১৪ দিন বন্ধ থাকার পর খুলে দেয়া হলো পাক-আফগান সীমান্ত
সেপ্টেম্বর ০১, ২০১৬ ০৭:৪৫ Asia/Dhaka
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চামান সীমান্ত আবার খুলে দেয়া হয়েছে। আফগান নাগরিকদের পাকিস্তানি পতাকা পুড়িয়ে দেয়া এবং বন্ধুত্ব ফটকে হামলার ঘটনায় একটানা ১৪ দিন বন্ধ থাকার পর এ সীমান্ত আবার খুলে দেয়া হলো।
পাকিস্তানের পতাকা পোড়ানোর ঘটনায় কাবুলের পক্ষ থেকে কঠোর নিন্দা জানানোর পর গতকাল ইসলামাবাদ এ সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়। চামান সীমান্ত নিয়ে অচলাবস্থা দূর করতে করে পাক-আফগান কর্মকর্তারা পাঁচ দফা বৈঠক করেছিলেন।
সীমান্ত বন্ধ থাকায় পাক-আফগান বাণিজ্যিক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ ছিল এবং সীমান্ত খুলে দেয়ার পর পুনরায় তা চাঙ্গা হয়ে উঠেছে। এছাড়া, সীমান্তের দুপাশে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১
ট্যাগ