-
পাশ্চাত্যকে ব্যর্থ চাপপ্রয়োগ বন্ধ করে আলোচনার টেবিলে বসতে হবে: ইরান
ডিসেম্বর ৩০, ২০২৩ ০৬:১৬ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে তেহরানের ওপর ব্যর্থ চাপ প্রয়োগ বন্ধ করার জন্য ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। নাসের কানয়ানি বলেছেন, যে চাপ প্রয়োগ এখন পর্যন্ত কোনো ফল দেয়নি তা বাদ দিয়ে পাশ্চাত্যের উচিত প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ নেয়া।
-
ইউরোপীয়রা ব্যর্থ হওয়ায় ইরান ৬০% হারে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে: রায়িসি
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ০৫:৩৩ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইউরোপীয় দেশগুলো পরমাণু সমঝোতা মেনে চলতে অপারগ হওয়ার পরই তার দেশ শতকরা ৬০ ভাগ হারে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করেছে।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান
জুন ১১, ২০২৩ ০৬:৩৩ইরানের ওপর আমেরিকার আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পথ সুগম করার লক্ষ্যেই তেহরান উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। একথা জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি।
-
ইসলামির সঙ্গে গ্রোসির সাক্ষাৎ; আজ দেখা করবেন প্রেসিডেন্টের সঙ্গে
মার্চ ০৪, ২০২৩ ০৬:৩৫ইরান শতকরা ৮৪ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে বলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ যে অভিযোগ করেছে সে বিষয়ে আলোচনা করার জন্য সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি তেহরান সফরে এসেছেন। গতকাল (শুক্রবার) তেহরানে পৌঁছেই তিনি ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামির সঙ্গে সাক্ষাৎ করেন।
-
ইরানে ৮৪ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অভিযোগ নাকচ করল তেহরান
মার্চ ০২, ২০২৩ ১১:১৩ইরানে শতকরা ৮৪ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়েছে বলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র পক্ষ থেকে যে দাবি করা হয়েছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি। তিনি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচিতে কোনো ধরনের বিচ্যুতি ঘটেনি।
-
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ‘মায়া কান্না’ করছে পাশ্চাত্য: রাশিয়া
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ০৭:২২ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে পশ্চিমা দেশগুলোর উদ্বেগকে ‘মায়া কান্না’ বলে মন্তব্য করেছে রাশিয়া। মস্কো বলেছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান যখন কূটনৈতিক উপায়ে সম্ভব তখন পশ্চিমা দেশগুলোর ‘মায়া কান্নার’ কোনো অর্থ হয় না।
-
ইরানের বিরুদ্ধে বিপুল পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করার অভিযোগ: তেহরানের প্রতিক্রিয়া
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১৩:৩৫পাশ্চাত্য ইরানের বিরুদ্ধে রাজনৈতিক চাপ সৃষ্টির অংশ হিসেবে আবারো দেশটির শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ব্যাপারে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছে। এবার তারা অভিযোগ করেছে ইরান ৮৪ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে বলে প্রমাণ পাওয়া গেছে।
-
৮৪ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার দাবি প্রত্যাখ্যান করল ইরান
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ০৬:২৮ইরান শতকরা ৮৪ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে বলে কিছু পশ্চিমা গণমাধ্যম যে দাবি করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, দেশটি কখনও শতকরা ৬০ ভাগের বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেনি।
-
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আনুষ্ঠানিকভাবে শতকরা ৬০ মাত্রায় পৌঁছেছে: মুখপাত্র
ডিসেম্বর ১৮, ২০২২ ০৭:১১ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বলেছেন, তার দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এখন আনুষ্ঠানিকভাবে শতকরা ৬০ মাত্রায় পৌঁছেছে। তিনি আরো বলেছেন, ২০২০ সালের ডিসেম্বরে ইরানের সংসদে পাস হওয়া একটি আইনের সঙ্গে সঙ্গতি রেখেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।
-
শতকরা ৬০ ভাগ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করল তেহরান
নভেম্বর ২২, ২০২২ ১৪:০৭ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'তে একটি প্রস্তাব পাস করার প্রতিবাদে তেহরান শতকরা ৬০ ভাগ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে।