-
ইউরোপের সাহায্য নিয়েও যুদ্ধে জিততে পারবে না ইউক্রেন: হাঙ্গেরি
জুলাই ২৪, ২০২২ ০৫:০৩ইউরোপীয় দেশগুলো রাশিয়ার মোকাবিলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বলে মন্তব্য করেছেন ইউরোপের দেশ হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। তিনি ইউরোপীয় ইউনিয়ন বা ইইউকে ইউক্রেন যুদ্ধের একটি পক্ষ নেয়া থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন।
-
আবার পদত্যাগপত্র দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী
জুলাই ২২, ২০২২ ০৫:১১আবার পদত্যাগপত্র জমা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। গতকাল (বৃহস্পতিবার) তিনি প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলার কাছে পদত্যাগপত্র জমা দেন। মিত্র দলগুলো সরকারের প্রতি সমর্থন সরিয়ে নেয়ার পরিপ্রেক্ষিতে পদত্যাগ করলেন তিনি।
-
আমেরিকাকে লালসা ত্যাগ করতে হবে: বোরেলকে আব্দুল্লাহিয়ান
জুলাই ১৯, ২০২২ ০২:১৫ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে নতুন করে কোনো চুক্তি সই করতে হলে আমেরিকাকে দ্বিধাদ্বন্দ্ব ও লালসা ত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি সোমবার রাতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।
-
ন্যাটোর হুমকিকে রাশিয়া উপেক্ষা করতে পারে না: মেদভেদেভ
জুলাই ১৮, ২০২২ ০৭:৪১রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ প্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, তার দেশ মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর হুমকি উপেক্ষা করতে পারে না। তিনি মস্কোয় এক বক্তব্যে বলেন, ন্যাটো জোট নিজেকে সম্প্রসারিত করবে না বলে প্রতিশ্রুতি দিলেও গত ৩০ বছরে পূর্বদিকে এই জোটের ব্যাপক বিস্তার ঘটেছে এবং এটি রাশিয়ার সীমান্তে পৌঁছে গেছে।
-
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ইউরোপের অর্থনীতিকে হত্যা করছে: অরবান
জুলাই ১৫, ২০২২ ১২:৪৪হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়ন যেসব নিষেধাজ্ঞা দিয়েছে তা ছিল ভুল পদক্ষেপ এবং ইউরোপীয় ইউনিয়ন তার অবস্থান পরিবর্তন না করলে এই নিষেধাজ্ঞা ইউরোপের অর্থনীতিকে ধ্বংস করে দেবে। আজ (শুক্রবার) এক রেডিও সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।
-
তেল বিক্রি থেকে রাশিয়ার আয় বেড়েই চলেছে: আইইএ
জুলাই ১৩, ২০২২ ১৪:৪১পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল বিক্রি থেকে রাশিয়ার আয় বেড়েই চলেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএ আজ (বুধবার) তাদের মাসিক তেল বাজার সম্পর্কে দেয়া প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে।
-
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক
জুলাই ১৩, ২০২২ ১২:৩২আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে জাতিসংঘের বাংলাদেশ অফিসের আবাসিক সমন্বয়ক জিয়েন লুইসসহ তার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গতকাল (মঙ্গলবার) বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর পর আজ (বুধবার) একই স্থানে বিএনপির প্রতিনিধিদল বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত চার্লস হোয়াইলির সঙ্গে।
-
রাশিয়ার গ্যাস সরবরাহ আপাতত বন্ধ: সংকটের মুখে ইউরোপের অর্থনীতি
জুলাই ১২, ২০২২ ১৩:২৪বাল্টিক সাগরের ভিতর দিয়ে নর্ড স্ট্রিম পাইপলাইন–১ দিয়ে জার্মানিতে রাশিয়ার গ্যাস সরবরাহ আগামী ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এটি মূলত রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের মূল পাইপলাইন।
-
আমেরিকাকে বাস্তবতা উপলব্ধি করতে হবে: ইতালির পররাষ্ট্রমন্ত্রীকে আব্দুল্লাহিয়ান
জুলাই ১২, ২০২২ ০০:৫১ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার অর্থনৈতিক সুবিধা পুরোপুরি ভোগ করতে চায়।ইতালি সফরর আব্দুল্লাহিয়ান সোমবার রোমে স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী লুয়িগি ডি মায়িওর সঙ্গে এক সাক্ষাতে একথা জানান।
-
আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনাকে ইতিবাচক বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
জুন ৩০, ২০২২ ১৩:৩৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনাকে ইতিবাচক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবসম্মত পথে হাঁটলে সমঝোতা সম্ভব।