-
আইএস-বিরোধী যুদ্ধে সহযোগিতার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানালেন ইরাকের প্রেসিডেন্ট
ডিসেম্বর ১৬, ২০১৮ ০৪:২৩ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ তার দেশে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ-বিরোধী যুদ্ধে বিজয়ে সহযোগিতা করার জন্য ইরানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়েশ বিরোধী যুদ্ধ চলে এবং এই যুদ্ধের সমাপ্তির প্রথম বার্ষিকী উপলক্ষে শনিবার বাগদাদে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
-
ইসরাইল হামলা চালালে হিজবুল্লাহ একা থাকবে না: ইরাকি গ্রুপ
ডিসেম্বর ১৫, ২০১৮ ১৬:২৭লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল আগ্রাসন চালালে হিজবুল্লাহ একা মাঠে পড়ে থাকবে না; তাদের পাশে দাঁড়াবে ইরাকের সন্ত্রাস-বিরোধী গেরিলা সংগঠন হারাকাত হিজবুল্লাহ আন-নুজাবা। সংগঠনটির মুখপাত্র সাইয়্যেদ হাশিম আল-মুসাভি গতকাল (শুক্রবার) ইরানের তাসনিম বার্তা সংস্থাকে একথা বলেছেন।
-
উত্তর ইরাকে বিমান হামলা: তুর্কি রাষ্ট্রদূতকে তলব করল বাগদাদ
ডিসেম্বর ১৫, ২০১৮ ০৪:৩০ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের ওপর তুরস্কের সর্বশেষ বিমান হামলার প্রতিবাদ জানাতে বাগদাদে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় ইরাকের আকাশসীমা বারবার লঙ্ঘনের জন্য তুরস্কের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।
-
ইরান-বিরোধী নিষেধাজ্ঞা থেকে ছাড় চায় ইরাক
ডিসেম্বর ১২, ২০১৮ ১৪:৫৭ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি বলেছেন, তার সরকার ইসলামি প্রজাতন্ত্র ইরান-বিরোধী নিষেধাজ্ঞা থেকে ছাড় পাওয়ার জন্য আমেরিকায় একটি প্রতিনিধিদল পাঠাবে। এই প্রতিনিধিদল মার্কিন নিষেধাজ্ঞা থেকে ছাড় পাওয়ার রাস্তা বের করবে যার ফলে প্রতিবেশী ইরানের কাছ থেকে গ্যাস আমদানি অব্যাহত রাখতে পারবে বাগদাদ।
-
ইরানের সঙ্গে সম্পর্কে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: ইরাকের প্রধানমন্ত্রী
ডিসেম্বর ১০, ২০১৮ ১৪:৩৩ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি বলেছেন, ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেয়া হবে না। এ ক্ষেত্রে কারো চাপের কাছে বাগদাদ নতি স্বীকার করবে না। ইরানের বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
-
দ. কোরিয়া থেকে আরো এক ব্যাচ টি-৫০ বিমান পেল ইরাক
ডিসেম্বর ০৮, ২০১৮ ১৭:৪২ইরাকের সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়া থেকে আরো কেএআই টি-৫০ গোল্ডেন ঈগল সুপারসনিক বিমান পেয়েছে। হাল্কা ধরনের এ বিমান প্রশিক্ষণ ও যুদ্ধাভিযান- দুই কাজেই ব্যবহার করা যাবে। ইরাক ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কয়েক বছর আগে বিমান সরবরাহের বিষয়ে চুক্তি হয়েছিল।
-
অবৈধ অর্থ সরবরাহের মার্কিন দাবি প্রত্যাখ্যান করল ইরানি ব্যাংক
নভেম্বর ৩০, ২০১৮ ০৬:৫৮ইরানের মেল্লি ব্যাংক ইরাকের মিলিশিয়াদের কাছে শত শত কোটি ডলারের অবৈধ অর্থ সরবরাহ করেছে বলে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ বিভাগ বা ওএফএসি যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে ওই ব্যাংক।
-
ইরাকে প্রবল বৃষ্টি ও বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ২১
নভেম্বর ২৬, ২০১৮ ০৭:৫৯ইরাকে আকস্মিক বন্যায় গত দুই দিনে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। ঘর ছাড়া হয়ছেন কমপক্ষে ১০ হাজারের বেশি মানুষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতিসংঘের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
-
মার্কিন সেনাদের চলে যেতে বললেন ইরাকি সংসদ সদস্যরা
নভেম্বর ২৪, ২০১৮ ১৩:৩৫মার্কিন সেনাদের ইরাকের ভূখণ্ড ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সংসদ সদস্যরা। তারা বলেছেন, ইরাক থেকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ নির্মূল হওয়ার পর এক বছর পার হলেও সেখানে মার্কিন সেনাদের উপস্থিতির কোনো গ্রহনযোগ্যতা নেই।
-
স্বাধীন, শক্তিশালী ও সমৃদ্ধ ইরাক আমাদের জন্য লাভজনক: ইরানের সর্বোচ্চ নেতা
নভেম্বর ১৮, ২০১৮ ১৬:২১ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, স্বাধীন, শক্তিশালী, মর্যাদাসম্পন্ন ও সমৃদ্ধ ইরাক ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের জন্যও লাভজনক। তিনি বলেন, আমরা ভ্রাতৃপ্রতীম ইরাকের পাশে রয়েছি। তেহরান সফরকারী ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহকে দেয়া সাক্ষাতে তিনি এ সব কথা বলেছেন।