• মস্কো-বেইজিং সম্পর্ক শক্তিশালী করতে চীন সফরে রুশ প্রধানমন্ত্রী

    মস্কো-বেইজিং সম্পর্ক শক্তিশালী করতে চীন সফরে রুশ প্রধানমন্ত্রী

    মে ২৪, ২০২৩ ০৫:২৯

    বেইজিং ও মস্কোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে চীন সফরে গেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। রাশিয়া ও চীনের বিরুদ্ধে আমেরিকা যখন অর্থনৈতিক যুদ্ধ জোরদার করেছে তখন এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

  • ইউক্রেনের শান্তি পরিকল্পনা সম্পূর্ণভাবে ভুল

    ইউক্রেনের শান্তি পরিকল্পনা সম্পূর্ণভাবে ভুল

    মে ২৩, ২০২৩ ১০:২৯

    রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধবিরতির ধারণাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক সম্পূর্ণ ভুল বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এ ধরনের যুদ্ধবিরতি ন্যায্য হবে না এবং তা দীর্ঘস্থায়ী শান্তির পথ দেখাবে না।  এর আগেও ব্রিটেন, আমেরিকা এবং তাদের সমর্থকরা ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান  করেছে।

  • মার্কিন জঙ্গিবিমান ইউক্রেন যুদ্ধে গেম-চেঞ্জার হবে না  

    মার্কিন জঙ্গিবিমান ইউক্রেন যুদ্ধে গেম-চেঞ্জার হবে না  

    মে ২৩, ২০২৩ ০৯:১৬

    মার্কিন বিমান বাহিনীর প্রধান ফ্রাঙ্ক কেন্ডাল বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যদি মার্কিন নির্মিত এফ-সিক্সটিন জঙ্গিবিমান ব্যবহার করে তাতে যুদ্ধে বড় কোনো প্রভাব পড়বে না। এ বক্তব্যের মধ্যদিয়ে মূলত তিনি স্বীকার করে নিয়েছেন যে, এফ-সিক্সটিন জঙ্গিবিমান গেম-চেঞ্জার হবে না কারণ এই সংঘাতে বিমান শক্তি চূড়ান্ত ভূমিকা রাখছে না।

  • ইউক্রেনে এফ-সিক্সটিন পাঠানোর কারণে যুদ্ধে ন্যাটোর জড়িত থাকা নিয়ে প্রশ্ন উঠেবে

    ইউক্রেনে এফ-সিক্সটিন পাঠানোর কারণে যুদ্ধে ন্যাটোর জড়িত থাকা নিয়ে প্রশ্ন উঠেবে

    মে ২২, ২০২৩ ০৯:৩৫

    রাশিয়া বলেছে, যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেয়ার জন্য পশ্চিমা দেশগুলো যে এফ-সিক্সটিন জঙ্গিবিমান সরবরাহ করছে তাতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের এই যুদ্ধে জড়িত থাকার বিষয় নিয়ে প্রশ্ন উঠবে। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলী আন্তোনভ এ বক্তব্য দিয়েছেন এবং তার এ বক্তব্য টেলিগ্রাম চ্যানেলের পেইজে প্রকাশ করা হয়েছে। 

  • জি-৭ সম্মেলন: মার্কিন আস্ফালন ও চীনের ক্ষোভ

    জি-৭ সম্মেলন: মার্কিন আস্ফালন ও চীনের ক্ষোভ

    মে ২২, ২০২৩ ০৮:৩০

    বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি-সেভেনের হিরোশিমা সম্মেলনে দেওয়া বক্তৃতা-বিবৃতির কারণে ক্ষুব্ধ হয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তাদের উদ্বেগ-উৎকণ্ঠাকে গুরুত্ব না দিয়ে বেইজিংয়ের ভাবমর্যাদা ও অবস্থানকে খাটো করার চেষ্টা হয়েছে জি-সেভেনের শীর্ষ বৈঠকে। সেখানে চীন সংক্রান্ত নানা ইস্যুতে মনগড়া তথ্য উপস্থাপনের পাশাপাশি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হয়েছে বলেও চীনের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

  • ট্রাম্প নির্বাচিত হলে ইউক্রেনের বারোটা বেজে যাবে: হিলারি ক্লিন্টন

    ট্রাম্প নির্বাচিত হলে ইউক্রেনের বারোটা বেজে যাবে: হিলারি ক্লিন্টন

    মে ২২, ২০২৩ ০৬:০৭

    ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র- উভয়ের পতন হবে।

  • ইঙ্গিতে বাখমুত হারানোর কথা স্বীকার করলেন জেলেনস্কি

    ইঙ্গিতে বাখমুত হারানোর কথা স্বীকার করলেন জেলেনস্কি

    মে ২১, ২০২৩ ১৫:২৭

    পূর্বাঞ্চলীয় শহর বাখমুত যে পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে সে কথা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ইঙ্গিতে স্বীকার করে নিয়েছেন।

  • রুশ বাহিনীর হাতে বাখমুতের পতন; সেনাবাহিনীকে অভিনন্দন জানালেন পুতিন

    রুশ বাহিনীর হাতে বাখমুতের পতন; সেনাবাহিনীকে অভিনন্দন জানালেন পুতিন

    মে ২১, ২০২৩ ১৩:২৫

    ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরের ওপর রাশিয়া পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি  করার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।  রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সেনাবাহিনী ও ওয়াগনার গ্রুপ সম্মিলিতভাবে অভিযান চালিয়ে ‘আরতোমোভস্ক’ শহরটি পুরোপুরি স্বাধীন করেছে।

  • ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেয়ার ব্যাপারে পাশ্চাত্যকে সতর্ক করল মস্কো

    ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেয়ার ব্যাপারে পাশ্চাত্যকে সতর্ক করল মস্কো

    মে ২১, ২০২৩ ০৫:২১

    ইউক্রেনকে মার্কিন-নির্মিত এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করার যে সিদ্ধান্ত পশ্চিমা দেশগুলো নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যেসব দেশ ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করার পরিকল্পনা করছে তারা ‘ভয়াবহ ঝুঁকি’ নিতে যাচ্ছে।

  • ইউক্রেন যুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করল সৌদি আরব

    ইউক্রেন যুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করল সৌদি আরব

    মে ২০, ২০২৩ ১৪:১২

    রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে সৌদি আরব তার নিজের অবস্থান প্রকাশ করেছে। দেশটি বলেছে, তারা এই ইস্যুতে ইতিবাচকভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে।