-
পাশ্চাত্যের নিষেধাজ্ঞার পর এবার পাল্টা পদক্ষেপ নিল রাশিয়াও
মার্চ ০১, ২০২২ ১৪:৩০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকা ও তার কয়েকটি মিত্র দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্দেশ নামায় সই করেছেন। এতে ওই দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত নির্দেশ বাস্তবায়নের কথা বলা হয়েছে।
-
ইউক্রেনে যুদ্ধাপরাধের কোনো প্রমাণ নেই: হোয়াইট হাউজ
মার্চ ০১, ২০২২ ১৩:৪৭ইউক্রেনের উপর নো-ফ্লাই জোন করার জন্য কিয়েভের অনুরোধ প্রত্যাখ্যান করেছে আমেরিকা। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন: ইউক্রেনে যুদ্ধাপরাধের কোনো প্রমাণ নেই।
-
ইউক্রেনে ৭০টি যুদ্ধবিমান পাঠাচ্ছে ন্যাটোর ৩ দেশ: জানালো কিয়েভ
মার্চ ০১, ২০২২ ১৩:০৭ন্যাটোভূক্ত তিনটি দেশ ইউক্রেনের জন্য ৭০টি যুদ্ধবিমান সরবরাহ করবে বলে জানিয়েছে কিয়েভের সেনাবাহিনী। অন্যদিকে অস্ট্রেলিয়া ইউক্রেনকে সামরিক সহায়তায় পাঁচ কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।
-
রুশ-ইউক্রেন সংকটের ব্যাপারে চীনের অবস্থান
মার্চ ০১, ২০২২ ১২:১২জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি বলেছেন রুশ-ইউক্রেন আলোচনার সূচনাকে বেইজিং স্বাগত জানায়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর নিরাপত্তার ব্যাপারে পশ্চিমাদের মনোযোগ না দেওয়ার সমালোচনা করেন।
-
কিয়েভের পথে রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ সেনা বহর
মার্চ ০১, ২০২২ ১১:২৯সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১ মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
জাতিসংঘে নিযুক্ত ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করল আমেরিকা
মার্চ ০১, ২০২২ ০৯:৫২‘গুপ্তচরবৃত্তিক তৎপরতার’ অভিযোগে জাতিসংঘে নিযুক্ত ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে মার্কিন সরকার। এর মাধ্যমে ইউক্রেনে রুশ সামরিক অভিযানকে কেন্দ্র করে মস্কোর সঙ্গে সম্পর্কে আরেক দফা উত্তেজনা বাড়াল ওয়াশিংটন।
-
কিয়েভের বেসামরিক নাগরিকদের যে বার্তা দিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়
মার্চ ০১, ২০২২ ০৪:৩০রাশিয়া যখন ইউক্রেনের রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ গ্রহণ করার প্রচেষ্টা জোরদার করেছে তখন ওই নগরীর বেসামরিক অধিবাসীদের উদ্দেশে বার্তা পাঠিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটি সোমবার রাতে কিয়েভের বেসামরিক নাগরিকদের উদ্দেশ করে বলেছে, তারা কিয়েভ-ভ্যাসিলকোভ মহাসড়ক ধরে নিরাপদে ও নির্বিঘ্নে রাজধানী ত্যাগ করতে পারেন।
-
কিয়েভ অভিমুখে রাশিয়ার ৬৫ কিলোমিটার দীর্ঘ সাঁজোয়া বহর
মার্চ ০১, ২০২২ ০৪:১০ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের লক্ষ্যে রাশিয়া বিশাল সাঁজোয়া বহর পাঠিয়েছে বলে খবর পাওয়া গেছে। ম্যাক্সার টেকনোলজিস কোম্পানি কৃত্রিম উপগ্রহ থেকে তোলা কয়েকটি ছবি পাঠিয়েছে এবং তাতে দেখা যাচ্ছে রাশিয়ার সেনাবাহিনীর ৬৫ কিলোমিটার দীর্ঘ একটি সাঁজোয়া বহর কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে।
-
সিদ্ধান্ত ছাড়াই রাশিয়া-ইউক্রেন আলোচনা শেষ, পুতিনের ৪ শর্ত
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ২১:০২বেলারুশ সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম পর্বের আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। রাশিয়া বলেছে, এতে উভয় পক্ষ আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। আবার দু’এক দিনের মধ্যে তারা আলোচনায় বসবে।
-
ইউক্রেন পরিস্থিতি সার্বক্ষণিক তদারকির নির্দেশ প্রধানমন্ত্রীর
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১৭:০৩ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যুদ্ধের পক্ষে নই। তবে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য পোল্যান্ড ও রোমানিয়ায় রাষ্ট্রদূতদের নির্দেশ দেওয়া হয়েছে। তারা সার্বক্ষণিক তদারকি করছেন।’