-
সরকার বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেয় নি: ইরাকের প্রেসিডেন্ট
অক্টোবর ০৮, ২০১৯ ০৯:৪৬ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ বলেছেন, সরকারের পক্ষ থেকে কাউকেই বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর অনুমতি দেওয়া হয় নি। যারা মানুষের উপর গুলি চালিয়েছে তারাই দেশের প্রকৃত শত্রু বলে মন্তব্য করেন। একইসঙ্গে তিনি গণমাধ্যমকে প্রকৃত বাস্তবতা তুলে ধরার আহ্বান জানান।
-
ইরান ও ইরাকের মধ্যে বিভক্তি সৃষ্টির ষড়যন্ত্র ব্যর্থ হবে: সর্বোচ্চ নেতা
অক্টোবর ০৭, ২০১৯ ০৮:৪৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, তার দেশ ও ইরাকের জনগণ ধর্মীয় বিশ্বাসের মাধ্যমে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। ফলে দু দেশের মধ্যে বিভক্তি সৃষ্টির যেকোনো ষড়যন্ত্র ব্যর্থ হবে।
-
বাগদাদের গভর্নরের পদত্যাগপত্র গ্রহণ করেছে গভর্নিং কাউন্সিল
অক্টোবর ০৭, ২০১৯ ০২:৫২ইরাকের বাগদাদ প্রদেশের গভর্নিং কাউন্সিল ওই প্রদেশের গভর্নর ফালাহ আল-জাযায়েরি’র পদত্যাগপত্র গ্রহণ করেছে। ইরাকের সরকারি টেলিভিশনে প্রচারিত এক খবরে একথা জানানো হয়েছে। গভর্নিং কাউন্সিল বলেছে, তারা শিগগিরই একজন নতুন গভর্নর নিয়োগ দেবে।
-
চলমান বিক্ষোভ ও সহিংসতায় বিদেশি শক্তির হাত থাকতে পারে: ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়
অক্টোবর ০৬, ২০১৯ ২১:২১ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ মায়ান আল মুসাভি বলেছেন, ইরাকের বিভিন্ন শহরে চলমান বিক্ষোভ ও সহিংসতার পেছনে সম্ভবত বিদেশি শক্তির হাত রয়েছে। তিনি রোববার সাংবাদিকদের বলেন, ইরাকের বিভিন্ন শহরে বিশৃঙ্খলার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
-
বাগদাদের কারফিউ প্রত্যাহার; সহিংসতায় আমেরিকার হাত থাকার খবর
অক্টোবর ০৫, ২০১৯ ১৫:২৭ইরাকের রাজধানী বাগদাদে সহিংস বিক্ষোভ শান্ত হয়ে আসার পরিপ্রেক্ষিতে সেখান থেকে কারফিউ তুলে নিয়েছে সরকার। বার্তা সংস্থা রয়টার্স আজ (শনিবার) জানিয়েছে, রাজধানী বাগদাদে স্বাভাবিক যান চলাচল শুরু হয়েছে তবে রাস্তাগুলো এবং শহরের গুরুত্বপূর্ণ চত্বরগুলো তুলনামূলক শান্ত।
-
আয়াতুল্লাহ আলী সিস্তানিকে হত্যার প্রচেষ্টা নস্যাৎ করেছে ইরাকি বাহিনী
অক্টোবর ০৫, ২০১৯ ১১:৫৫ইরাকের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ আলী আল-সিস্তানিকে হত্যার জন্য একদল সন্ত্রাসীর পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে ইরাকের নিরাপত্তা বাহিনী। ইরাকের চলমান সহিংস বিক্ষোভের মধ্যে সন্ত্রাসীরা গ্র্যান্ড আয়াতুল্লাহকে হত্যার পরিকল্পনা করেছিল।
-
ইরাকে বিক্ষোভ ও সহিংসতা অভ্যন্তরীণ সংকট নাকি বাইরের ষড়যন্ত্র?
অক্টোবর ০৪, ২০১৯ ১৫:১৯ইরাকে গত কয়েকদিন ধরে দুর্নীতি, বেকারত্ব ও অনুপযুক্ত সেবামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে জনগণ বিক্ষোভ করে আসছে। তাদের দাবি-দাওয়া ন্যায্য হলেও বিক্ষোভ ক্রমেই সহিংসতায় রূপ নেয় এবং এরই মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। এমনকি ইরাকের প্রধানমন্ত্রী আদি আব্দুল মাহদি ঘরবাড়ি ও জানমাল রক্ষার জন্য রাজধানী বাগদাদে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করতে বাধ্য হয়েছেন।
-
আমেরিকা ও ইসরাইল আল্লাহর শত্রু: আয়াতুল্লাহ কাশানি
অক্টোবর ০৪, ২০১৯ ১২:৪৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ ইমামি কাশানি বলেছেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল আল্লাহর শত্রু। তারা চায় না মহাসত্য প্রকাশ হোক। ইয়েমেনের ঘটনা আল্লাহর সাহায্য ও অনুগ্রহের প্রমাণ। ইয়েমেনি জনগণ সৌদি শাসকদের মোকাবেলায় নিজেদের শক্তি প্রদর্শন করেছে। তারা সৌদি শাসক গোষ্ঠীর মান-ইজ্জত ধুলোয় মিশিয়ে দিয়েছে। আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এসব কথা বলেন।
-
দাবি মেনে নিতে প্রস্তুত, পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ: ইরাকি প্রধানমন্ত্রী
অক্টোবর ০৪, ২০১৯ ০৭:১৬ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি বলেছেন, যেসব দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভকারীরা রাস্তায় প্রতিবাদ সমাবেশ করছেন তাদের সেসব দাবি-দাওয়া মেনে নিতে তার সরকার প্রস্তুত রয়েছে। পাশাপাশি দেশের সামগ্রিক পরিবর্তনে তার সরকারের প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছেন।
-
ঘরবাড়ি রক্ষা করতে বাগদাদে কারফিউ জারি
অক্টোবর ০৩, ২০১৯ ১১:৫৩ইরাকের প্রধানমন্ত্রী আদি আব্দুল মাহদি রাজধানী বাগদাদে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছেন। দেশের অব্যাহত অর্থনৈতিক সংকটের প্রতিবাদে ব্যাপক সহিংস বিক্ষোভ কর্মসূচি মুখে তিনি কারফিউ জারি করতে বাধ্য হলেন।