-
ইউরোপীয় দেশগুলো ইরানের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায়: রুহানি
অক্টোবর ২৬, ২০১৬ ১৮:১৩তেহরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতার পর ইউরোপীয় ইউনিয়ন ইরানের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহ প্রকাশ করছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
-
ব্রাসেলসে সাধারণ আলোচনায় বসবে ইউ-ইরান : বাহরাম কাসেমি
অক্টোবর ২৪, ২০১৬ ১৭:১২ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, আগামী ডিসেম্বরে ইরানের উপ পররাষ্ট্র মন্ত্রীদের নেতৃত্বে একটি প্রতিনিধি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে সাধারণ আলোচনায় মিলিত হবেন।
-
রাশিয়াকে নিয়ে দ্বিধাবিভক্ত ইইউ: দেয়া গেল না কড়া বিবৃতি
অক্টোবর ২১, ২০১৬ ১৪:০৪সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারকে সমর্থন করার জন্য রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি সম্বলিত ঐক্যবদ্ধ বিবৃতি দেয়ার বিষয়ে একমত হতে পারে নি ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলসে অনুষ্ঠিত জোটের শীর্ষ সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে কড়া ভাষার বিবৃতি লিখেও শেষ পর্যন্ত তা প্রকাশ করা সম্ভব হয় নি।
-
অক্টোবরের মধ্যেই ইউ'তে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা চায় তুরস্ক: এরদোগান
অক্টোবর ০২, ২০১৬ ১৪:৩৮তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশ ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ সদস্যপদ লাভের বিষয়ে খেলার শেষ প্রান্তে এসে পৌঁছেছে।
-
'বিরোধী রাজনৈতিক পক্ষের ওপর দমন-পীড়ন বন্ধ করুন'
সেপ্টেম্বর ১৫, ২০১৬ ১৩:৩৬বাহরাইনের রাজনৈতিক বিরোধীদের ওপর কঠোর দমন-পীড়ন বন্ধ করতে দেশটির আলে খলিফা সরকারে প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং ৩৫ সদস্যের জাতিসংঘের মানবাধিকার পরিষদ। দেশটির সরকার যখন বিরোধীদলের ওপর নির্যাতনের নীতি অব্যাহত রেখেছে তখন ইইউ এবং জাতিসংঘের সংস্থাটি এ আহ্বান জানাল।
-
রাশিয়ার সম্পদ আটক ও ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইইউ
সেপ্টেম্বর ০৮, ২০১৬ ০৪:৫৬ক্রিমিয়া সংকটকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ওই ইউনিয়নের কূটনীতিকদের বরাত দিয়ে আজ এ খবর দিয়েছে রাশিয়ার নিউজ চ্যানেল রাশাটুডে।
-
ব্রেক্সিট ইউরোপকে দুর্বল করে দিয়েছে: রুশ উপ-প্রধানমন্ত্রী
সেপ্টেম্বর ০৩, ২০১৬ ১২:১১ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ থেকে বের হয়ে যাওয়ার বিষয়ে ব্রিটেনের সিদ্ধান্ত ইউরোপকে দুর্বল করে ফেলেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার উপ প্রধানমন্ত্রী আরকাদি দোবরকভিস। রাশিয়া একটি শক্তিশালী ইউরোপ দেখতে চায় বলেও জানান তিনি।
-
ব্রেক্সিটের পর ইউরোপের প্রধান তিন শক্তির বৈঠক
আগস্ট ২৩, ২০১৬ ১০:৫০ইউরোজোনের চ্যালেঞ্জ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রধান তিন অর্থনৈতিক শক্তি জার্মানি, ফ্রান্স ও ইতালির নেতারা বৈঠক করেছেন। ২৮ জাতির ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার সিদ্ধান্তের পর এ বৈঠক হলো।
-
বিনা ভিসায় ভ্রমণের সুবিধা দাও নতুবা চুক্তি বাতিল করব: চাভুসওগ্লু
আগস্ট ১৫, ২০১৬ ১৪:১২ইউরোপের দেশগুলোতে শরণার্থী প্রবেশের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের মধ্যে সম্প্রতি যে চুক্তি সই হয়েছে তা বাতিলের হুমকি দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।
-
তুরস্ককে আইনের শাসনের প্রতি সম্মান দেখাতে হবে: ইইউ
জুলাই ১৮, ২০১৬ ১৩:৫৪তুরস্ককে আইনের শাসনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। দেশটিতে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত ব্যক্তিদের ওপর ব্যাপক দমন পীড়ন চালানো হতে পারে বলে যখন আশঙ্কা করা হচ্ছে তখন তুর্কি সরকারের প্রতি এ আহ্বান জানাল ইইউ।