-
অস্থিতিশীল ইরাকে আগাম নির্বাচন দেয়ার আহ্বান জানালো আমেরিকা
নভেম্বর ১১, ২০১৯ ১৪:১৩ইরাকে আগাম নির্বাচন দেয়ার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। ইরাকে যখন প্রচণ্ড রকমের সরকারবিরোধী বিক্ষোভ চলছে তখন আমেরকা এ আহ্বান জানালো। তবে, ইরাক সরকার মনে করছে বিদেশি মদদে চলমান বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।
-
ইরাকের উত্তরাঞ্চলে ১৭ রকেট নিক্ষেপের ঘটনায় দায়েশ জড়িত: বাগদাদ
নভেম্বর ১০, ২০১৯ ০৪:০৫ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন সেনা ঘাঁটি ‘আল-কাইয়ারা’র কাছে যে রকেট হামলা হয়েছে তা উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) চালিয়েছে বলে বাগদাদ জানিয়েছে। ইরাকের একজন সেনা কমান্ডার বলেছেন, দায়েশ নিজের জঙ্গিদের বিধ্বস্ত মনোবল চাঙ্গা করার উদ্দেশ্যে ওই হামলা চালিয়েছে।
-
লেবানন-ইরাকে সাম্প্রতিক সহিংসতা: ষড়যন্ত্রের নেপথ্যে যারা
নভেম্বর ০৯, ২০১৯ ১৬:৪৮ইরাক ও লেবাননে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে এবং সহিংস ঘটনা ঘটেছে। এই দুই দেশে ন্যায়সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দেয়া হলেও তা এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়।
-
ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন সেনাঘাঁটির কাছে আঘাত হানল ১৭ রকেট
নভেম্বর ০৯, ২০১৯ ০২:৫৩ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সেনাঘাঁটির কাছে ১৭টি রকেট আঘাত হেনেছে। এ হামলায় কিছু স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। ইরাকের সশস্ত্র বাহিনী এক বিবৃতি প্রকাশ করে এ খবর জানিয়ে বলেছে, উত্তর ইরাকের নেইনাভা প্রদেশের কাইয়ারা শহরের মার্কিন ঘাঁটির কাছে এ রকেট হামলা হয়।
-
ইরাকে অস্থিরতা সৃষ্টি হওয়ায় আমেরিকা ও ইসরাইল এতো খুশী কেন?
নভেম্বর ০৬, ২০১৯ ১৫:৫২আমেরিকার প্রেসিডেন্ট এবং দখলদার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইরাকে চলমান গোলযোগ ও অস্থির পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে এ অবস্থা অব্যাহত রাখার প্রতি সমর্থন জানিয়েছেন।
-
ডাচ হামলায় বহু ইরাকি নিহত হয়েছিল
নভেম্বর ০৫, ২০১৯ ১৬:৫১২০১৫ সালে ইরাকে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের অংশ হিসেবে নেদারল্যান্ডের বিমান বাহিনী অভিযান চালায় এবং তাতে অন্তত ৭০ জন নিহত হয় যার মধ্যে বহু বেসামরিক নাগরিক ছিল। গতকাল (সোমবার) সংসদে দেয়া এক চিঠিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আনা বিজলেভেল্দ শাওটেন একথা স্বীকার করেছেন। তিনি জানান, মার্কিন নেতৃত্বাধীন ওই অভিযানে নেদারল্যান্ডের একটি এফ-১৬ জঙ্গিবিমান অংশ নিয়েছিল।
-
তাহরির স্কয়ারের বাইরে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ইরাকি সেনাবাহিনী
নভেম্বর ০৫, ২০১৯ ১৩:৫৮ইরাকের সামরিক বাহিনী রাজধানী বাগদাদের তাহরির স্কয়ারের বাইরে যেকোন ধরনের সরকারবিরোধী সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে।
-
ইরানি কনস্যুলেটের নিরাপত্তা রক্ষা করার প্রত্যয় জানাল বাগদাদ
নভেম্বর ০৫, ২০১৯ ০২:৫৩ইরাকের কারবালা নগরীতে অবস্থিত ইরানি কনস্যুলেটে দুর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে ওই মন্ত্রণালয় ইরানসহ ইরাকে অবস্থিত সব বিদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তা রক্ষা করার প্রত্যয়ও জানিয়েছে।
-
অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিক্ষোভ বন্ধ করুন: ইরাকি প্রধানমন্ত্রী
নভেম্বর ০৪, ২০১৯ ০৯:৫২ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি চলমান বিক্ষোভ অবসানের আহ্বান জানিয়ে বলেছেন, দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতীয় অর্থনীতিকে যেকোনো ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য এই বিক্ষোভ বন্ধ করা উচিত।
-
ইরাকের কারবালা নগরীতে ইরানি কনস্যুলেটে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলা
নভেম্বর ০৪, ২০১৯ ০২:৫৩ইরাকের কারবালা নগরীতে অজ্ঞাত কিছু ব্যক্তি ইরানি কনস্যুলেটে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। ইরানের আরবি ভাষার নিউজ চ্যানেল আল-আলম এ খবর জানিয়ে বলেছে, ইরাকের অর্থনৈতিক পরিস্থিতির প্রতিবাদে চলমান বিক্ষোভকারীদের সঙ্গে মিশে গিয়ে একদল দুর্বৃত্ত রোববার রাতে কারবালায় ইরানি কনস্যুলেটে হামলা চালিয়েছে। তবে হামলায় কনস্যুলেটের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।