-
আমেরিকাকে বিনাশর্তে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে: ইরান
ডিসেম্বর ০৪, ২০২০ ০৪:১২ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রকে বিনাশর্তে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। ইরান এই সমঝোতার ব্যাপারে নিজের সদিচ্ছার প্রমাণ দিয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।
-
২০ মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বাধ্যবাধকতা রেখে ইরানে আইন পাস
ডিসেম্বর ০১, ২০২০ ১৪:৩০ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য ২০ শতাংশ মাত্রায় সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিরবচ্ছিন্নভাবে উৎপাদন ও মজুদ অব্যাহত রাখতে আইন অনুমোদন করেছে। এর ফলে ইরানের জাতীয় আণবিক শক্তি সংস্থা চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরবরাহ করতে বাধ্য থাকবে।
-
ইরান পরমাণু সমঝোতার বাইরে গিয়ে ইউরেনিয়াম মজুত করছে: পম্পেও
সেপ্টেম্বর ০৯, ২০২০ ০৫:১২মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, পরমাণু সমঝোতায় অনুমোদিত পরিমাণের চেয়ে ইরান ১০ গুণ বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে। তিনি এক টুইটার বার্তায় ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে আমেরিকার বেরিয়ে যাওয়ার কথা এড়িয়ে গিয়ে এ মন্তব্য করেছেন।
-
আইএইএ’র প্রতিবেদন: কাঙ্ক্ষিত দু’টি স্থাপনায় প্রবেশাধিকার দিয়েছে ইরান
সেপ্টেম্বর ০৫, ২০২০ ০১:৪১আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সর্বসাম্প্রতিক প্রতিবেদনে ইরানের দু’টি পরমাণু স্থাপনায় এই সংস্থার পরিদর্শকদের প্রবেশাধিকার দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
-
নাতাঞ্জের দুর্ঘটনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় বিঘ্ন ঘটেনি: ইরান
জুলাই ০৬, ২০২০ ১৪:১৪ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বলেছেন, তার দেশের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় সাম্প্রতিক দুর্ঘটনার ফলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। তিনি আরো বলেছেন, ক্ষতিগ্রস্ত শেড পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
-
যেকোনো মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা রাখে ইরান: এইওআই
জানুয়ারি ২৬, ২০২০ ০৫:০৬ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওই’র একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, তার দেশে যেকোনো মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা রাখে এবং প্রয়োজন হলে তা করবেও।
-
ইরান আগের চেয়ে এখন বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করছে: রুহানি
জানুয়ারি ১৭, ২০২০ ০৫:৪১ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ২০১৫ সালে পরমাণু সমঝোতা সই করার আগে তেহরান যে পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করতো এখন তার চেয়ে বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।
-
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার কেড়ে নিতে হবে: লিন্ডসে গ্রাহাম
ডিসেম্বর ১৫, ২০১৯ ০৬:৩১আমেরিকার প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার কেড়ে নিতে হবে। তিনি এমন সময় এ বক্তব্য দিলেন যখন আন্তর্জাতিক আইনে বেসামরিক কাজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার প্রতিটি দেশের জন্য স্বীকৃত।
-
ফোরদু পরমাণু প্রকল্প: ইউরোপীয় নিষ্ক্রিয়তার শক্ত জবাব দিল ইরান
নভেম্বর ০৭, ২০১৯ ১৩:৪০'ফোরদু' পরমাণু স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরুর মাধ্যমে চতুর্থ দফায় পরমাণু সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রেখেছে ইরান। এখানে পাঁচ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হবে।
-
বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে ইরান
জুলাই ০৭, ২০১৯ ১২:১১ইসলামি প্রজাতন্ত্র ইরান আবার বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে। পরমাণু সমঝোতার শর্ত অনুযায়ী ৩.৬৭ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত।