-
ইউরোপকেও ইরানের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছেন জন বোল্টন
জুলাই ২২, ২০১৯ ১৪:০৬সাম্প্রতিক দিনগুলোতে আমেরিকার বিদ্বেষী নীতির সঙ্গে তাল মিলিয়ে ব্রিটেনও ইরানের বিরুদ্ধে শত্রুতায় নেমেছে। গত ৪ জুলাই ব্রিটিশ নৌ বাহিনী জিব্রাল্টার প্রণালী থেকে অবৈধভাবে ইরানের একটি তেল ট্যাংকার আটক করে।
-
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করলে ইউরোপের ওপর নিষেধাজ্ঞা: গ্রাহামের হুঁশিয়ারি
জুলাই ১৬, ২০১৯ ১৪:৪২২০১৫ সালের পরমাণু সমঝোতার অধীনে ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখায় এবং তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের বিদ্বেষী নীতির প্রতি সমর্থন না দেয়ার কারণে ইউরোপের দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন রিপাবলিকান দলের প্রভাবশালী সিনেটর গ্রাহাম লিন্ডসে।
-
পরমাণু সমঝোতার বিষয়ে মার্কিন দৃষ্টিভঙ্গি অন্যায্য: সুইডেন
জুলাই ১৫, ২০১৯ ১৫:১৩সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগোট ওয়ালস্ট্রম বলেছেন, পরমাণু সমঝোতা সম্পর্কে আমেরিকা অন্যায্য দৃষ্টিভঙ্গি পোষণ করে। তবে ইউরোপীয় ইউনিয়ন বিষয়টি নিয়ে আমেরিকার সঙ্গে পরামর্শ অব্যাহত রাখবে।
-
সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে ইরান পরমাণু সমঝোতা লঙ্ঘন করেনি: জারিফ
জুলাই ০৮, ২০১৯ ০২:০৫ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদের মোকাবিলায় পরমাণু সমঝোতার আওতায় যেকোনো আইনসম্মত পদক্ষেপ নেয়ার অধিকার সংরক্ষণ করে তার দেশ। তিনি রোববার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
-
পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর জরুরি বৈঠকে বসার ইঙ্গিত
জুলাই ০৮, ২০১৯ ০১:৪৮ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলো জরুরি বৈঠকে বসতে পারে বলে খবর দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনির মুখপাত্র মায়া কাসিয়ানচিচ রোববার ভিয়েনায় এ খবর জানিয়েছেন।
-
রাশিয়ার হুঁশিয়ারি: ‘ইউরোপে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের জবাব দেয়া হবে’
জুলাই ০৭, ২০১৯ ০২:৫৩ইউরোপে নতুন করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের আন্তর্জাতিক বিষয়ক কমিশনের উপ-প্রধান ভ্লাদিমির জ্যাবারভ গতকাল (শনিবার) রাশিয়ার সরকারি বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ করেন।
-
ইউরোপকে দেয়া আল্টিমেটাম শেষ: আসতে পারে গুরুত্বপূর্ণ ঘোষণা
জুলাই ০৭, ২০১৯ ০১:৫৯পরমাণু সমঝোতা রক্ষা করার লক্ষ্যে ইরানের পক্ষ থেকে ইউরোপকে দেয়া চূড়ান্ত সময়সীমা গতরাতে শেষ হয়েছে। আজ (রোববার) তেহরান এ সমঝোতায় নিজের দেয়া আরো কিছু প্রতিশ্রুতির বাস্তবায়ন স্থগিত রাখার ঘোষণা দেবে বলে মনে করা হচ্ছে।
-
পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপের পরস্পর বিরোধী অবস্থান: রাশিয়ার প্রতিক্রিয়া
জুলাই ০৬, ২০১৯ ১৩:১৮ইউরোপীয় ইউনিয়ন বিশেষ করে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় সইকারী জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন এই চুক্তি টিকিয়ে রাখার ওপর জোর দিয়ে আসছে। এমনকি তারা এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ারও দাবি করছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে চুক্তি টিকিয়ে রাখার জন্য তাদের মুখের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই।
-
পরমাণু সমঝোতা রক্ষা: দ্রুত ফুরিয়ে আসছে ইউরোপের সময়
জুলাই ০৪, ২০১৯ ১০:৩৭পরমাণু সমঝোতা মেনে চলতে ইরানের পক্ষ থেকে ইউরোপকে দেয়া চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার চারদিন আগে প্রেসিডেন্ট হাসান রুহানি এ সমঝোতার আরো কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন।
-
এখন থেকে ইউরোপের সমানতালে পদক্ষেপ নেব: ইইউকে ইরান
জুলাই ০৩, ২০১৯ ০১:৪৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, এখন থেকে তার দেশ ইউরোপীয় দেশগুলোর গৃহিত পদক্ষেপের সঙ্গে সমন্বয় রেখে পরমাণু সমঝোতা রক্ষার পদক্ষেপ নেবে। ইরানে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে ইইউ এক বিবৃতি প্রকাশ করার পর মঙ্গলবার রাতে জাওয়াদ জারিফ এ সতর্কবাণী উচ্চারণ করেন।