-
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে ন্যাটো মহাসচিবের অস্বীকৃতি
অক্টোবর ০৯, ২০২০ ১৪:১৬মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে আমেরিকার সব সেনা প্রত্যাহার করা হবে বলে যে আকস্মিক ঘোষণা দিয়েছেন তা নাকচ করে দিয়েছে ন্যাটো সামরিক জোট।
-
সেনা প্রত্যাহার ইস্যুতে তালেবানের সঙ্গে আমেরিকার দর কষাকষি
অক্টোবর ০৮, ২০২০ ০৭:০২আফগানিস্তানে মার্কিন সামরিক আগ্রাসনের ১৯তম বার্ষিকীতে এসে দেশটি থেকে সেনা প্রত্যাহার করার ব্যাপারে তালেবান গোষ্ঠীর সঙ্গে আলোচনা করছে ওয়াশিংটন। প্রায় এক বছর আগে দুপক্ষের মধ্যে কথিত শান্তি চুক্তি হলেও এখনো আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হয় নি।
-
তালেবানের সঙ্গে সম্ভাব্য চুক্তি পার্লামেন্টে অনুমোদিত হতে হবে: গনি
অক্টোবর ০৭, ২০২০ ০৪:২৫কাতার সফররত আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি বলেছেন, তালেবানের সঙ্গে তার সরকারের চলমান আলোচনায় শান্তি চুক্তি অর্জিত হলে তা আফগানিস্তানের পার্লামেন্ট ও লয়া জির্গায় আলাদাভাবে অনুমোদিত হতে হবে। তিনি আরো বলেছেন, আফগানিস্তানের ক্ষমতা কারো পৈত্রিক সম্পত্তি নয় বরং জনগণের নির্বাচিত প্রতিনিধিরা যে সিদ্ধান্ত নেবেন সবাইকে তা মাথা পেতে নিতে হবে।
-
আফগানিস্তানের নানগারহার প্রদেশে তালেবানের হামলা; নিহত ১৫
অক্টোবর ০৩, ২০২০ ১৪:২৭আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের গনি খেল এলাকায় সন্দেহভাজন তালেবানের হামলায় অন্তত ১৫ জন নিহত এবং দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। নানগারহারের একটি সরকারি ভবন লক্ষ্য করে গাড়িবোমা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার জন্য তালেবান গেরিলাদেরকে দায়ী করা হয়েছে।
-
আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যেতে তালেবানের অদ্ভুত শর্ত
সেপ্টেম্বর ২৮, ২০২০ ০৪:১১কাতারের রাজধানী দোহায় আফগান সরকারের সঙ্গে চলমান আলোচনায় অদ্ভুত শর্ত দিয়েছে তালেবান। এই গোষ্ঠীর সিনিয়র নেতা খায়রুল্লাহ খায়েরখা বলেছেন, সম্প্রতি আমেরিকার সঙ্গে তারা যে শান্তিচুক্তি করেছেন তা বাস্তবায়ন করলেই কেবল সরকারের সঙ্গে তাদের আলোচনা অব্যাহত থাকতে পারে।
-
আফগান বাহিনীর বিমান হামলায় বহু তালেবান নিহত
সেপ্টেম্বর ২০, ২০২০ ১১:০৪আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের দুটি তালেবান ঘাঁটিতে সরকারি সেনারা বিমান হামলা চালিয়েছে। এতে কয়েক ডজন তালেবান নিহত হয়েছে।
-
দোহায় চলছে আলোচনা; দেশে চলছে তালেবান ও আফগান সেনাদের সংঘর্ষ
সেপ্টেম্বর ১৮, ২০২০ ০৭:২৭আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের তিনটি এলাকায় সরকারি সেনা ও তালেবান গেরিলাদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। আফগানিস্তানে যখন শান্তি প্রতিষ্ঠার জন্য কাতারের রাজধানী দোহায় দুপক্ষের মধ্যে আলোচনা চলছে তখন এই ভয়াবহ সংঘর্ষের খবর পাওয়া গেল।
-
আফগানিস্তানের কাছে ৪ জঙ্গিবিমান হস্তান্তর করল ন্যাটো
সেপ্টেম্বর ১৭, ২০২০ ১৪:২৪আফগানিস্তানের সেনাবাহিনীর কাছে চারটি জঙ্গিবিমান হস্তান্তর করেছে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো। আফগান বিমান বাহিনীর সঙ্গে চুক্তি অনুযায়ী সেদেশকে 'এ২৯ সুপার টোকানো' মডেলের ২৬টি জঙ্গিবিমান দেওয়ার কথা রয়েছে ন্যাটোর।
-
আফগান শান্তি প্রক্রিয়ায় সহযোগিতা করতে প্রস্তুত ইরান: জারিফ
সেপ্টেম্বর ১৬, ২০২০ ০২:২২ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আফগানিস্তানের চলমান শান্তি প্রক্রিয়ায় যেকোনো ধরনের সহযোগিতা করতে তার দেশের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। তিনি মঙ্গলবার রাতে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হানিফ আতমারের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের এ প্রস্তুতির কথা ঘোষণা করেন।
-
রাতারাতি আফগান সংকটের সমাধান হবে না: আব্দুল্লাহ আব্দুল্লাহ
সেপ্টেম্বর ১৪, ২০২০ ০২:১২আফগানিস্তানের সর্বোচ্চ জাতীয় শান্তি পরিষদের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেছেন, অচিরেই তার দেশের সমস্যার সমাধান বা শান্তি প্রতিষ্ঠার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে শান্তি আলোচনার অবকাশে এ মন্তব্য করেছেন তিনি।