবে। ইয়েমেনে সৌদি আগ্রাসন ও অপরাধযজ্ঞে জন্য ওয়াশিংটনকে জবাবদিহি করতে হবে।
-
আবারো ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া
ফেব্রুয়ারি ১৫, ২০২১ ০৯:১৩ইহুদিবাদী ইসরাইলের আরো একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। রাজধানী দামেস্কের পশ্চিমে গতরাতে ইহুদিবাদী সেনারা ওই হামলা চালায়।
-
হামলা অব্যাহত থাকলে আগ্রাসীরা কোনভাবেই নিরাপদ থাকতে পারবে না: হুথি আন্দোলন
ফেব্রুয়ারি ১৪, ২০২১ ১৩:৪৫ইয়েমেনে জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইয়েমেনের ওপর সৌদি জোটের আগ্রাসন অব্যাহত থাকলে হুথি যোদ্ধারা এবং তাদের সমর্থিত সেনারা সৌদি আরবের অভ্যন্তরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখবে।