• রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্ত শুরু করেছে আইসিসি

    রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্ত শুরু করেছে আইসিসি

    মার্চ ০৪, ২০২২ ০৬:০১

    রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যার বিষয়গুলো তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত বা আইসিসি। একথা জানিয়েছেন আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান। ইউক্রেনে শিশু, নারীসহ লাখ লাখ মানুষ জীবনের ঝুঁকিতে আছে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন।

  • বাংলাদেশি জাহাজে রকেট হামলা: ইউক্রেনকে দুষল রাশিয়া

    বাংলাদেশি জাহাজে রকেট হামলা: ইউক্রেনকে দুষল রাশিয়া

    মার্চ ০৩, ২০২২ ১৬:১১

    ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের মাঝে ইউক্রেনের অলিভিয়া বন্দরে নোঙর করে রাখা বাংলাদেশি জাহাজ 'এমভি বাংলার সমৃদ্ধি' রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হবার পর ভিডিও বার্তা পাঠিয়ে উদ্ধারের আকুতি জানিয়েছেন জাহাজের নাবিকরা।

  • ৯ হাজার রুশ সেনাকে হত্যার দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

    ৯ হাজার রুশ সেনাকে হত্যার দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

    মার্চ ০৩, ২০২২ ১৬:০১

    ৯ হাজার রুশ সেনাকে হত্যার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ (বৃহস্পতিবার) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছেন, হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত রুশ বাহিনীর ৯ হাজার সেনা নিহত হয়েছে।

  • ইউক্রেনে ভারতীয় শিক্ষার্থীদের দুর্ভোগ: মোদি সরকারের সমালোচনা করল কংগ্রেস

    ইউক্রেনে ভারতীয় শিক্ষার্থীদের দুর্ভোগ: মোদি সরকারের সমালোচনা করল কংগ্রেস

    মার্চ ০৩, ২০২২ ১৫:৫৩

    যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফিরতে দুর্ভোগের জন্য কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে কংগ্রেসের সিনিয়র নেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেছেন, এই সরকার ইলেকশন মোডে থাকায় ছাত্র-ছাত্রীরা এত বিপদের মধ্যে আছে।

  • ইউক্রেনকে নিরস্ত্রীকরণের আহ্বান জানালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

    ইউক্রেনকে নিরস্ত্রীকরণের আহ্বান জানালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

    মার্চ ০৩, ২০২২ ১৫:৫১

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, পরবর্তী ধাপে ওই অঞ্চলের জনগণকেই তাদের ভাগ্য নির্ধারণ করতে হবে। তিনি বলেছেন, এটা প্রমাণিত হয়েছে যে, রাশিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক পরিকল্পনা বাস্তবায়নের জন্য পাশ্চাত্য ইউক্রেনকে ব্যবহার করছে এবং গত দুই বছরে বিশেষ করে সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন বিপুল সমরাস্ত্র মজুদ করেছে।

  • আমেরিকায় রকেট ইঞ্জিন সরবরাহ বন্ধ করল রাশিয়া

    আমেরিকায় রকেট ইঞ্জিন সরবরাহ বন্ধ করল রাশিয়া

    মার্চ ০৩, ২০২২ ১৫:৪১

    ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিক্রিয়ায় আমেরিকায় রকেট ইঞ্জিন সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মস্কো।

  • আমেরিকার কাছে আত্মসমর্পণ নয়, ইউক্রেনে অভিযান চলবে: রাশিয়া

    আমেরিকার কাছে আত্মসমর্পণ নয়, ইউক্রেনে অভিযান চলবে: রাশিয়া

    মার্চ ০৩, ২০২২ ১৫:৩৬

    রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন- ইউক্রেনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে, আমেরিকার হুমকির কাছে মস্কো নতিস্বীকার করবে না। আজ (বৃহস্পতিবার) রাশিয়ার 'আরবিকে' টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেছেন।

  • 'এই ঘটনা আমাদেরকে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে দেবে'

    'এই ঘটনা আমাদেরকে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে দেবে'

    মার্চ ০৩, ২০২২ ১৪:৪৬

    ইউক্রেনের ওপর ‘নো ফ্লাই জোন’ প্রতিষ্ঠার ব্যাপারে যেকোনো পরিকল্পনার কথা অস্বীকার করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তিনি বলেছেন, এই ধরনের যেকোনো পদক্ষেপ আমেরিকা ও রাশিয়ার মতো বিশ্বের দুই বৃহৎ পরমাণু শক্তিধর দেশকে সর্বাত্মক যুদ্ধের মুখে ঠেলে দেবে।

  •  ‘তৃতীয় বিশ্বযুদ্ধ পরমাণু অস্ত্র দিয়ে হতে পারে’

    ‘তৃতীয় বিশ্বযুদ্ধ পরমাণু অস্ত্র দিয়ে হতে পারে’

    মার্চ ০৩, ২০২২ ০৯:৫৪

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে তাতে পরমাণু অস্ত্র ব্যবহৃত হতে পারে। ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রাশিয়ার তাস বার্তা সংস্থার কাছে তিনি এই মন্তব্য করেন। ল্যাভরভ বলেন, “ইউক্রেন যদি পরমাণু অস্ত্র হাতে পায় তখন রাশিয়া সত্যিকারের ঝুঁকির মুখে পড়বে।”

  • ন্যাটোর সঙ্গে রাশিয়ার যুদ্ধে জড়ানোর আশঙ্কা আছে: জাখারোভা

    ন্যাটোর সঙ্গে রাশিয়ার যুদ্ধে জড়ানোর আশঙ্কা আছে: জাখারোভা

    মার্চ ০৩, ২০২২ ০৫:৩৬

    মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সঙ্গে রাশিয়ার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তবে রাশিয়া কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে চায় বলেও তিনি দাবি করেছেন।জাখারোভা বুধবার আল জাযিরা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন।