-
চীনের সাথে আমেরিকার ২০২৫ সালে যুদ্ধ হতে পারে, প্রস্তুতি নেয়ার নির্দেশ
জানুয়ারি ২৮, ২০২৩ ১৬:০৯মার্কিন বিমান বাহিনীর চার তারকা বিশিষ্ট একজন জেনারেল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ২০২৫ সালে তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সাথে ওয়াশিংটনের যুদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য তিনি বিমান বাহিনীর কমান্ডারদেরকে নিজ নিজ ইউনিট সর্বোচ্চ মাত্রায় প্রস্তুত রাখার কথা বলেছেন।
-
আমেরিকা এবং ন্যাটো জোট ইউরোপে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর দ্বারপ্রান্তে
জানুয়ারি ২৭, ২০২৩ ০৭:২৪আমেরিকার কাণ্ডজ্ঞানহীন নব্য উপনিবেশবাদী ও সম্প্রসারণবাদী নীতি ইউরোপ এবং সম্ভবত সারা বিশ্বকে বিপর্যয়কর যুদ্ধের দ্বারপ্রান্তে এনেছে। অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ বা ওএসসিই-তে নিযুক্ত রাশিয়ার উপ রাষ্ট্রদূত ম্যাক্সিম বুয়াকেভিচ গতকাল (বৃহস্পতিবার) এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
ইউক্রেনকে এফ-১৬ জঙ্গিবিমান দিতে প্রস্তুত আমেরিকা: রিপোর্ট
জানুয়ারি ২৭, ২০২৩ ০৭:০৯মার্কিন জঙ্গিবিমান নির্মাণকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিন বলেছে, রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনের সেনাদের সহযোগিতা করতে তারা কিয়েভ সরকারকে এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করতে প্রস্তুত রয়েছে।
-
ইউক্রেনে সরবরাহ করা আমেরিকার আব্রামস ট্যাংক ধ্বংস করা হবে
জানুয়ারি ২৫, ২০২৩ ১৫:৩৪আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি অ্যান্তোনভ বলেছেন, আমেরিকা যদি ইউক্রেনের কাছে আব্রামস ট্যাংক সরবরাহ করে তবে রাশিয়ার সেনারা তা ধ্বংস করে ফেলবে।
-
এবার মাইক পেন্সের বাড়ি থেকে উদ্ধার হলো গোপন নথি
জানুয়ারি ২৫, ২০২৩ ১৪:৩৩আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বাড়ি থেকে এবার রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধার করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) এ নিয়ে তিনি বলেছেন, তার বাড়ি থেকে কিছু রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধার হয়েছে। তবে তার আইনজীবী দাবি করেছেন, ভুলবশত এসব নথি বাড়িতে রাখা হয়েছিল।
-
কয়েকজনকে বহিষ্কার করেছেন জেলেনস্কি, কেউ করেছেন স্বেচ্ছায় পদত্যাগ
জানুয়ারি ২৫, ২০২৩ ১২:০১যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে দুর্নীতির মহোৎসবে ছেদ কেটেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে দুর্নীতির দায়ে বহিষ্কার করেছেন অথবা তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এর মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কির একজন সিনিয়র সহকারী।
-
ক্যালিফোর্নিয়ায় দফায় দফায় হামলা: নিহত ১৯, আহত আরো ১৯ জন
জানুয়ারি ২৫, ২০২৩ ১০:২৪আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে তিনটি আলাদা বন্দুক সহিংসতার ঘটনায় অন্তত ১৯ জন নিহত এবং আরো ১৯ জন আহত হয়েছেন। গত শনিবার থেকে সোমবার পর্যন্ত এই বন্দুক সহিংসতার ঘটনা ঘটে।
-
অবশেষে জার্মানি লেপার্ড-২ ট্যাংক দিচ্ছে ইউক্রেনকে: গণমাধ্যমের রিপোর্ট
জানুয়ারি ২৫, ২০২৩ ০৯:৩৩নানা আলাপ আলোচনা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইউক্রেনকে লেপার্ড-২ ট্যাংক দেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও জার্মান সংবাদমাধ্যমগুলো এই খবর দিয়েছে।
-
শেষ পর্যন্ত ইউক্রেনকে আব্রামস ট্যাংক দিতে যাচ্ছে আমেরিকা
জানুয়ারি ২৫, ২০২৩ ০৬:৫৪রাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেন যুদ্ধকে আরেক ধাপ এগিয়ে দিতে কিয়েভকে বহু-আকাঙ্ক্ষিত আব্রামস ট্যাংক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। অজ্ঞাত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অনেক নাটকের পর শেষ পর্যন্ত ওয়াশিংটন কিয়েভকে আব্রামস ট্যাংক দিতে সম্মত হয়েছে।
-
সরাসরি যুদ্ধের দ্বারপ্রান্তে আমেরিকা ও রাশিয়া: গবেষণা নিবন্ধ
জানুয়ারি ২৪, ২০২৩ ১৫:১৬মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট এবং আমেরিকা দিন দিন ইউক্রেন ইস্যুতে বিপর্যয়কর দৃশ্যপটের দিকে এগিয়ে যাচ্ছে এবং ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সরাসরি যুদ্ধের ঝুঁকি তৈরি হচ্ছে।