-
ইউক্রেনের জন্য আমেরিকার আরো ২৬০ কোটি ডলারের অস্ত্র সহায়তা ঘোষণা
এপ্রিল ০৫, ২০২৩ ০৬:০৬মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের জন্য আরো ২৬০ কোটি ডলার মূল্যের সামরিক সহযোগিতার কথা ঘোষণা করেছে। এর প্রতিক্রিয়ায় রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এ ধরনের সহযোগিতার ফলে ইউক্রেন যুদ্ধ কেবল দীর্ঘায়িত হবে।
-
অবশেষে আটক হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
এপ্রিল ০৫, ২০২৩ ০৫:৫৩সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার হয়েছেন।অবশ্য আদালতের শুনানিতে জামিন পেয়ে মুক্ত অবস্থায় আদালত প্রাঙ্গণ ত্যাগ করেছেন তিনি।
-
সিরিয়া উপকূলে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে আমেরিকা
এপ্রিল ০৪, ২০২৩ ১৪:০৫আমেরিকা ভূমধ্যসাগরের সিরিয়া উপকূলে তার একটি বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র দুই কর্মকর্তা শহীদ হওয়ার পর তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে তখন এই যুদ্ধজাহাজ মোতায়েনের ঘটনা ঘটলো।
-
আমেরিকার সঙ্গে মৈত্রী ভেঙে রাশিয়া থেকে তেল কিনছে জাপান
এপ্রিল ০৪, ২০২৩ ১১:৩৩আমেরিকা এবং তার পশ্চিমা মিত্র দেশগুলোর বেধে দেয়া দাম লঙ্ঘন করেই রাশিয়া থেকে তেল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে জাপান। মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল রোববার এই খবর দিয়েছে।
-
কোরীয় উপদ্বীপে উত্তেজনা সৃষ্টির মূল কারণ আমেরিকার যৌথ মহড়া: চীন
এপ্রিল ০৪, ২০২৩ ০৮:০৩চীন বলেছে, আমেরিকা তার আঞ্চলিক মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপানকে নিয়ে যে যৌথ সামরিক মহড়া চালায় তা কোরীয় উপদ্বীপে উত্তেজনা সৃষ্টির মূল কারণ। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সোমবার বেইজিং-এ এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
-
মার্কিন রাষ্ট্রদূতের জন্য দরজা বন্ধ: এরদোগানের ঘোষণা
এপ্রিল ০৩, ২০২৩ ১৪:৫১তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের জন্য তার দরজা বন্ধ হয়ে গেছে। বিরোধীদলের প্রেসিডেন্ট প্রার্থী কামাল কিলিচদারওগ্লুর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত জেফরি ফ্লেইক বৈঠক করার পর এই ঘোষণা দিলেন এরদোগান।
-
জার্মানি থেকে মার্কিন সেনাদের চলে যাওয়া উচিত: জার্মান এমপি
এপ্রিল ০২, ২০২৩ ১৭:৫৫জার্মানির বাম দলের উপপ্রধান ও প্রভাবশালী এমপি সেভিম দাগদেলেন বলেছেন, আমেরিকার সাথে চরম পরাধীনতামূলক সম্পর্ক অবশ্যই বার্লিনকে বিচ্ছিন্ন করতে হবে। পাশাপাশি জার্মান সরকারকে অবশ্যই দাবি করতে হবে যে, পরমাণু অস্ত্রসহ মার্কিন সেনাদের দেশে ফেরত নিতে হবে।
-
মামলায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে এগিয়ে ট্রাম্প
এপ্রিল ০২, ২০২৩ ১১:১০সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেয়ার মামলায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও নিজ দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী রন ডিস্যান্টিস এবং নিকি হেইলির চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন। নতুন একটি জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।
-
ইরাক ও সিরিয়া থেকে বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র চুরি হয়ে গেছে
এপ্রিল ০১, ২০২৩ ১০:৪১ইরাক এবং সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের জন্য সরবরাহ করা বিপুল পরিমাণ অস্ত্র চুরি হয়ে গেছে। এই সমস্ত অস্ত্র চূড়ান্তভাবে ভুল হাতে পড়েছে বলে মনে করা হচ্ছে।
-
ইরানের সম্পদ আটক করে আমেরিকা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে: আইসিজে
মার্চ ৩১, ২০২৩ ১০:৫৬হেগের আন্তর্জাতিক বিচার আদালত বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন কোম্পানির প্রায় ২০০ কোটি ডলার মূল্যের সম্পদ আটক করে আমেরিকা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। একই সাথে আদালত ইরানকে ক্ষতিপূরণ দিতে ওয়াশিংটনের প্রতি নির্দেশ দিয়েছে। আরো পরে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।