-
সেনা না সরালে সোভিয়েত বাহিনীর পরিণতি হবে মার্কিন সেনাদের: তালেবান
ফেব্রুয়ারি ১৬, ২০২০ ০৪:৪৪আফগানিস্তানের তালেবান আবারো দেশটি থেকে সকল দখলদার মার্কিন সেনাকে সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমেরিকার সঙ্গে তালেবানের একটি সমঝোতা চুক্তি সই হতে যাচ্ছে বলে যখন আন্তর্জাতিক গণমাধ্যম খবর দিচ্ছে তখন তালেবান ওয়াশিংটনের প্রতি এ আহ্বান জানাল।
-
কাবুলে পাকিস্তানের ২ তালেবান কমান্ডারের হত্যাকাণ্ড নিয়ে রহস্য ঘনীভূত
ফেব্রুয়ারি ০৯, ২০২০ ০৭:৩০আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানি তালেবানের দুই সাবেক শীর্ষস্থানীয় নেতার হত্যাকাণ্ড নিয়ে দেশ দু’টিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পাকিস্তানের একটি গোয়েন্দা সূত্র এ খবরের সত্যতা নিশ্চিত করেছে যে, শত শত বিস্ফোরণ ও আত্মঘাতী হামলার হোতা ওই দুই তালেবান কমান্ডার গত সপ্তাহে কাবুলে নিহত হয়েছে।
-
আফগানিস্তানের নানগারহার প্রদেশে সশস্ত্র হামলায় বহু মার্কিন সেনা হতাহত
ফেব্রুয়ারি ০৯, ২০২০ ০৫:০৩আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে আফগান সামরিক পোশাক পরিহিত ব্যক্তিদের গুলিবর্ষণে বহু মার্কিন সেনা হতাহত হয়েছে।আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা মুখপাত্র কর্নেল সনি লেগেট বলেছেন,নানগারহার প্রদেশে মার্কিন ও আফগান সেনাদের একটি যৌথ বাহিনী এক অভিযান পরিচালনা করার সময় সরাসরি গুলিবর্ষণের শিকার হয়। কাবুলে একজন মার্কিন কর্মকর্তা এ ঘটনায় তাদের দুই সেনা নিহত ও ছয় মার্কিন সেনা আহত হয়েছে বলে দাবি করেছেন। অন্যদিকে হামলায় একজন আফগান সেনা নিহত ও তিন সৈন্য আহত হয়েছে বলে কাবুল জানিয়েছে।
-
তালেবানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়নি: গনিকে জানালেন খালিলজাদ
ফেব্রুয়ারি ০২, ২০২০ ০৪:৪৮আমেরিকার আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি জালমাই খালিলজাদ প্রেসিডেন্ট আশরাফ গানির সঙ্গে সাক্ষাৎ করে তাকে জানিয়েছেন, তালেবানের সঙ্গে তার আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। খালিলজাদ বলেছেন, তালেবানের পক্ষ থেকে যুদ্ধবিরতি বা অন্তত সহিংসতা হ্রাস করার ব্যাপারে তিনি সুস্পষ্ট প্রতিশ্রুতির অপেক্ষায় রয়েছেন।
-
মার্কিন সেনারা চলে গেলেই আফগানিস্তানে শান্তি ফিরবে: ইরান
জানুয়ারি ২৮, ২০২০ ১৭:৩৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং দেশটিতে আমেরিকার হস্তক্ষেপ বন্ধ হলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।
-
আফগানিস্তান: ১০ বছরের মধ্যে ২০১৯-এ সবচেয়ে বেশি বোমা মেরেছে আমেরিকা
জানুয়ারি ২৮, ২০২০ ১৭:১৫গত ১০ বছরের মধ্যে মার্কিন বাহিনী ২০১৯ সালে আফগানিস্তানে সবচেয়ে বেশি বোমা মেরেছে। মার্কিন বিমানবাহিনীর সরবরাহ করা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
-
আফগানিস্তানে নিহত হয়েছেন জেনারেল সোলাইমানির হত্যার পরিকল্পনাকারী: রিপোর্ট
জানুয়ারি ২৮, ২০২০ ১৪:১৫আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে গতকাল (সোমবার) আমেরিকার যে গোয়েন্দা বিমানটি বিধ্বস্ত হয়েছে তাতে মার্কিন গোয়েন্দা সংস্থার অপারেশন বিভাগের প্রধান মাইকেল ডি আন্দ্রেয়া নিহত হয়েছেন। রাশিয়ার কয়েকটি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আমেরিকার ভেটারন্স টুডের ওয়েবসাইটে এ খবর দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় আমেরিকার গোয়েন্দা সংস্থার মোট ছয়জন নিহত হয় যার মধ্যে আন্দ্রেয়া রয়েছেন।
-
আফগানিস্তানে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত: ভূপাতিত করার দাবি তালেবানের
জানুয়ারি ২৮, ২০২০ ০৫:৩২আফগানিস্তানের গজনি প্রদেশে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বলে দেশটিতে মোতায়েন একজন মার্কিন সেনা মুখপাত্র নিশ্চিত করেছেন। কর্নেল সনি লেজেট বলেছেন, সোমবার গজনিতে কীভাবে ওই বিমানটি বিধ্বস্ত হলো তার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে তিনি শত্রুর গুলিতে সামরিক বিমানটির ভূপাতিত হওয়ার সম্ভাবনা নাকচ করে দেন।
-
তালেবানের সঙ্গে আলোচনায় বসার পূর্বশর্ত দিল আফগান সরকার
জানুয়ারি ২০, ২০২০ ০৫:২৬আফগানিস্তানের উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবানের সঙ্গে আলোচনায় বসার আগে পূর্বশর্ত ঘোষণা করেছে কাবুল। আফগান সরকারের শান্তি বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিয়া আনোয়ারি বলেছেন, যেকোনো সংলাপের আগে তালেবানকে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও হামলা বন্ধ করতে হবে।
-
আমেরিকার সঙ্গে চুক্তি সই করতে পারে তালেবান: রিপোর্ট
জানুয়ারি ১৮, ২০২০ ১৫:২৬আফগানিস্তানের তালেবান গোষ্ঠী চলতি জানুয়ারি মাসের মধ্যে মার্কিন সরকারের সঙ্গে একটি শান্তি চুক্তি সই করার ব্যাপারে রাজি হয়েছে। এজন্য তালেবান মার্কিন সেনাদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ রাখার চিন্তা করছে।