-
ইরান অন্য দেশে হামলা চালাতে শক্তি বাড়াচ্ছে না: বিমান বাহিনী কমান্ডার
ফেব্রুয়ারি ১০, ২০২০ ১১:৫০ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরযাদেহ বলেছেন, ইরানের সামরিক শক্তি কেবলি প্রতিরক্ষার জন্য। বিশ্বের কোনো দেশে হামলা চালানোর ইচ্ছা তেহরানের নেই। তিনি গতরাতে তেহরানে বিভিন্ন দেশের সামরিক অ্যাটাশেদের এক সমাবেশে এ কথা বলেন।