-
জেদ্দা সম্মেলনে সিরিয়ার উপস্থিতিতে আরব বিশ্বে নতুন অধ্যায়ে সূচিত
মে ১৭, ২০২৩ ০৫:৩২আরব লীগের বৈঠকে সিরিয়ার ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন সংস্থার সহকারি মহাসচিব হোসাম জাকি। তিনি বলেন, সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় আরব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তাতে সিরিয়ার উপস্থিতি আরব বিশ্বের জন্য নতুন অধ্যায়ের সূচনা করেছে।
-
আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তন সম্পর্কে যা বলল ইরান
মে ০৮, ২০২৩ ১০:০৬আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। একই সাথে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিদেশি হস্তক্ষেপ কমাতে যে মধ্যপ্রাচ্য দৃঢ়প্রতিজ্ঞ, আরব লীগের সিরিয়ার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সে কথা আবারও পরিষ্কার হয়েছে।
-
আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তন; সংলাপের আহ্বান জানাল দামেস্ক
মে ০৮, ২০২৩ ০৬:১৫সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দামেস্ক। একইসঙ্গে আরব বিশ্বের সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবিলায় এসব দেশের মধ্যে সংলাপ অনুষ্ঠান ও সম্মিলিত পদক্ষেপ নেয়ারও আহ্বান জানিয়েছে দেশটি।
-
সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল আরব লীগ
মে ০৭, ২০২৩ ১৫:১৭দীর্ঘ ১২ বছর পর সিরিয়াকে সদস্য পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব দেশগুলোর সংস্থা আরব লীগ। আজ (রোববার) মিশরের রাজধানী কায়রোতে আরব লীগের সদর দপ্তরে সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের রুদ্ধদ্বার বৈঠকে সিরিয়াকে পুনরায় সদস্য করার সিদ্ধান্ত নেওয়া হয়।
-
আরব লীগে ফেরার জন্য সিরিয়ার প্রয়োজনীয় ভোট পাওয়ার সম্ভাবনা
মে ০৭, ২০২৩ ০৪:৫৭এক দশকেরও বেশি সময় পর সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নিতে আজ (রোববার) মিশরের রাজধানী কায়রোতে বৈঠকে বসছেন ২২ সদস্যের এই লীগের শীর্ষ কূটনীতিকরা। এ বৈঠকে সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেয়ার ব্যাপারে ভোট দেবে সদস্য দেশগুলো।
-
সিরিয়া শিগগিরই আরব লীগে ফিরতে সক্ষম হবে
মে ০৫, ২০২৩ ১১:১৪জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, সিরিয়া শিগগিরি আরব লীগে ফিরতে সক্ষম হবে। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। আঞ্চলিক গ্রুপিংয়ের কারণে এক দশকের বেশি সময় ধরে দেশটি এই সংস্থার বাইরে রয়েছে।
-
আল-আকসা মসজিদে ইসরাইলি হামলার নিন্দা জানাল আরব লীগ
এপ্রিল ০৬, ২০২৩ ১০:৪৫পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে ইবাদতরত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। ওই হামলার বিষয়ে গতকাল (বুধবার) এক জরুরি বৈঠকে মিলিত হয় ২২ আরব দেশের সংস্থাটি।
-
আরব লীগের শীর্ষ সম্মেলনে বাশার আসাদকে আমন্ত্রণ জানাবে সৌদি আরব
এপ্রিল ০৩, ২০২৩ ০৬:০৯সৌদি আরব আগামী মাসে রিয়াদে অনুষ্ঠেয় আরব লীগের শীর্ষ সম্মেলনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বলে খবর পাওয়া গেছে। এক দশকেরও বেশি সময় আগে দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও সাম্প্রতিক সময়ে বেশিরভাগ আরব দেশ সেই সম্পর্ক আবার জোড়া লাগাতে পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা শুরু করেছে।
-
ইসরাইলকে সম্পূর্ণরূপে দায়ী করল আরব লীগ
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১০:৩৪অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের গতকালের ভয়াবহ দাঙ্গা ও তাণ্ডবের জন্য যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরাইলের চরম ডানপন্থী প্রশাসনকে দায়ী করেছে আরব লীগ।
-
বাশার আসাদকে মেনে নিয়েই সিরিয়ার সঙ্গে সম্পর্কের পথে আরব বিশ্ব
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ০৭:৫৬সম্প্রতি প্রেসিডেন্ট বাশার আসাদের নেতৃত্বাধীন সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আরব দেশগুলোর তৎপরতা ব্যাপক বেড়েছে। আরব দেশগুলোর সংসদীয় প্রতিনিধিদলের সফরের পর মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি সিরিয়া গেছেন। প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। এক দশকেরও বেশি সময় পর সিরিয়ার সঙ্গে আরব দেশগুলোর সুসম্পর্ক প্রতিষ্ঠার জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে।