-
ইরাক-ইরান সম্পর্ক নিয়ে আমেরিকা কথা বলতে পারে না: বাগদাদ
নভেম্বর ০৪, ২০১৮ ০৬:২৮ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য মার্কিন সরকারকে অভিযুক্ত করেছে বাগদাদ। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে বাগদাদ কীভাবে সম্পর্ক রক্ষা করবে তা আমেরিকা নির্ধারণ করে দিতে পারে না।
-
মার্কিন সেনাদের বহিষ্কার করতে হবে: ইরাকি হিজবুল্লাহ
অক্টোবর ২৯, ২০১৮ ০৭:৪৯ইরাকের হিজবুল্লাহ বলেছে, আমেরিকা গোটা অঞ্চলেই উত্তেজনা ও অনিরাপত্তা জিইয়ে রাখতে চাইছে। এ লক্ষ্যে তারা ইরাক-সিরিয়া সীমান্তে দায়েশ সন্ত্রাসীদের ব্যবহারের চেষ্টা করছে। আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সংগঠনটির মুখপাত্র মোহাম্মাদ মাহি এ কথা বলেছেন।
-
দ. কোরিয়া থেকে টি-৫০ জঙ্গিবিমান পেল ইরাক
অক্টোবর ২৮, ২০১৮ ২০:৩৪দক্ষিণ কোরিয়ার কাছ থেকে কেএআই টি-৫০ গোল্ডেন ঈগল সুপারসনিক অত্যাধুনিক যুদ্ধবিমান পেয়েছে ইরাক। হাল্কা ধরনের এ বিমান প্রশিক্ষণ ও যুদ্ধের কাজে ব্যবহার করা যায়। কয়েক বছর আগে ইরাক ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছিল।
-
আরবাঈন উপলক্ষে সিরিয়া সীমান্তে হাশ্দ আশ-শাবি মোতায়েন করেছে ইরাক
অক্টোবর ২৮, ২০১৮ ১৫:১৭হযরত ইমাম হোসেন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকী বা আরবাঈন উপলক্ষে সিরিয়া সীমান্তে ইরাক সরকার সে দেশের স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্দ আশ-শাবিকে মোতায়েন করেছে। সিরিয়া সীমান্তে কুর্দি গেরিলাদের ওপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ভয়াবহ হামলা চালানোর পর হাশ্দ-আশ-শাবিকে মোতায়েন করা হলো।
-
কারবালায় ১৫ ড্রোন ধ্বংস করল ইরাকের নিরাপত্তা বাহিনী
অক্টোবর ২৮, ২০১৮ ১৩:০২ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্দ আশ শাবি পবিত্র কারবালা শহরে ১৫টি ড্রোন ধ্বংস করেছে। আজ (রোববার) হাশ্দ আশ শাবি'র আল-আব্বাস ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তাগত কারণে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে।
-
ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আদিল আব্দুল মাহদি
অক্টোবর ২৫, ২০১৮ ১১:৩৬ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে আদিল আব্দুল মাহদি শপথ নিয়েছেন। গতরাতে তিনি দেশটির জাতীয় সংসদে শপথবাক্য পাঠ করেন। তার সঙ্গে মন্ত্রিসভার আরও ১৪ মন্ত্রী শপথ নিয়েছেন।
-
আফগানিস্তান ও ইরাকে দায়েশ সন্ত্রাসীদের পাঠিয়ে দিচ্ছে আমেরিকা: রাশিয়া
অক্টোবর ১৮, ২০১৮ ১৩:৫৪রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমেরিকা দায়েশ সন্ত্রাসীদেরকে ইরাক ও আফগানিস্তানে পাঠিয়ে দিচ্ছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। 'রাশা টুডে' টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
-
ইদলিবের পর ফোরাত উপকূল মুক্ত করা হবে: সিরিয়া
অক্টোবর ১৫, ২০১৮ ১৫:৪২সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, ইদলিব প্রদেশ মুক্ত করার পর উগ্র সন্ত্রাসীদের হাত থেকে ফোরাত নদীর পূর্ব উপকূল মুক্ত করা হবে। বর্তমানে এলাকাটি মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের হাতে রয়েছে।
-
ইরানের নিরাপত্তা সুরক্ষা দেয়া সশস্ত্র বাহিনীর জন্য 'রেড লাইন': জেনারেল বাকেরি
অক্টোবর ১১, ২০১৮ ১৩:৩৫ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, দেশের নিরাপত্তা সুরক্ষা দেয়া সেনাবাহিনীর জন্য রেড লাইন। ইসলামি প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করে তোলে এমন বিপ্লব বিরোধী গোষ্ঠীগুলোর তৎপরতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
-
আব্দুল মাহদিকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে প্রস্তুত মুক্তাদা সাদর
অক্টোবর ০৫, ২০১৮ ০৭:২০ইরাকের সংসদে সবচেয়ে বেশি আসনের অধিকারী জোট 'সায়েরুন' এর প্রধান মুক্তাদা সাদর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে আদিল আব্দুল মাহদি'র প্রতি সমর্থন ঘোষণা করেছেন। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত আদিল আব্দুল মাহদির প্রতি তার জোটের পূর্ণ সমর্থন রয়েছে। তবে তার জোটের কোনো নেতা মন্ত্রিসভায় থাকবে না।