-
আফগানিস্তানের উরুজগানের রাজধানীতে ঢুকতে শুরু করেছে তালেবান
সেপ্টেম্বর ০৮, ২০১৬ ১৩:২৯আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় প্রদেশ উরুজগানের রাজধানী তারিনকোতে তালেবান ঢুকতে শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। তারিনকোতের দখল নেয়ার জন্য এ নগরীতে তালেবান ঢুকছে বলে ধারণা করা হচ্ছে।
-
কাবুলে জোড়া বোমা হামলা: নিহত ২৪ আহত ৯১
সেপ্টেম্বর ০৬, ২০১৬ ০৪:০৮আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী দু’টি বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে চালানো এসব হামলায় আহত হয়েছে আরো ৯১ জন।
-
‘চার জাতিগোষ্ঠীর আফগান শান্তি প্রক্রিয়া পুরোপুরি অচল হয়ে পড়েছে’
সেপ্টেম্বর ০৫, ২০১৬ ০৭:৩২পাকিস্তান, আফগানিস্তান, চীন ও আমেরিকাকে নিয়ে গঠিত চার জাতিগোষ্ঠীর আফগান শান্তি প্রক্রিয়া পুরোপুরি অচল হয়ে পড়েছে। কাবুল সরকারের সঙ্গে আফগান তালেবানকে সরাসরি আলোচনায় বসানোর লক্ষ্যে চার জাতিগোষ্ঠী তৎপরতা শুরু করেছিল।
-
১৪ দিন বন্ধ থাকার পর খুলে দেয়া হলো পাক-আফগান সীমান্ত
সেপ্টেম্বর ০১, ২০১৬ ০৭:৪৫পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চামান সীমান্ত আবার খুলে দেয়া হয়েছে। আফগান নাগরিকদের পাকিস্তানি পতাকা পুড়িয়ে দেয়া এবং বন্ধুত্ব ফটকে হামলার ঘটনায় একটানা ১৪ দিন বন্ধ থাকার পর এ সীমান্ত আবার খুলে দেয়া হলো।
-
নয়া সামরিক কমান্ডারের নাম ঘোষণা করেছে আফগান তালেবান
আগস্ট ৩১, ২০১৬ ০৩:০৬আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী তালেবান নিজেদের নয়া সামরিক কমান্ডারের নাম ঘোষণা করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই জুনিয়র তালেবান কমান্ডার বার্তা সংস্থা অ্যাসোশিয়েটেড প্রেসকে জানিয়েছেন, মোল্লা ইব্রাহিম সাদ্দারকে নয়া সামরিক কমান্ডারের দায়িত্ব দেয়া হয়েছে।
-
ভালো ও খারাপ সন্ত্রাসী বলে কিছু নেই: জারিফ
আগস্ট ৩০, ২০১৬ ০২:৪৪মধ্যপ্রাচ্যে চলমান সন্ত্রাসী তৎপরতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে ইরান বলেছে, বিশ্বের সব দেশকে সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করতে হবে। ইরান সফররত আফগান পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন রব্বানির সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
-
পাকিস্তান ছাড়ছে আফগান শরণার্থীরা; পাচ্ছে বাড়তি ডলার
আগস্ট ২৯, ২০১৬ ১৯:৩১প্রায় ৫০০ আফগান শরণার্থী পরিবার প্রতিদিন পাকিস্তান ছেড়ে নিজেদের দেশে ফিরে যাচ্ছে। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যারা পাকিস্তান ছেড়ে যাচ্ছে তাদের প্রত্যেককেই ৪০০ মার্কিন ডলার করে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। শরণার্থীদের দেশে ফেরার বিষয়টি দেখভাল করার জন্য পেশোয়ার ও কোয়েটা শহরে দুটি কেন্দ্রও স্থাপন করা হয়েছে।
-
কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে পাক-আফগান বৈঠক: সীমান্ত এখনো বন্ধ
আগস্ট ২৯, ২০১৬ ০৮:০১আফগানিস্তান ও পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত খুলে দেয়ার ব্যাপারে দু’দেশের মধ্যকার আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে।
-
মার্কিন ড্রোন হামলায় ২২ আফগান সেনা নিহত
আগস্ট ২৭, ২০১৬ ১৩:১৬তালেবান নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে মার্কিন ড্রোন হামলায় আফগানিস্তানের অন্তত ২২ সেনা নিহত হয়েছে। হেলমান্দের প্রদেশিক পরিষদ আজ (শনিবার) সেনা নিহত হওয়ার খবর দিয়েছে।
-
কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলা: দুই হামলাকারীসহ নিহত ১৪
আগস্ট ২৫, ২০১৬ ০৬:৩২আফগানিস্তানের রাজধানী কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।