-
আটক জাহাজগুলো ইউক্রেনকে ফেরত দিচ্ছে রাশিয়া
নভেম্বর ১৮, ২০১৯ ০৯:৫৬রাশিয়া ঘোষণা করেছে, আজভ সাগরের কের্চ প্রণালী থেকে আটক করা ইউক্রেনের জাহাজগুলো ফেরত দেবে মস্কো। এক বছর আগে এসব জাহাজ আটক করেছিল রুশ সামরিক বাহিনী। জাহাজ ফেরত দেয়ার উদ্যোগের মধ্যদিয়ে মনে করা হচ্ছে ইউক্রেনের সঙ্গে বৃহত্তর দ্বন্দ্ব মিটমাট করার পদক্ষেপ নিয়েছে মস্কো।
-
ইউক্রেনের ব্যাপারে ঠিক করে কথা বলুন মিস্টার ট্রাম্প: প্রেসিডেন্ট জেলেনস্কি
অক্টোবর ১১, ২০১৯ ০৫:৪২ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনালাপে তিনি ইউক্রেনের জনগণের ব্যাপারে ট্রাম্পকে সাবধানে কথা বলার আহ্বান জানিয়েছেন। জেলেনস্কি বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্পের পক্ষ থেকে চাপ প্রয়োগের বিষয়টিকে তিনি গায়ে না মেখে মার্কিন প্রেসিডেন্টকে বলেন, ইউক্রেনের জনগণকে ঢালাওভাবে দুর্নীতিগ্রস্ত বলা থেকে যেন তিনি বিরত থাকেন।
-
আনুষ্ঠানিক চিঠি: ‘ট্রাম্পের ইমপিচমেন্টে সহযোগিতা করবে না হোয়াইট হাউজ’
অক্টোবর ০৯, ২০১৯ ০৫:৫০মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ইমপিচ করার প্রক্রিয়ায় সহযোগিতা করবেন না বলে প্রতিনিধি পরিষদকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন। হোয়াইট হাউজ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছে, তারা ইমপিচ প্রক্রিয়ায় সহযোগিতা করবেন না।
-
তেল ট্যাংকার আটকের পরিণতি ভোগ করতে হবে: ইউক্রেনকে রাশিয়া
জুলাই ২৫, ২০১৯ ২০:৩৬রুশ তেল ট্যাংকার আটকের পর ইউক্রেনকে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আগে আমরা দেখছি আসলে কী ঘটেছে। তারা যদি রুশদেরকে পণবন্দী করে থাকে তাহলে তা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন।এর পরিণতি তাদেরকে ভোগ করতে হবে এবং তা স্বল্প সময়ের মধ্যেই।
-
ইউক্রেনের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল রাশিয়া
ডিসেম্বর ২৬, ২০১৮ ১১:৫৫ইউক্রেনের সঙ্গে চলমান উত্তেজনার জের ধরে দেশটির ২৪৫ ব্যক্তি ও সাতটি কোম্পানির বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন।
-
আটক জাহাজ ইউক্রেনকে ফেরত দিন: রাশিয়াকে আমেরিকা
ডিসেম্বর ২২, ২০১৮ ১৫:০৩ক্রিমিয়া উপকূল থেকে গতমাসে আটক করা ইউক্রেনের নৌবাহিনীর তিনটি জাহাজ দ্রুত ফেরত দেয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। পাশাপাশি দেশটি বলেছে, ইউক্রেনের নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য আরো এক কোটি ডলার অর্থ সহায়তা দেবে ওয়াশিংটন।
-
‘ইউক্রেন ইস্যুতে রুশ-মার্কিন যুদ্ধ শুরু হতে পারে’
ডিসেম্বর ০৮, ২০১৮ ১৮:২৩ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়া ও আমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষজ্ঞ জেমস জাত্রাস। সম্ভাব্য যুদ্ধে ইউক্রেনও জড়িত থাকবে এবং শেষ পর্যন্ত সে যুদ্ধ পরমাণু যুদ্ধে রূপ নিতে পারে।
-
ইউক্রেন-রাশিয়া উত্তেজনা: কৃষ্ণসাগরে মহড়া চালাচ্ছে মস্কো
ডিসেম্বর ০৭, ২০১৮ ০৯:৩৬ইউক্রেন ও পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মাঝেই কৃষ্ণসাগরে নৌ মহড়া চালাচ্ছে রাশিয়া। মহড়ায় রাশিয়া ভূমি থেকে আকাশে নিক্ষেপেযোগ্য ক্ষেপণাস্ত্রের মহড়াও চালাচ্ছে।
-
‘ইউক্রেনে পাশ্চাত্যপন্থিরা ক্ষমতায় থাকলে সংঘাত শেষ হবে না’
ডিসেম্বর ০২, ২০১৮ ০৪:৫২রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, পাশ্চাত্যপন্থি একদল রাজনীতিবিদ যতদিন ইউক্রেন শাসন করবে ততদিন দেশটির সঙ্গে রাশিয়ার সংঘাতের অবসান হবে না। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে শনিবার জি২০ শীর্ষ সম্মেলন শেষে সাংবাদিকদের একথা জানান পুতিন।
-
ইউক্রেনের আহ্বান প্রত্যাখ্যান করলেন ইউরোপীয় নেতারা
ডিসেম্বর ০১, ২০১৮ ০৬:২৮রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনায় ইউক্রেনকে অধিকতর সমর্থন দেয়ার যে আহ্বান কিয়েভ জানিয়েছিল তা প্রত্যাখ্যান করেছেন ইউরোপীয় নেতারা। ইউক্রেন সরকার রাশিয়ার সঙ্গে পানিসীমায় বিরোধের জের ধরে বৃহস্পতিবার ন্যাটো জোটকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিল।