• ‘সন্ত্রাসীদের অভয়ারণ্য’! আমেরিকাকে যে জবাব দিল পাকিস্তান

    ‘সন্ত্রাসীদের অভয়ারণ্য’! আমেরিকাকে যে জবাব দিল পাকিস্তান

    জুন ২৬, ২০২০ ০৬:০৩

    পাকিস্তান সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে মার্কিন সরকার যে ‘বিদ্বেষী’ প্রতিবেদন তৈরি করেছে তা প্রত্যাখ্যান করেছে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে সন্ত্রাস বিরোধী যুদ্ধে দেশটির ভূমিকাকে উপেক্ষায় করায় দুঃখ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদের মূলোৎপাটন না করা পর্যন্ত জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে ইসলামাবাদ।

  • ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর জোর দিলেন আফগান সংসদের স্পিকার

    ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর জোর দিলেন আফগান সংসদের স্পিকার

    জুন ২৪, ২০২০ ০১:৫৩

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ওপর জোর দিয়েছেন আফগানিস্তানের জাতীয় সংসদের স্পিকার মির রহমান রহমানি। তিনি আরো বলেছেন, মুহাম্মদ বাকের কালিবফ ইরানের সংসদ স্পিকার হওয়ার পর আগের চেয়ে এখন দু দেশের সংসদীয় সম্পর্ক জোরদার হবে।

  • ২৯১ জন আফগান সৈন্যকে হত্যার খবর অস্বীকার করল তালেবান

    ২৯১ জন আফগান সৈন্যকে হত্যার খবর অস্বীকার করল তালেবান

    জুন ২৩, ২০২০ ০৩:৩৬

    গত এক সপ্তাহে আফগানিস্তানে তালেবান হামলায় ২৯১ জন আফগান সৈন্য নিহত হয়েছে বলে কাবুল যে ঘোষণা দিয়েছে সে সম্পর্কে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে তালেবান। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ গতকাল (সোমবার) এক বিবৃতিতে ২৯১ জন সৈন্যর নিহত হওয়ার খবর দেয় যা আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়।

  • ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

    ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

    জুন ২২, ২০২০ ০১:৪৯

    মার্কিন সরকার সারাবিশ্বে আগ্রাসী নীতি বাস্তবায়নের পাশাপাশি মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা। গতকাল (রোববার) তেহরান সফররত আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ হানিফ আতমারের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি।

  • আফগানিস্তানে উপহার হিসেবে কিটের পর মাস্ক পাঠালো ইরান

    আফগানিস্তানে উপহার হিসেবে কিটের পর মাস্ক পাঠালো ইরান

    জুন ২০, ২০২০ ০৮:৪৩

    আফগানিস্তানে করোনাভাইরাস শনাক্তকরণ কিটের পর এবার মাস্ক পাঠিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

  • তালেবানের হামলায় আফগানিস্তানে অন্তত ১৮ সেনা নিহত

    তালেবানের হামলায় আফগানিস্তানে অন্তত ১৮ সেনা নিহত

    জুন ১৮, ২০২০ ০৯:৩৯

    আফগানিস্তানের উগ্র তালেবান গোষ্ঠীর হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ১৮ সদস্য নিহত হয়েছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাওযান ও কুন্দুজ প্রদেশে এসব হামলা হয়েছে। এরমধ্যে জাওযান প্রদেশের একটি চেক পয়েন্টে তালেবানের হামলায় ১২ সেনা নিহত হয়।

  • কাতারে এবার তালেবান ও আফগান সরকার শান্তি বৈঠকে বসছে

    কাতারে এবার তালেবান ও আফগান সরকার শান্তি বৈঠকে বসছে

    জুন ১৫, ২০২০ ১৪:০৫

    আফগানিস্তানের সরকার ও তালেবান গেরিলারা প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের শান্তি বৈঠকে বসতে যাচ্ছে। কাতারের রাজধানী দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে এ বিষয়ে দুই পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয় নি।

  • তালেবান হামলায় ১ সপ্তাহে ৪০০ নিরাপত্তা বাহিনীর সদস্য হতাহত: আফগানিস্তান

    তালেবান হামলায় ১ সপ্তাহে ৪০০ নিরাপত্তা বাহিনীর সদস্য হতাহত: আফগানিস্তান

    জুন ১৫, ২০২০ ০৬:১৭

    আফগান সরকার জানিয়েছে, উগ্রবাদী তালেবান গেরিলাদের হামলায় এক সপ্তাহের মধ্যে ৪০০’র বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য হতাহত হয়েছে। গতকাল (রোববার) রাজধানী কাবুলে সরকারি কর্মকর্তা তারেক আরিয়ান এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

  • আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় সাত পুলিশ কর্মকর্তা নিহত

    আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় সাত পুলিশ কর্মকর্তা নিহত

    জুন ১৩, ২০২০ ১৬:০৩

    আফগানিস্তানে মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশে সন্ত্রাসী হামলায় অন্তত সাত পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। প্রদেশের পাসাবান্দ এলাকার একটি চেক পয়েন্টে গতকাল রাতে ওই হামলা হয়েছে। পাসাবান্দ শহরের প্রধান পুলিশ কর্মকর্তা ফখরুদ্দিন আজ (শনিবার) এ তথ্য জানান।

  • আফগানিস্তানে আবারও আক্রান্ত হলো মসজিদ; বোমায় ৪ মুসল্লি নিহত

    আফগানিস্তানে আবারও আক্রান্ত হলো মসজিদ; বোমায় ৪ মুসল্লি নিহত

    জুন ১২, ২০২০ ১৪:০৫

    আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণে ইমামসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছে।