-
পার্লামেন্ট অধিবেশন থেকে ওয়াক আউট করলেন অস্ট্রিয়ার আইনপ্রণেতারা
মার্চ ৩১, ২০২৩ ১২:২৬অস্ট্রিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভাষণ দেয়ার প্রতিবাদে অস্ট্রিয়ার রুশপন্থী ফ্রিডম পার্টির ২০ জনের বেশি আইনপ্রণেতা ওয়াক আউট করেছেন।
-
কেন বাখমুট শহর ধরে রেখেছে ইউক্রেন- জানিয়েছেন জেলেনস্কি
মার্চ ২৯, ২০২৩ ১৪:০৯ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যদি তার দেশের সেনারা বাখমুট শহরে আত্মসমর্পণ করত তাহলে তার সরকার রাশিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপের মুখে পড়তো। আজ (বুধবার) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি একথা বলেন।
-
ইউক্রেনকে ন্যাটো জোটের সদস্য পদ দেয়ার বিরোধিতা করবে হাঙ্গেরি
মার্চ ২৬, ২০২৩ ১০:৫১হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো বলেছেন, ইউক্রেনকে ন্যাটো সামরিক জোট এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ দেয়ার বিরোধিতা করবে তার দেশ।
-
আক্রমণের জন্য প্রস্তুত নয় ইউক্রেনের সেনারা: জেলেনস্কি
মার্চ ২৫, ২০২৩ ১৬:০০ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের হাতে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ নেই যার কারণে তারা রাশিয়ার বিরুদ্ধে আক্রমণে যেতে পারছে না। জাপানের ইয়োমিউরি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই স্বীকারোক্তি দেন। জেলেনস্কির সাক্ষাৎকার আজ (শনিবার) প্রকাশ হয়েছে।
-
জার্মানিকে শাস্তি দেয়ার জন্য বাইডেন নর্ডস্ট্রিম পাইপলাইন উড়িয়ে দিয়েছেন
মার্চ ২৫, ২০২৩ ১৫:২৯আমেরিকার প্রখ্যাত অনুসন্ধানী সাংবাদিক সেইসুর হার্শ আবারো বলেছেন, জার্মানিকে শাস্তি দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাল্টিক সাগরের তলদেশে নর্ডস্ট্রিম পাইপলাইন উড়িয়ে দেয়ার ষড়যন্ত্র করেন। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করতে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলয অস্বীকৃতি জানানোর কারণে মার্কিন প্রেসিডেন্ট এই পরিকল্পনা করেন বলে জানান সেইমুর হার্শ।
-
ইউক্রেন যুদ্ধ বন্ধের পক্ষে নিজের অবস্থানে অটল রয়েছে ইরান: পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ২৩, ২০২৩ ১১:৩২ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের পক্ষে তার দেশ যে অবস্থান নিয়েছিল তাতে তেহরান অটল রয়েছে। তিনি এ সংকট সমাধানে সহযোগিতা করতে তেহরানের প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করেছেন।
-
‘পরমাণু যুদ্ধের ঝুঁকি কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে’
মার্চ ২৩, ২০২৩ ১০:৩৮রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশের পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তিনি গতকাল (বুধবার) মস্কোয় এক বক্তব্যে এ মন্তব্য করেন বলে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে।
-
ব্রিটিশ সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন পুতিন
মার্চ ২২, ২০২৩ ১০:৫৬ব্রিটিশ সরকার ইউক্রেনকে কম মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ সমরাস্ত্র দেয়ার যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এ ঘটনা ঘটলে রাশিয়া প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।
-
মস্কোর সঙ্গে কৌশলগত সম্পর্ক বৃদ্ধিতে বদ্ধপরিকর চীন: শি জিনপিন
মার্চ ২১, ২০২৩ ১৪:২১চীনের প্রেসিডেন্ট বলেছেন: তার দেশ রাশিয়ার সঙ্গে কৌশলগত সহযোগিতা বৃদ্ধিতে বদ্ধপরিকর। সেইসঙ্গে চীন ইউক্রেন সংকট সমাধান করতে চায় বলেও জানান শি জিনপিন।
-
চীনের ১২ দফার প্রতি শি'র জোর সমর্থন এবং মার্কিন গড়িমসি
মার্চ ২০, ২০২৩ ১৭:৩৮চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ঘোষণা করেছেন যে ইউক্রেন সংকট সমাধানে তার দেশের পরিকল্পনা বিশ্ব দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন ঘটেছে।