ক্যালিফোর্নিয়ায় দফায় দফায় হামলা: নিহত ১৯, আহত আরো ১৯ জন
https://parstoday.ir/bn/news/bangladesh-i118880-ক্যালিফোর্নিয়ায়_দফায়_দফায়_হামলা_নিহত_১৯_আহত_আরো_১৯_জন
আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে তিনটি আলাদা বন্দুক সহিংসতার ঘটনায় অন্তত ১৯ জন নিহত এবং আরো ১৯ জন আহত হয়েছেন। গত শনিবার থেকে সোমবার পর্যন্ত এই বন্দুক সহিংসতার ঘটনা ঘটে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৫, ২০২৩ ১০:২৪ Asia/Dhaka
  • ক্যালিফোর্নিয়ায় দফায় দফায় হামলা: নিহত ১৯, আহত আরো ১৯ জন

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে তিনটি আলাদা বন্দুক সহিংসতার ঘটনায় অন্তত ১৯ জন নিহত এবং আরো ১৯ জন আহত হয়েছেন। গত শনিবার থেকে সোমবার পর্যন্ত এই বন্দুক সহিংসতার ঘটনা ঘটে।

সর্বশেষ সোমবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে বন্দুক হামলায় একজন নিহত এবং সাতজন আহত হন। তার আগে ক্যালিফোর্নিয়ার উপকূলীয় হাফ মুন বে শহরে দুই জায়গায় বন্দুক হামলায় সাতজন নিহত হন। পুলিশ জানিয়েছে, ওকল্যান্ডের ঘটনায় আটজন আহত হন, পরে তার মধ্য থেকে একজন মারা যান। তবে কী কারণে এই বন্দুক হামলা হয়েছে তা এখনো পরিষ্কার নয়।

ক্যালিফোর্নিয়ায় বন্দুক সহিংসতার এই ঢেউ শুরু হয় শনিবারে। ওইদিন রাতে লস অ্যাঞ্জেলসের মনটেরে পার্কের কাছে একটি ড্যান্স ক্লাবে এক ব্যক্তি গুলি চালিয়ে ১১ জনকে হত্যা করে। ওই ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।

এদিকে, একের পর এক বন্দুক সহিংসতার ঘটনায় প্রেসিডেন্ট জো বাইডেন প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র বিক্রি ও এর ব্যবহার নিষিদ্ধ করার নতুন করে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমেরিকায় একের পর এক যে বন্দুক সহিংসতার ঘটনা ঘটছে তাতে এর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেয়া জরুরি হয়ে পড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্ট জো বাইডেন এই আহ্বান জানালেও দেশটির বেশিরভাগ রাজনৈতিক নেতা বন্দুকের বেচাকেনা বন্ধে রাজি হবেন না। বিশেষ করে রিপাবলিকান দল বন্দুক বিক্রি বন্ধ করতে মোটেই রাজি নয়।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।