• কাবুলে মার্কিন দূতাবাসের কাছে ভয়াবহ বিস্ফোরণ; তালেবানের দায় স্বীকার

    কাবুলে মার্কিন দূতাবাসের কাছে ভয়াবহ বিস্ফোরণ; তালেবানের দায় স্বীকার

    এপ্রিল ১৯, ২০১৬ ০৭:৪৭

    আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন দূতাবাসের কাছে ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি খবরটি নিশ্চিত করেছেন। আজ (মঙ্গলবার) সকালে ব্যস্ত সময়ে কাবুলের কেন্দ্রস্থলে এ বিস্ফোরণ ঘটে।

  • আফগানিস্তান বিমান হামলায় ৪০ দায়েশি নিহত, আহত অনেক

    আফগানিস্তান বিমান হামলায় ৪০ দায়েশি নিহত, আহত অনেক

    এপ্রিল ১৫, ২০১৬ ১০:৪১

    আফগানিস্তানের সেনাবাহিনী বলেছে, দেশটির বিমান বাহিনীর অভিযানে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’এর অন্তত ৪০ সদস্য নিহত হয়েছে। পূর্বাঞ্চলীয় প্রদেশ নাঙ্গাহারে এ ঘটনা ঘটেছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল দেলওয়ার ওয়াজিরি জানান।

  • “বসন্তকালীন অভিযান” শুরুর ঘোষণা দিল আফগানিস্তানের তালেবান

    “বসন্তকালীন অভিযান” শুরুর ঘোষণা দিল আফগানিস্তানের তালেবান

    এপ্রিল ১২, ২০১৬ ০৮:৪৮

    আফগানিস্তানের তালেবান আজ(মঙ্গলবার) তাদের কথিত “বসন্তকালীন অভিযান” শুরুর ঘোষণা দিয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা সংঘর্ষ বন্ধে কাবুল সরকার যখন তালেবানকে আলোচনার টেবিলে নিয়ে আসার চেষ্টা করছে তখন এ ঘোষণা দেয়া হলো।

  • জন কেরির মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন আফগান সংসদ সদস্যরা

    জন কেরির মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন আফগান সংসদ সদস্যরা

    এপ্রিল ১১, ২০১৬ ০৮:৩৯

    আফগানিস্তানের সংসদ সেদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির প্রতি আহবান জানিয়েছে। জন কেরি সম্প্রতি বলেছেন, আফগানিস্তানে যে জাতীয় ঐকমত্যের সরকার গঠিত হয়েছে তার মেয়াদ শেষ হওয়ার সুনির্দিষ্ট কোনো সময়সীমা নেই এবং এ সরকার আরো পাঁচ বছর টিকে থাকবে। আফগান সংসদ সদস্যরা কেরির এ মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

  • আফগানিস্তান মার্কিন ড্রোন হামলায় নিহত ১৭ বেসামরিক মানুষ

    আফগানিস্তান মার্কিন ড্রোন হামলায় নিহত ১৭ বেসামরিক মানুষ

    এপ্রিল ০৮, ২০১৬ ১০:৫৮

    আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় অন্তত ১৭ জন নিরীহ বেসামরিক মানুষ নিহত হয়েছে। পাকাতিয়া প্রদেশের নেয়ামাতাবাদ এলাকায় গত বুধবার এ হামলা হয়েছে বলে স্থানীয় গ্রামীণ নেতারা জানিয়েছেন। অবশ্য হামলায় কেবলমাত্র উগ্রবাদীরা নিহত হয়েছে বলে মার্কিন এবং কর্মকর্তারা দাবি করেছেন।

  • পাকিস্তানে এবার অস্ত্র বিস্ফোরকসহ আটক হলো কথিত আফগান গোয়েন্দা

    পাকিস্তানে এবার অস্ত্র বিস্ফোরকসহ আটক হলো কথিত আফগান গোয়েন্দা

    এপ্রিল ০৬, ২০১৬ ১৯:১৪

    পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চল চামান থেকে কথিত আফগান গোয়েন্দাকে আজ(বুধবার) আটক করা হয়েছে। পাক আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোর বা এফসি এক অভিযান চালানোর সময়ে এ গোয়েন্দাকে আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তি আফগান গোয়েন্দা সংস্থার কর্মরত সদস্য বলে প্রাথমিক খবরে দাবি করা হয়েছে।

  • কাবুলের পার্লামেন্ট ভবন লক্ষ্য করে রকেট নিক্ষেপ করল তালেবান

    কাবুলের পার্লামেন্ট ভবন লক্ষ্য করে রকেট নিক্ষেপ করল তালেবান

    মার্চ ২৮, ২০১৬ ১০:৫৭

    ২৮ মার্চ (রেডিও তেহরান): আফগানিস্তানের তালেবান দেশটির নবনির্মিত পার্লামেন্ট ভবন লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে। আজ (সোমবার) যখন আফগান গোয়েন্দা প্রধান এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে ভাষণ দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন এ হামলা চালানো হয়।

  • ‘দক্ষিণ আফগানিস্তানে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করল তালেবান’

    ‘দক্ষিণ আফগানিস্তানে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করল তালেবান’

    মার্চ ১৮, ২০১৬ ১৪:৪৭

    ১৮ মার্চ (রেডিও তেহরান): আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে মার্কিন একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে তালেবান। এ গোষ্ঠী বলেছে, হেলমান্দের নাদ আলী জেলার শাওয়াল মান্দা এলাকায় হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছে। এ খবর দিয়েছে রাজধানী কাবুল থেকে প্রকাশিত ওয়াতান প্রেস পত্রিকা। তালেবান দাবি করেছে, হেলিকপ্টারে থাকা মার্কিন সেনাদের সবাই মারা গেছে।

  • পালাচ্ছে দায়েশ সন্ত্রাসীরা: প্রেসিডেন্ট গণি

    পালাচ্ছে দায়েশ সন্ত্রাসীরা: প্রেসিডেন্ট গণি

    মার্চ ১৬, ২০১৬ ০০:২১

    ১৬ মার্চ (রেডিও তেহরান): আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি বলেছেন, তার দেশের নানগারহার প্রদেশ থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সন্ত্রাসীরা পালাচ্ছে। ওই প্রদেশে সামরিক বাহিনীর ব্যাপক অভিযানের মুখে দায়েশ পালাতে শুরু করেছে বলে তিনি দাবি করেন।

  • ‘আফগান প্রক্রিয়ার জন্য আন্তরিক ভূমিকা বজায় রাখবে পাকিস্তান’

    ‘আফগান প্রক্রিয়ার জন্য আন্তরিক ভূমিকা বজায় রাখবে পাকিস্তান’

    মার্চ ১১, ২০১৬ ০৮:৪৯

    ১১ মার্চ (রেডিও তেহরান): পাকিস্তান বলেছে, আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ার জন্য আন্তরিক ভূমিকা বজায় রাখবে ইসলামাবাদ। মার্চের প্রথম সপ্তাহের পরিকল্পিত আলোচনায় আফগান তালেবান যোগ দিতে অস্বীকার করার পর এ বক্তব্য দিল পাকিস্তান।