-
মার্কিন সামরিক বহরে তালেবানের হামলা; সব সেনা হত্যার দাবি
জানুয়ারি ১১, ২০২০ ১৭:৩৬আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে মার্কিন সামরিক বহরের ওপর তালেবান গেরিলারা বড় ধরনের হামলা চালিয়েছে। এতে বহরের সব সেনা মারা গেছে বলে দাবি করেছে তালেবান।
-
তালেবানের সমন্বিত হামলা; ২৩ আফগান সেনা নিহত
জানুয়ারি ০১, ২০২০ ১৯:২৫আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর সমন্বিত হামলায় নিরাপত্তা বাহিনীর ২৩ সদস্য নিহত হয়েছে। আজ (বুধবার) আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় তিনটি প্রদেশের কয়েকটি চেকপয়েন্টে তালেবান গেরিলারা হামলা চালায়।
-
যুদ্ধবিরতির খবর নাকচ করেছে তালেবান
ডিসেম্বর ৩০, ২০১৯ ১৪:৩২আমেরিকার সঙ্গে শান্তি আলোচনা চলার মধ্যেই দেশটিতে সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হওয়ার বিষয়ে যে খবর বেরিয়েছে তা নাকচ করেছে তালেবান। আজ (সোমবার) তালেবান এক বিবৃতিতে বলেছে, গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যম যুদ্ধবিরতির ব্যাপারে অসত্য খবর প্রচার করছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, আমেরিকার সঙ্গে এ মুহূর্তে যুদ্ধবিরতির কোনো পরিকল্পনা নেই।
-
আগামী মার্চ থেকে রেলপথে সংযুক্ত হবে ইরান ও আফগানিস্তান
ডিসেম্বর ২৯, ২০১৯ ১৬:১৯আগামী মার্চ মাস থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং আফগানিস্তান রেলপথে সংযুক্ত হবে। এজন্য দু দেশের মধ্যে রেল লাইন নির্মাণের কাজ চলছে এবং তা প্রায় শেষ হওয়ার পথে রয়েছে।
-
তালেবানের হামলায় আফগানিস্তানে আরো ১০ সেনা নিহত
ডিসেম্বর ২৮, ২০১৯ ১৭:২৩আফগানিস্তানে তালেবান গোষ্ঠীর হামলায় দেশটির আরো ১০ সেনা নিহত হয়েছেন। আজ (শনিবার) দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের একটি সামরিক ক্যাম্পে তালেবান এ হামলা চালায়।
-
আফগানিস্তানে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব: কূটনৈতিক স্থাপনায় হামলার আশঙ্কা দিল্লির
ডিসেম্বর ২৮, ২০১৯ ১২:৫৪ভারতের গোয়েন্দা সংস্থা আফগানিস্তানে অবস্থিত ভারতীয় কূটনীতিক স্থাপনায় হামলার আশঙ্কা করছে। তারা জানিয়েছে কিভাবে হামলা চালানো হবে তার পরিকল্পনা চলছে।
-
আফগানিস্তানে মার্কিন সেনাদের জন্য সবচেয়ে রক্তাক্ত বছর ২০১৯ সাল
ডিসেম্বর ২৬, ২০১৯ ০২:৫৬আমেরিকা আনুষ্ঠানিকভাবে আফগান যুদ্ধের সমাপ্তি ঘোষণা করার পর ২০১৯ সাল ছিল আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাদের জন্য সবচেয়ে রক্তাক্ত বছর। আমেরিকা ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে আফগান যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে।
-
২৭ শান্তি কর্মীকে অপহরণ করেছে আফগান তালেবান
ডিসেম্বর ২৫, ২০১৯ ১৮:২৭আফগানিস্তানের পিপলস পিস মুভমেন্ট নামে একটি শান্তিবাদী সংগঠনের ২৭ জন কর্মীকে অপহরণ করেছে তালেবান গোষ্ঠী। এসব শান্তি কর্মী আফগান সরকার এবং তালেবানের মধ্যে যুদ্ধবিরতি এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে একটি শান্তি মিশনে বের হয়েছিল।
-
তালেবানের হামলায় ৭ আফগান সেনা নিহত
ডিসেম্বর ২৪, ২০১৯ ১৪:৫১আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাল্খ প্রদেশে উগ্র তালেবান গোষ্ঠীর হামলায় অন্তত সাতজন সরকারি সেনা নিহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ (মঙ্গলবার) সকালের দিকে বাল্খ প্রদেশের দৌলতাবাদ এলাকার একটি সামরিক ঘাঁটিতে তালেবান হামলা করলে এসব সেনা নিহত হয়।
-
শান্তি আলোচনার মধ্যেই মার্কিন সেনাকে হত্যা করল তালেবান
ডিসেম্বর ২৩, ২০১৯ ১৪:৩২আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর হাতে আমেরিকার আরো একজন সেনা নিহত হয়েছে। যখন আমেরিকা এবং তালেবান নেতাদের মধ্যে শান্তি আলোচনা চলছে তখন এই মার্কিন সেনা নিহতের ঘটনা ঘটলো।