• আফগানিস্তান দায়েশের কবরস্থান হবে: আশরাফ গণি

    আফগানিস্তান দায়েশের কবরস্থান হবে: আশরাফ গণি

    মার্চ ০৬, ২০১৬ ২২:২২

    ৬ মার্চ (রেডিও তেহরান): আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি বলেছেন, তার দেশ হবে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের জন্য কবরস্থান। তিনি জানিয়েছেন, এরইমধ্যে কোনো কোনো এলাকায় দায়েশ সন্ত্রাসীরা পরাজিত হয়েছে। আফগান সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে আশরাফ গনি বলেন, নানগারহার প্রদেশের কিছু এলাকা সেনাবাহিনী দায়েশমুক্ত করতে সক্ষম হয়েছে।

  • আফগান শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন দিলেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা

    আফগান শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন দিলেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা

    মার্চ ০৫, ২০১৬ ০৮:৪৯

    ৫ মার্চ (রেডিও তেহরান): মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তালেবান শান্তি আলোচনা নিয়ে আফগানিস্তানে প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি শান্তি প্রক্রিয়ার প্রতি ওয়াশিংটনের সমর্থনও ঘোষণা করেছেন তিনি।

  • আফগানিস্তানের পূর্বাঞ্চলে মার্কিন ড্রোন হামলায় ৯ দায়েশ জঙ্গি নিহত

    আফগানিস্তানের পূর্বাঞ্চলে মার্কিন ড্রোন হামলায় ৯ দায়েশ জঙ্গি নিহত

    মার্চ ০১, ২০১৬ ১২:১৫

    ১ মার্চ (রেডিও তেহরান): আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে মার্কিন ড্রোন হামলায় অন্তত নয়জন নিহত হয়েছে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি এ খবর জানিয়ে বলেছেন, রাজধানী কাবুল থেকে ১২০ কিলোমিটার পূর্বে নানগারহার প্রদেশের আচিন জেলার একটি এলাকায় এ হামলা চালানো হয়েছে। নিহত নয়জনের সবাই তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য বলে তিনি জানিয়েছেন।

  • অপহৃত আফগান সাবেক গভর্নরকে উদ্ধারের  আহ্বান জানালেন প্রেসিডেন্ট গনি

    অপহৃত আফগান সাবেক গভর্নরকে উদ্ধারের আহ্বান জানালেন প্রেসিডেন্ট গনি

    ফেব্রুয়ারি ১৯, ২০১৬ ০৮:১০

    ১৯ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): পাকিস্তান থেকে অপহৃত আফগানিস্তানের সাবেক গভর্নরকে উদ্ধারের জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি।

  • তালেবান সন্ত্রাসীদের গুলিতে ৯ পাক সেনা নিহত

    তালেবান সন্ত্রাসীদের গুলিতে ৯ পাক সেনা নিহত

    ফেব্রুয়ারি ১৯, ২০১৬ ০০:০৬

    ১৯ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): পাকিস্তানের উগ্র সন্ত্রাসী গোষ্ঠী তালেবানের গুলিতে দেশটির নয়জন সেনা নিহত হয়েছে। আফগান সীমান্তের গোলযোগপূর্ণ এলাকায় দুটি আলাদা হামলায় এসব সেনা নিহত হয়। পাকিস্তানের সরকারি কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।

  • পাকিস্তানে সাবেক আফগান গভর্নর অপহৃত; কাবুলে পাক রাষ্ট্রদূত তলব

    পাকিস্তানে সাবেক আফগান গভর্নর অপহৃত; কাবুলে পাক রাষ্ট্রদূত তলব

    ফেব্রুয়ারি ১৪, ২০১৬ ১৫:০৩

    ১৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): পাকিস্তানে আফগানিস্তানের একজন সাবেক গভর্নরকে অপহরণ করেছে অজ্ঞাত ব্যক্তিরা। এ ঘটনার জের ধরে কাবুলে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (রোববার) জানিয়েছে, দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী হেকমান খলিল কারজাই পাক রাষ্ট্রদূত আবার হুসেইনকে তলব করেন।

  • ‘পাক-আফগান  দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা পরিহার করতে হবে’

    ‘পাক-আফগান দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা পরিহার করতে হবে’

    ফেব্রুয়ারি ০২, ২০১৬ ০৮:৪৪

    ২ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই প্রধান ইমরান খান বলেছেন, পাকিস্তান-আফগানিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা পরিহার করতে হবে। এ ছাড়া, সংহতি প্রক্রিয়াকে সহায়তা করার জন্য উভয় দেশের মধ্যে পারস্পরিক আস্থা গড়ে তুলতে হবে বলেও জানান তিনি। বিদেশি একটি সম্প্রচার সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেছেন সাবেক এ ক্রিকেট তারকা।

  • আফগানিস্তানে তালেবান আগের চেয়েও শক্তিশালী হয়েছে: মার্কিন প্রতিবেদন

    আফগানিস্তানে তালেবান আগের চেয়েও শক্তিশালী হয়েছে: মার্কিন প্রতিবেদন

    জানুয়ারি ৩০, ২০১৬ ০৯:০৯

    ৩০ জানুয়ারি (রেডিও তেহরান): আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের ১৪ বছর পরেও তালেবান অবস্থান আগের চেয়েও শক্তিশালী হয়েছে। মার্কিন কংগ্রেসে দেয়া প্রতিবেদনে এ কথা বলেছে, স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগানিস্তান রিকন্সট্র্যাকশন বা এসআইজিআর। গতকাল এ প্রতিবেদন কংগ্রেস পেশ করা হয়েছে।

  • মার্কিন জেনারেল বললেন, আফগান সন্ত্রাসী দমনে পাকিস্তানের সহযোগিতা চাই

    মার্কিন জেনারেল বললেন, আফগান সন্ত্রাসী দমনে পাকিস্তানের সহযোগিতা চাই

    জানুয়ারি ৩০, ২০১৬ ০৮:৪৭

    ৩০ জানুয়ারি (রেডিও তেহরান): মার্কিন লে. জেনারেল জন উইলিয়াম নিকোলসন বলেছেন, আফগানিস্তানে সন্ত্রাসী দমনে পাকিস্তানের সহযোগিতা নিতে হবে। সিনেটের আর্মড সার্ভিস কমিটির শুনানিতে এ কথা বলেছেন লে জেনারেল নিকোলসন। নিকোলসনকে পুরোপুরি জেনারেল হিসেবে পদোন্নতি দেয়ার এবং আফগানিস্তানে মোতায়েন ন্যাটো ও মার্কিন সেনাপ্রধান হিসেবে নিয়োগের বিষয় চূড়ান্ত করা হয়েছে।

  • বিশ্ববিদ্যালয়ে হামলায় জড়িত ব্যক্তিদের ব্যবস্থা নিতে কাবুলের প্রতি পাক আহ্বান

    বিশ্ববিদ্যালয়ে হামলায় জড়িত ব্যক্তিদের ব্যবস্থা নিতে কাবুলের প্রতি পাক আহ্বান

    জানুয়ারি ২৬, ২০১৬ ২০:৩১

    ২৬ জানুয়ারি (রেডিও তেহরান): পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলায় জড়িত ব্যক্তিদের আফগানিস্তানের ভূমি ব্যবহারের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ। এ প্রতিবাদ জানানোর জন্য পাকিস্তানের আফগান চার্জ দ্যা অ্যাফেয়ার্স সৈয়দ আবদুল নাসির ইউসাফিকে আজ(মঙ্গলবার) ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়।