-
ইরানের সঙ্গে সরাসরি লেনদেন করতে পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে ইউরোপ!
জুলাই ১৯, ২০১৮ ১৪:০৭ইউরোপের অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন তেহরানকে অবহিত করেছে যে তারা ইরানের সঙ্গে সরাসরি ব্যাংকিং লেনদেন শুরু করার ব্যাপারে চিন্তা ভাবনা করছে। ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া ইরানের পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার জন্য এটি ইউরোপের পক্ষ থেকে প্রথম বাস্তবসম্মত পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
-
ইউরোপের কাছ থেকে প্রতিশ্রুতি নয় বাস্তবসম্মত পদক্ষেপ প্রত্যাশা করছি: জারিফ
জুলাই ১৯, ২০১৮ ১২:৪২পরমাণু সমঝোতা থেকে আমেরিকা নিজেকে প্রত্যাহার করে নেয়ার পর ইউরোপের সঙ্গে তেহরানের সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ।
-
রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি ইইউ'র আহ্বান
জুলাই ১৯, ২০১৮ ১২:৩৪বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ (বৃহস্পতিবার) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফরেন অফিস কনসালটেশন বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক গানার উইগান্ড এ আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।
-
'শান্তি প্রতিষ্ঠায় ইউরোপকে আরো জোরালো ভূমিকা পালন করতে হবে'
জুলাই ১৮, ২০১৮ ১২:০৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য ইউরোপ তার ক্ষমতার যথাযথ ব্যবহার করছে না। গোলযোগপূর্ণ এলাকায় শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টায় আরো জোরালো ভূমিকা পালন করতে ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
-
ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় ইউরোপের নতুন পদক্ষেপ
জুলাই ১৭, ২০১৮ ১৪:৩৮ইউরোপের রাষ্ট্রগুলো নিষেধাজ্ঞা বিষয়ক একটি আইন আবারো চালু করতে সম্মত হয়েছে। এর ফলে ইউরোপের কোম্পানিগুলো মার্কিন নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে ইরানের সঙ্গে ব্যবসা করতে পারবে।
-
ইরানের সঙ্গে বাণিজ্য সুরক্ষা পেতে বিশেষ আইনের অনুমোদন দিল ইইউ
জুলাই ১৭, ২০১৮ ১৪:২৮ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, ইউরোপের রাষ্ট্রগুলো নিষেধাজ্ঞা বিষয়ক একটি আইন অনুমোদন করেছে যার মাধ্যমে ইউরোপের কোম্পানিগুলো মার্কিন নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে ইরানের সঙ্গে ব্যবসা করতে পারবে।
-
মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের সঙ্গে কাজ করবে ইআইবি
জুলাই ০৫, ২০১৮ ১১:৫৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে একতরফা মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেহরানের সঙ্গে কাজ করবে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক বা ইআইবি। এ বিষয়ে ইউরোপীয় পার্লামেন্ট ব্যাংকটিকে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে।
-
মার্কিন হুমকি উপেক্ষা! ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা টিকিয়ে রাখা হবে: ইউরোপ
জুলাই ০৩, ২০১৮ ১২:৫৮ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনির মুখপাত্র মায়া কুচিয়ানচিক বলেছেন, "পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা 'কার্যকরভাবে ও পুরোপুরি' বাস্তবায়ন করা হবে।" তিনি বলেন, "পরমাণু সমঝোতা ইউরোপসহ গোটা বিশ্বের নিরাপত্তা রক্ষায় সহায়ক বলে ইউরোপীয় ইউনিয়ন কার্যকরভাবে এ সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞ।"
-
‘পরমাণু সমঝোতা কার্যকরভাবে বাস্তবায়ন করবে ইউরোপ’
জুলাই ০৩, ২০১৮ ০৫:২৮পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ‘কার্যকরভাবে পুরোপুরি’ বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন- ইইউ।
-
ম্যাকরনকে ইইউ ছাড়তে বলেছেন ট্রাম্প
জুন ৩০, ২০১৮ ০৯:২৬ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ছাড়ার জন্য প্রভাবিত করার চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিড্টে ট্রাম্প ইইউ ছাড়ার বিনিময়ে ফরাসি প্রেসিডেন্টকে বেশি বাণিজ্যিক সুবিধা দেয়ার কথা বলেছেন।