-
যুদ্ধ ও সন্ত্রাসমুক্ত আফগানিস্তান দেখতে চায় ইরান: আব্দুল্লাহিয়ান
সেপ্টেম্বর ০৮, ২০২১ ০০:৫২ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ এমন একটি আফগানিস্তান দেখতে চায় যেখানে যুদ্ধ বা সন্ত্রাসবাদ থাকবে না। তিনি মঙ্গলবার সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই’র সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।
-
তালেবানের অন্তর্বর্তী সরকার গঠিত: মোল্লা হাসান আখুন্দ প্রধানমন্ত্রী
সেপ্টেম্বর ০৭, ২০২১ ১৬:৫৬আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণকারী তালেবান দেশটি পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করার কথা ঘোষণা করেছে। মোল্লা মোহাম্মাদ হাসান আখুন্দকে এই সরকারের ‘প্রধানমন্ত্রী’ মনোনিত করা হয়েছে। আব্দুলগনি বারাদার তার প্রথম উপ প্রধানমন্ত্রী এবং আব্দুস সালাম হানাফি দ্বিতীয় উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
-
আফগানিস্তানের খবর কি! 'কাশ্মীরে কী হচ্ছে?’
সেপ্টেম্বর ০৭, ২০২১ ১৪:৩৫সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৭ সেপ্টেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
আফগানিস্তানের পাঞ্জশিরে এখনও সংঘর্ষ চলছে বলে দাবি প্রতিরোধ ফ্রন্টের
সেপ্টেম্বর ০৭, ২০২১ ১৪:০২আফগানিস্তানের পাঞ্জশির থেকে এখনও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। তালেবান বিরোধী প্রতিরোধ ফ্রন্টের একটি সূত্র জানিয়েছে, তালেবানের সঙ্গে তাদের যোদ্ধাদের এখনও সংঘর্ষ চলছে। কোনো কোনো স্থানে গতকাল থেকে সংঘর্ষ বেড়েছে।
-
আফগান শরণার্থীদের আশ্রয় দেবে না ইউরোপ: হিউম্যান রাইটস ওয়াচের তীব্র সমালোচনা
সেপ্টেম্বর ০৭, ২০২১ ১০:১৯নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আফগান শরণার্থী সংকটের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের নীতি ও আচরণের তীব্র নিন্দা জানিয়ে একে অমানবিক হিসেবে অভিহিত করেছে।
-
এখনো মাজার-ই-শরীফে আটকে রয়েছে মার্কিন নাগরিকরা
সেপ্টেম্বর ০৭, ২০২১ ০৬:২৬আফগানিস্তানের মাজার-ই- শরীফ আন্তর্জাতিক বিমানবন্দরে এখনো বহু মার্কিন নাগরিক আটকে রয়েছে, তাদেরকে বিমানে উঠতে দেয়া হয় নি। এসব মার্কিনির সঙ্গে রয়েছে বহু আফগান নাগরিক।
-
আফগানিস্তানে কেয়ারটেকার সরকার গঠন করতে যাচ্ছে তালেবান
সেপ্টেম্বর ০৭, ২০২১ ০১:১২আফগানিস্তানে যুদ্ধ সমাপ্তির ঘোষণা দিয়ে দেশটিতে অচিরেই স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। তিনি সোমবার রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন। তার সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা আগে সোমবার সকালে দেশের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকার ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার দাবি করে তালেবান।
-
আফগানিস্তানে আবার ফিরতে হবে: রিপাবলিকান সিনেটর গ্রাহাম
সেপ্টেম্বর ০৭, ২০২১ ০০:৫৪আমেরিকার উগ্র রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম হুমকি দিয়ে বলেছেন, তার দেশের সেনাদেরকে ভবিষ্যতে বাধ্য হয়ে আবার আফগানিস্তানে ফিরে যেতে হবে। তিনি বিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে আরো বলেছেন, তালেবান পরিবর্তিত হয়নি এবং তারা আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে না।
-
আমেরিকা শুধু অভিযুক্ত নয় বরং মূল অপরাধী: আব্দুল্লাহিয়ান
সেপ্টেম্বর ০৭, ২০২১ ০০:৩৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইরানের পরমাণু সমঝোতার মূল ক্ষতি করেছে আমেরিকা। কাজেই এই সমঝোতা নিয়ে সৃষ্ট অচলাবস্থার জন্য আমেরিকা শুধু অভিযুক্ত নয় বরং মূল অপরাধী। তিনি গতকাল (সোমবার) তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
-
পাঞ্জশিরে বিজয় দাবি করেছে তালেবান, যুদ্ধ অবসানের আহ্বান
সেপ্টেম্বর ০৬, ২০২১ ১৪:৪৬আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকায় বিজয় দাবি করেছে তালেবান। তালেবানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আজ (সোমবার) বলেছেন, “এই বিজয়ের মধ্যদিয়ে আমাদের দেশ পুরোপুরি যুদ্ধের ডামাডোলে থেকে মুক্তি পেল।”